০৬:৫২ পি.এম
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার একটি সাত সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে।
এই অনুমোদন গত ৮ জুন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেওয়া হয়েছে। তবে বিষয়টি মঙ্গলবার (২৩ জুন) সামনে আসে।
আরও পড়ুন: শৌলজালিয়া শিক্ষার্থীদের অগ্নিনির্বাপণ ও দুর্ঘটনা মোকাবিলা বিষয়ক প্রশিক্ষণ
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)-কে। কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন: দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং দর্শনার মো. সাহিকুল আলম অপু।
কমিটির সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন দামুড়হুদা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম মাহবুবুর রহমান বাচ্চু।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
আরও পড়ুন: জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকিতে কাঠালিয়া প্রধান ডাকঘরের কার্যক্রম
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীন আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছিলেন, গতকাল মঙ্গলবার কমিটি অনুমোদনের চিঠি তিনি পেয়েছেন।
এদিকে দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদনের ফলে স্থানীয় ক্রীড়াঙ্গনে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
নতুন কমিটির উদ্যোগে উপজেলার ক্রীড়া কার্যক্রম নতুন গতিশীলতা পাবে এবং তরুণ খেলোয়াড়দের বিকাশে নতুন সুযোগ সৃষ্টি হবে বলেও আশাবাদ রয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: পরিত্যক্ত ভবনে কিশোরদের আড্ডা ও মাদকের আস্তানা: কাঠালিয়ায় বাড়ছে অপরাধের আতঙ্ক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন