ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ


কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

কাঠালিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কাঠালিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।

সাক্ষাৎকালে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। এ সময় কাঠালিয়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. বাদল হাওলাদার, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম রাসেল সিকদার, কাঠালিয়া প্রেস ক্লাবের সদস্য ও কাঠালিয়া বাজার কমিটির সভাপতি আজিম সিকদার, প্রেস ক্লাব সদস্য মো. শাহরুখ মাষ্টার, প্রচার সম্পাদক সফিকুল ইসলাম শাওন, সদস্য মোঃ শামিম হাওলাদার সদস্য মোসারেফ হোসেন সদস্য সুমন সিকদার -সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
মতবিনিময়কালে নবাগত ওসি মো. মেহেদী হাসান সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। প্রেস ক্লাবের পক্ষ থেকে নবাগত ওসি মহোদয়ের সফল কর্মজীবন কামনা করা হয়।

আরও পড়ুন: মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এবি পার্টির নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


ডাকসু ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় এবি পার্টির নিন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়িতে অবস্থিত গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এবি পার্টির নেতৃদ্বয় এক যৌথ বিবৃতিতে উল্লেখ করেন, রাজনৈতিক মতপার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা কখনোই সন্ত্রাস, অগ্নিসংযোগ কিংবা কারও ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা বিঘ্নিত করার বৈধতা দিতে পারে না। গভীর রাতে একজন রাজনৈতিক ও ছাত্রনেতার গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের জন্য অশনিসংকেত হিসেবে দেখা হচ্ছে। এ ধরনের কাপুরুষোচিত হামলা কেবল একজন ব্যক্তিকে নয়, বরং সামগ্রিক নাগরিক নিরাপত্তা ও গণতান্ত্রিক সহাবস্থানের পরিবেশকে হুমকির মুখে ঠেলে দেয়।

তারা আরও বলেন, সাদিক কায়েম জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির একজন যোদ্ধা। ফ্যাসিবাদী অপশক্তি আবারও থানা পোড়ানো, বিজিবির ওপর হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের মতো কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। রাষ্ট্র ও জনগণের নিরাপত্তার স্বার্থে এসব সন্ত্রাসী তৎপরতা কঠোরভাবে দমন করতে হবে।

এবি পার্টির নেতৃদ্বয় অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত হামলাকারীদের শনাক্ত, গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে সাদিক কায়েমসহ দেশের রাজনৈতিক ও ছাত্রনেতাদের ব্যক্তিগত, পারিবারিক ও আবাসিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, অগ্নিসন্ত্রাস ও জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া যাবে না। এ দেশের জনগণ সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের রাজনীতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। গণতন্ত্র, আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় মুসলিম নারীর আত্মহত্যা পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় মুসলিম নারীর আত্মহত্যা পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পৌরসভা এলাকার নিজ বাড়ি থেকে ৪৩ বছর বয়সী এক মুসলিম নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

এই ঘটনা ঘটে শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে। নিহতের পরিবারের অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কারণে গত সাত-আট মাস ধরে তিনি চরম মানসিক যন্ত্রণায় ভুগছিলেন।

নিহত নারীর নাম বানু বেগম। তিনি ধূপগুড়ি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। পরিবারের সদস্যদের দাবি, ভোটার তালিকা থেকে নাম কাটা যাওয়ার কারণে সদ্য সমাপ্ত নির্বাচনে তিনি ভোট দিতে পারেননি। এই ঘটনার পর থেকে তিনি তীব্র দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতায় ভুগছিলেন।

পরিবারের অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর কিছু প্রতিবেশী তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে নিয়মিত কটূক্তি করতেন এবং তাঁকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিতেন। এমনকি ভোটার তালিকায় নাম না থাকায় তিনি আর কোনো সরকারি কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাবেন না বলেও তাঁকে ভয় দেখানো হতো।

স্থানীয় সংবাদমাধ্যমকে বানুর ভাই মন্টু আলম জানান, প্রতিবেশীদের এমন মন্তব্যে তাঁর বোন ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং গত সাত-আট মাস ধরে তীব্র বিষণ্নতায় ভুগছিলেন। চিকিৎসা করানো হলেও তাঁর মানসিক অবস্থার কোনো উন্নতি হয়নি। অবশেষে শুক্রবার ঘরের ভেতর তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

আসিমা খাতুন নামে তাঁর আরেক আত্মীয় অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর বানু 'অন্নপূর্ণা ভাণ্ডার' প্রকল্প এবং রেশন সুবিধা থেকেও বঞ্চিত হয়েছিলেন। এর পাশাপাশি প্রতিবেশীদের ক্রমাগত কটূক্তি তাঁর মানসিক যন্ত্রণা ও উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছিল।

ঘটনার পর মরদেহ উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে।

এ ঘটনায় ধূপগুড়ি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে পরিবারের আনা অভিযোগগুলোও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, বানু বেগমের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সিপিআই(এম)। স্থানীয় সিপিআই(এম) নেতা জয়ন্ত মজুমদার অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া এলাকায় ভয় ও বিভাজনের পরিবেশ তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না মাইন উদ্দিনের, সড়কে ঝরল প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না মাইন উদ্দিনের, সড়কে ঝরল প্রাণ

মাগরিবের নামাজ শেষে প্রতিদিনের মতো বাড়ি ফেরার পরিকল্পনা ছিল দলিল লেখক মাইন উদ্দিনের (৩৬)। কিন্তু সেই প্রত্যাশা আর পূরণ হলো না; বাড়িতে ফিরেছে কেবল তাঁর নিথর দেহ। প্রিয়জনের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ-সোনাপুর আঞ্চলিক মহাসড়কের বসুরহাট সাব-রেজিস্ট্রি অফিসের সামনে একটি বালুবাহী ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে, যেখানে তিনি প্রাণ হারান।

নিহত মাইন উদ্দিন কবিরহাট উপজেলার একজন দলিল লেখক ছিলেন এবং কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দৌলত রামদি গ্রামের আবদুল কাদেরের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

মাইন উদ্দিনের বন্ধু এবং কোম্পানীগঞ্জের স্থানীয় দলিল লেখক এএসএম নুর হোসাইন মিল্লাত জানান, “আমরা একসাথে কোম্পানীগঞ্জ রেজিস্ট্রার অফিস সংলগ্ন মসজিদে মাগরিবের নামাজ আদায় করি। নামাজ শেষে আমি আমার অফিসে চলে আসি এবং মাইন উদ্দিন সিএনজি গাড়ির সামনে ওঠেন। গাড়িতে ওঠার পরপরই একটি ট্রাক্টর এসে গ্যাসচালিত সিএনজিচালিত অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়।” সংঘর্ষের ফলে মাইন উদ্দিন ঘটনাস্থলেই গুরুতর আহত হন। প্রথমে তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফেনীতে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু ঘটে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, অবৈধ ট্রাক্টর এই সড়কে চলতি বছরে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটিয়েছে, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বারবার এমন প্রাণহানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত কার্যকর পদক্ষেপ এবং নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং পরিবারের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%