ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ঠাকুরগাঁওয়ে ডলার জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার


ঠাকুরগাঁওয়ে ডলার জালিয়াতি চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলায় ডলার কেনাবেচার নামে প্রতারণার অভিযোগে যুবদল নেতা-সহ একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ভূল্লী থানা পুলিশ।

অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে বিদেশি মুদ্রা, নগদ টাকা, মোবাইল ফোন এবং প্রতারণার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ নথিপত্র।

শুক্রবার (৫ জুন) দুপুরের দিকে উপজেলার ৫নং শুখানপুকুরী ইউনিয়নের বাং রোড সুইসগেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: শৌলজালিয়া শিক্ষার্থীদের অগ্নিনির্বাপণ ও দুর্ঘটনা মোকাবিলা বিষয়ক প্রশিক্ষণ

এ প্রসঙ্গে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন— মো. মানিক হোসেন (৪৩), ভূল্লীর শুখানপুকুরী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ওরফে হবি (৪৫), মো. আশরাফুল ইসলাম (৪৭), মো. মনোয়ার হোসেন (৪০) এবং মো. মোখলেছ (৪৮)।

পুলিশ জানাচ্ছে, ওই এলাকায় বিদেশি ডলার ক্রয়-বিক্রয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে চক্রটির সদস্যরা অবস্থান করছিলেন। এব্যাপারে ভূল্লী থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

ভুক্তভোগী হিসেবে রয়েছেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট শাখার অগ্রণী ব্যাংকের ক্যশিয়ার মো. জুবায়েত জাহিদ (৪৪), একই শাখার পিয়ন মো. আজাহার আলী (৫৪) ও মো. গোলাম মোস্তফা (৫৫)। তারা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাসিন্দা।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের মাধ্যমে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে বিদেশি ডলার, সাতটি মোবাইল ফোন, নগদ ১৪ হাজার ৫০০ টাকা এবং প্রতারণার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট।

আরও পড়ুন: জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকিতে কাঠালিয়া প্রধান ডাকঘরের কার্যক্রম

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। উদ্ধারকৃত আলামত ও নথিপত্র যাচাই-বাছাই করে চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে। এছাড়া এ ধরনের প্রতারণার সঙ্গে তাদের সম্পৃক্ততার বিস্তৃত তদন্ত অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব পরিবেশ দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়া হলো ব্যতিক্রমী উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০১:০৪ এম


বিশ্ব পরিবেশ দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় নেওয়া হলো ব্যতিক্রমী উদ্যোগ

বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক দূষণ রোধ এবং পরিবেশ সুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন তরী বাংলাদেশ। সংগঠনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহের জন্য বুথ স্থাপন এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। দুপুরের সময়ে রেলস্টেশনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের আহ্বায়ক শামীম আহমেদের সঞ্চালনায় কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এবং পৌর প্রশাসক শরিফুল ইসলাম। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে।

রেলস্টেশনসহ বিভিন্ন জনসমাগম স্থানে প্রতিদিন প্রচুর পরিমাণে প্লাস্টিক বর্জ্য পড়ে থাকে। এই বর্জ্য পরিবেশ দূষণের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থা এবং জলাশয়ের জন্য হুমকিস্বরূপ। এই সমস্যা মোকাবেলার জন্য প্লাস্টিককে পৃথকভাবে সংগ্রহ এবং পুনর্ব্যবহারের উদ্দেশ্য নিয়ে স্টেশনে বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির চারা রোপণ तथा সচেতনতামূলক র‍্যালিও করার উদ্যোগ নেওয়া হয়।

আয়োজকরা জানান, তরী বাংলাদেশ দীর্ঘ সময় ধরে নদী, জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণে নদী পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ এবং প্লাস্টিকবিরোধী প্রচারণা চালিয়ে আসছে। বিশ্ব পরিবেশ দিবসে ব্যক্তি এবং সামাজিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরতেই আয়োজন করা হয়েছে এই কর্মসূচি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নী, সোহেল রানা ভূঁইয়া, সুশান্ত পাল, মোস্তফা দেলোয়ার, আব্দুল হেকিম, তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক সুজন সরকার, ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া সদরের সংগঠক আরিফ বিল্লাহ আজিজি, রোটারিয়ান আশিকুল আলম, সীমান্ত পাখি সুরক্ষার আহ্বায়ক তোফায়েল আহমেদ এবং তরী বাংলাদেশের সদস্য বাচ্চু মিয়া, মো. ইদ্রিস মিয়া, মনির হোসেন, ইয়াসমিন বেগম, সঞ্চারী মল্লিক। মোশাররফ হোসেন বেলালসহ অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

​ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০১:০৮ এম


ভাণ্ডারিয়ায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের ভান্ডারিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানার একটি চৌকস দল পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের জামিরতলা এলাকায় এক অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকার হুমায়ুন কবির ফরাজীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে মাদক কেনাবেচা ও ব্যবসার অভিযোগে মো. হুমায়ুন কবির ফরাজী (৪৮) ও মো. জাহাঙ্গীর হোসেন সরদারকে (৪৫) গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত হুমায়ুন কবির ভান্ডারিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আব্দুর রশিদ ফরাজীর ছেলে এবং জাহাঙ্গীর হোসেন সরদার একই ওয়ার্ডের মৃত রুস্তম আলী সরদারের ছেলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০১:১২ এম


বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, "আমি বলছি, বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না। সরকারে তহবিলে টাকা নেই।" বৃহস্পতিবার সিলেটের কানাইঘাট উপজেলায় এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মাওলানা উবায়দুল্লাহ ফারুক আরও বলেন, "বিএনপি আগেও রাষ্ট্র পরিচালনা করেছে। এখনো করছে। কিন্তু দলটি আমার সাথে যে আচরণ করেছে সেজন্ত দলটিকে ভুগতে হবে।"

জমিয়ত সভাপতি বললেন, "আমি তো দেশ বাঁচিয়েছি। কওমি মাদরাসা বাঁচিয়েছি। আমরা তো আজাদীর সঙ্গে বিচরণ করার পরিবেশ তৈরি করেছি। আমরা চারজন এমপি পেলে কি এই দেশে ইসলামী হুকুমত কায়েম করতে পারতাম? দেশে কোনো একটা বিল পাশ করতে পারতাম? কিছুই পারতাম না। এতোটুক হতো যে, আমাদের কিছু সুনাম হতো।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০১:১৩ এম


৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যোগ দিয়েছেন ৪ জন বীর মুক্তিযোদ্ধাসহ মোট ২০০ জন নেতাকর্মী। এই যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে বিএনপি, গণঅধিকার পরিষদ, আপ বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক অঙ্গনের নেতাকর্মী উপস্থিত আছেন।

শুক্রবার মতলব উত্তর উপজেলার ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তারা এই দলে যোগদান করেন।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ নিজামউদ্দিন, চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মাহবুবুল আলম, সদস্য সচিব আমানউল্লাহ পাটওয়ারী উপস্থিত ছিলেন।

এছাড়াও, উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন ছাত্রশক্তি, যুবশক্তি, নারীশক্তি ও শ্রমিকশক্তির নেতাকর্মীরা, পাশাপাশি এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

যোগদানকারী বীর মুক্তিযোদ্ধারা হলেন: আবু বকর সিদ্দিক, ওসমান গনি, রমিজ উদ্দিন ও মোহাম্মদ আলী। তাদের মধ্যে একজন মুক্তিযুদ্ধে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%