ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: অতিরিক্ত প্রেস সচিব


গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: অতিরিক্ত প্রেস সচিব

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে, এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। একই সঙ্গে তিনি বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীলতাও সমানভাবে গুরুত্বপূর্ণ।

রোববার (১৯ জুলাই) বিএনপি সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার পর সংবাদ প্রকাশে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক হস্তক্ষেপ করা হয়নি। চারিত্রিকভাবে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এবং এটাই আমরা সবাই দেখতে পাচ্ছি। তবে স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার চর্চাও অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: মাহমুদুর রহমানের বক্তব্যের ৩০ মিনিটের মধ্যে জাহাঙ্গীর গেটের বিলবোর্ড থেকে হাসিনার ছবি অপসারিত

সম্প্রতি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের সংবাদ পরিবেশনের প্রসঙ্গটি তুলে ধরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম অতিরঞ্জিত ও উসকানিমূলক কনটেন্ট প্রচার করে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ঘিরে আইনগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ, ভুয়া ফটোকার্ড এবং গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা অব্যাহত রয়েছে।

গণমাধ্যমের স্বাধীনতায় সরকারের আস্থা রয়েছে উল্লেখ করে আতিকুর রহমান বলেন, “সেই স্বাধীনতার অপব্যবহার করে গুজব, অপপ্রচার কিংবা অস্থিতিশীলতা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি মন্তব্য করেছেন, সব গণমাধ্যম তথ্য যাচাই করে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখবে—এটাই সরকারের প্রত্যাশা।

আরও পড়ুন: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ইমরান খান, চিকিৎসা শেষে ফের কারাগারে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীর হাজী মাজার বস্তিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে ৪০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


টঙ্গীর হাজী মাজার বস্তিতে পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে ৪০

টঙ্গীর হাজী মাজার বস্তিতে পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদকাসক্ত ৪০ জন গ্রেপ্তার হয়েছে। এ সময়ে হেরোইন ও ইয়াবাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আজ রবিবার (১৯ জুন) সন্ধ্যার পর টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানের একাংশে হাজী মাজার বস্তিতে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ বলছে, মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে অতর্কিতভাবে টঙ্গীর হাজী মাজার বস্তিতে অভিযানটি করা হয়েছে। এ সময় আনুমানিক ২৭০ গ্রাম হেরোইন, ২০ পিস ইয়াবাসহ মাদক সেবনের সরঞ্জামগুলো জব্দ ও ৪০ জন মাদকাসক্তকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন এ অভিযানে অংশ নেন।

অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন। তিনি এ সময়ে বলেন, ‘টঙ্গী থেকে চিরতরে মাদক নির্মূল করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে আ-টক ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে আ-টক ৪

জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদে নির্বাচিত চারজন প্রার্থীকে মৌখিক পরীক্ষার প্রবেশপত্রের ছবির সঙ্গে মিল না থাকায় আটক করা হয়েছে। অভিযুক্ত প্রার্থীরা অন্যদের মাধ্যমে মৌখিক পরীক্ষা দিয়ে নিয়েছিলেন।

মৌখিক পরীক্ষার জন্য তোলা ছবির সাথে চেহারা না মেলার পর জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেন। এই বিষয়ে শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অব্দ চারজন প্রার্থী হলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. আ. আলিম, সিরাজগঞ্জের চৌহালি উপজেলার মো. আলী হায়দার, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মো. রাসেল রানা লিটন এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার মো. মাসুদ ফকির।

এজাহারের তথ্য অনুযায়ী, আ. আলিমের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ২৪ জুন। অপরদিকে, মো. আলী হায়দার ও রাসেল রানা লিটনের পরীক্ষা হয় গত ২৫ জুন এবং মো. মাসুদ ফকিরের মৌখিক পরীক্ষা নেওয়া হয় ২৮ জুন। সব চারজনের পরীক্ষার নির্ধারিত সময় ছিল দুপুর ২টা।

মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীর প্রবেশপত্রসহ ছবি তুলে রাখা হয়েছিল। এরপর ৬ জুলাই অফিস সহায়ক পদে ২০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয় এবং একই দিনে তাদের নিয়োগপত্র দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিয়োগপত্রে নির্বাচিত প্রার্থীদের ১৯ জুলাই সকাল ১০টায় সচিবালয়ের ১ নম্বর ভবনের ১৮০২ নম্বর কক্ষে মন্ত্রণালয়ের যুগ্মসচিবের (প্রশাসন অধিশাখা) কাছে যোগদানপত্র দিতে বলা হয়েছিল।

আজ নির্ধারিত সময়ে ওই চারজন সেখানে উপস্থিত হলে মৌখিক পরীক্ষার সময় তোলা ছবির সঙ্গে তাদের চেহারার অমিল ধরা পড়ে।

এজাহারে বলা হয়েছে যে, তাদের চেহারার সাথে মৌখিক পরীক্ষায় উপস্থিত উক্ত রেজিস্ট্রেশনধারী ব্যক্তিগণের চেহারা ভিন্ন হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানান যে, অন্য ব্যক্তিরা তাদের হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন; তারা নিজেরা ওই পরীক্ষা দেননি। পরে তারা দোষ স্বীকার করে লিখিত বক্তব্যও দেন বলে এজাহারে দাবি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৫ মে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়কের শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে।

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ২ হাজার ৭৮৪ জন এবং অফিস সহায়ক পদে ২৩ হাজার ৭০৯ জন আবেদন করেছিলেন।

অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা হয় ১৯ জুন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পাঁচটি কেন্দ্রে। এতে ৯ হাজার ৩১৮ জন অংশ নেন। তাদের মধ্য থেকে ১০৭ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

মৌখিক পরীক্ষা নেওয়া হয় ২৪, ২৫ ও ২৮ জুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামকে বাসযোগ্য করার দায়িত্ব আমাদের সবার : জেলা প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


চট্টগ্রামকে বাসযোগ্য করার দায়িত্ব আমাদের সবার : জেলা প্রশাসক

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, "নিজের অফিস, নিজের বাসা থেকেই পরিচ্ছন্নতা শুরু করুন। এই দেশ আমাদের, এই মাটির সন্তান আমরা। চট্টগ্রামকে বাসযোগ্য করার দায়িত্বও আমাদের সবার।"

রোববার চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় এতে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধান এবং সব উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক বলেন, "একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা একদিনের কাজ নয়। এজন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজেদের কর্মস্থল ও আবাসন থেকেই পরিচ্ছন্নতার চর্চা শুরু করতে হবে।"

তিনি বলেন, "আগামী ২৫ জুলাইয়ের ছাদ পরিষ্কার কর্মসূচি আমরা উৎসবমুখর পরিবেশে পালন করতে চাই। জেলা, উপজেলা এবং অধীনস্থ সব দপ্তরে এটি বাস্তবায়ন করতে হবে। সারা দেশে যেন বোঝা যায়, চট্টগ্রাম পরিচ্ছন্নতা ও সচেতনতার একটি উদাহরণ সৃষ্টি করেছে।"

জেলা প্রশাসক বলেন, "সরকারের লক্ষ্য একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকারি অফিস, সরকারি আবাসন এবং জনপরিসরে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। এ বিষয়ে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই।"

সভা শেষে জেলার সব সরকারি দপ্তর ও উপজেলা প্রশাসনকে ২৫ জুলাইয়ের বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সার্বিক তদারকি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোথায় আছেন মোজতবা খামেনি?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


কোথায় আছেন মোজতবা খামেনি?

মোজতবা খামেনি বর্তমানে নিজ দেশে নেই, এমনটাই দাবি করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। যদিও এই প্রতিবেদনে সুনির্দিষ্ট কোনো জায়গার নাম বা তার অবস্থান সম্পর্কে প্রামাণিক তথ্য উল্লেখ করা হয়নি।

টাইমস অব ইসরায়েল তাদের প্রতিবেদনে বলছে, ইসরায়েলি একটি নিরাপত্তা সূত্রের বরাতে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-হাদাথ এই তথ্য প্রকাশ করেছে। চলমান সংঘাতের প্রেক্ষাপটে আল হাদাথকে ইসরায়েলি সূত্রটি বলেন, ইরান যদি ইসরায়েলের ওপর হামলা চালায়, তৃতীয় পক্ষ হিসেবে যুক্তরাষ্ট্র চায় যে ইসরায়েল ইরানে কোনো পাল্টা হামলা না চালাক।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও মার্কিন বাহিনী। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন।

সেই হামলায় অল্পের জন্য বেঁচে গেলেও গুরুতর আহত হন মোজতবা। এরপর ৮ মার্চ তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন।

তবে দায়িত্বগ্রহণের পর থেকে ৫ মাসেরও বেশি সময় ধরে তিনি কেবল লিখিত বিবৃতি দিচ্ছেন। জনসমক্ষে আসেননি এবং এখন পর্যন্ত তার বর্তমান কোনো ছবি, ভিডিও বা অডিও রেকর্ডিং প্রকাশিত হয়নি। এমনকি বাবা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় ও জানাজাতেও মোজতবা উপস্থিত ছিলেন না।

যদিও ওই হামলার পর মার্চ মাসে কিছু পশ্চিমা ও কুয়েতি সংবাদমাধ্যমের দাবি করা হয়েছিল, মার্কিন-ইসরায়েলি হামলায় গুরুতর আহত অবস্থায় মোজতবাকে চিকিৎসার জন্য গোপনে রাশিয়ায় নেয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে মস্কোতে। তবে পরবর্তীতে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই খবর অস্বীকার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%