০৭:৪৫ পি.এম
হবিগঞ্জ, ২ নভেম্বর, ২০২৬ : হবিগঞ্জ জেলা ইউনিটের বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যালয়ে এই দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মাধবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, এবং বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্বাস উদ্দিন।
আরও পড়ুন: খুলনা নগর ভবনে পেট্রল বোমা নিক্ষেপ, বড় ক্ষতি হয়নি
এছাড়া, নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আহমুদুর রহমান আব্দাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, এবং জহিরুল ইসলাম সেলিম।
হবিগঞ্জ জেলা ইউনিটের চেয়ারম্যান পদাধিকার বলে জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব।
নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান।
সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. কাজল আহমেদ এবং অ্যাডভোকেট শিবলী খায়ের।
আরও পড়ুন: ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম গ্রেপ্তার
নির্বাচনের ফলাফল ঘোষণার আগে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আহমেদ আলী মুকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্বাস উদ্দিনের পরিচালনায় একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, আজীবন সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন