০৭:৫৪ পি.এম
মিয়ানমার থেকে নয়, দেশের ভেতরেই ইয়াবা তৈরি হচ্ছে। চান্দগাও থানার পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা তৈরির মেশিনসহ একজনকে গ্রেফতার করেছে। নারায়ণগঞ্জ থেকে মেশিন ক্রয় করে এবং চ্যাটজিপিটির সহায়তায় কৌশল রপ্ত করে ইয়াবা প্রস্তুত করা হচ্ছিল। দেশের ভেতরে ইয়াবা তৈরির বিষয়টি উদ্বেগজনক, এমনটাই জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন স্থাপন করার অভিযোগে তৌহিদুল আলম আকিব নামের এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে গিয়ে বাসাটিতে ইয়াবা তৈরির একটি মেশিন ও বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।
তৌহিদুল আলম আকিব পটিয়া থানার কোলাগাঁও ইউনিয়নের মাজার গেট এলাকার বাসিন্দা। তিনি হাটহাজারী থানার শিকারপুর ইউনিয়নের কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনে বসবাস করতেন।
আরও পড়ুন: কুমিল্লার বরুড়ায় গলায় বেলুন আটকে প্রাণ গেল তিন বছর বয়সী শিশু তাবাসুমের
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকার মেহেরাজ খান চৌধুরী ঘাটসংলগ্ন সিএনজি গ্যাস পাম্পের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোবাইল টিমের সদস্যরা ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আকিবকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে দুই পিস ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি জানান যে, হাটহাজারীর কুয়াইশ এলাকার সাজেদা ম্যানশনের চতুর্থ তলায় তার ভাড়া বাসায় ইয়াবা তৈরির মেশিন রয়েছে।
এরপর চান্দগাঁও থানা পুলিশের একটি দল তাকে সঙ্গে নিয়ে ওই বাসায় অভিযান চালায়। সেখানে তার দেখানো মতে একটি ইয়াবা তৈরির মেশিন, কর্নফ্লাওয়ার, স্যাকারিন, ইফিড্রিন, ফুড কালার, মেনথল এবং ইয়াবার আকার নির্ধারণের একটি স্লাইড ক্যালিপার্স উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মেশিনটির আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।
আরও পড়ুন: নওগাঁয় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ স্বামীর পর মারা গেলেন স্ত্রীও
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন