১০:১৯ পি.এম
রাজধানীর ডেমরায় একটি বাড়ি থেকে দুটি বোমা উদ্ধার করা হয়েছে। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিট ইতোমধ্যে একটি বোমা নিষ্ক্রিয় করেছে।
রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
সিটিটিসি সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে রাজধানীর যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনার তদন্ত করছিল পুলিশ। তদন্তের অংশ হিসেবে আসামি ধরতে ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর নিঝুমবাগ এলাকার গরিবের নেওয়াজ মসজিদ রোড মোড়ের একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানেই এই দুটি বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায় এবং এক ব্যক্তিকে আটক করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে পুলিশ সুপারের মোবাইল ফোন জব্দ, নজরদারিতে রাখা হয়েছে
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি বিশেষ দল। তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে একটি বোমা নিষ্ক্রিয় করে। শেষ খবর পাওয়া পর্যন্ত অপর বোমাটি নিষ্ক্রিয়ের কাজ চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন