০৭:৫২ পি.এম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্পেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রবাসের মাটিতে দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক আলোচনা, পারস্পরিক সৌহার্দ্য এবং সাংগঠনিক ঐক্যকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
গত শুক্রবার, স্থানীয় সময় রাত ১১টায়, স্পেনের রাজধানী মাদ্রিদের জনপ্রিয় রেস্তোরাঁ মধুর ক্যান্টিন রেস্টুরেন্টে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে স্পেনের বিভিন্ন অঞ্চলে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আড়াই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে হয়। কোরআন থেকে তেলাওয়াত করেন জাহাঙ্গীর হোসেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন তারেক রহমান।
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়ন
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সৈয়দ মেহেদি রোদ্র। এছাড়াও, অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের তারিক রহমান, মৌলভীবাজার ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জামিল হুসাইন, নরসিংদীর যুবদল নেতা শরীফ ফরাজি ও আসলাম মীর, তোলারাম কলেজের সাবেক ছাত্রনেতা মাহমুদুল হাসান জিতু, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য রায়হান জয়, পাবনার সাবেক ছাত্রনেতা সাখাওয়াত আলম নাহিদ এবং ফেনীর সাবেক ছাত্রনেতা নূর হোসেন মেহেদী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ, ইয়ামিন, জাকির, মনির, লিটন, ইয়াসিন আরাফাত ও শুভসহ স্পেন যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভা ও বিশেষ আয়োজনের শেষ পর্যায়ে উপস্থিত সব নেতাকর্মীর জন্য নৈশভোজের ব্যবস্থা করা হয়। নৈশভোজ ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।
আরও পড়ুন: ঘুমের মাঝে আগুনে ৩ বছরের আনাসের মৃত্যু, দগ্ধ ২ বছরের বোন হাসপাতালে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন