ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের পাকা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে দুই উপজেলার মানুষ দ্রুত সংস্কারের দাবি


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের পাকা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে দুই উপজেলার মানুষ দ্রুত সংস্কারের দাবি

 

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী নলুয়ার হাওরের মধ্য দিয়ে যাওয়া পাকা রাস্তাটির বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ ও কৃষকদের।

রাস্তার খারাপ অবস্থার কারণে কৃষকদের উৎপাদিত ফসল ও কৃষি সরঞ্জাম গাড়ি দিয়ে পরিবহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দিরাই উপজেলা থেকে জগন্নাথপুর উপজেলায় যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই রাস্তাটি প্রতিদিন অসংখ্য মানুষ ব্যবহার করেন। কিন্তু রাস্তার বিভিন্ন স্থানে ভাঙন ও খানাখন্দের কারণে চলাচলে সৃষ্টি হচ্ছে নানা সমস্যা।

আরও পড়ুন: টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ

নলুয়ার হাওর শুধু কৃষির জন্যই নয়, মৎস্যসম্পদের জন্যও গুরুত্বপূর্ণ। বর্ষা মৌসুমে জেলেরা হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। হেমন্ত মৌসুমে হাওরের বিভিন্ন স্থানে থাকা ডুবা থেকেও মাছ আহরণ করা হয়। এসব জলাশয় ও হাওরের মৎস্যসম্পদের সঙ্গে জড়িয়ে রয়েছে স্থানীয় মানুষের জীবিকা এবং অর্থনৈতিক স্বার্থ।

অথচ এত গুরুত্বপূর্ণ একটি হাওরের মধ্য দিয়ে যাওয়া রাস্তার এমন বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে মানুষের দুর্ভ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


যশোরে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ

যশোর, ২২ নভেম্বর, ২০২৬ : জেলা স্বেচ্ছাসেবক দল যশোরে বিক্ষোভ মিছিল আয়োজন করেছে, যা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকও।

আজ বিকেলে শহরের মণিহার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশ শেষে বক্তারা অভিযোগ করেন, "ফ্যাসিস্ট শেখ হাসিনার গুণ্ডা বাহিনী গোপালগঞ্জে সাধারণ মানুষের বাড়িঘর ও থানায় লুটপাট করেছে, তিনজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।" বক্তারা আরও বলেন, "এভাবে মানুষের বাড়িঘর লুটপাট, অগ্নিসংযোগ করে কিংবা ককটেল ফাটিয়ে বর্তমান গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো যাবে না।"

তারা উল্লেখ করেন, বিগত ১৭ বছর ধরে যশোরসহ সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ত্রাস ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

বক্তারা অবিলম্বে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আটক করার জোর দাবি জানান। এসময় তারা পাড়া-মহল্লায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল, জনগণকে সতর্ক থাকার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল, জনগণকে সতর্ক থাকার আহ্বান

ময়মনসিংহ, ২২ নভেম্বর ২০২৬ : আজ, জেলা পর্যায়ে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

আজ রোববার বিকালে, ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডে অবস্থিত বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়, যেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময়, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহীদুল আমিন খসরুর সভাপতিত্বে সদস্য সচিব সোহেল খান, যুগ্ম-আহবায়ক জসীম উদ্দিন জনি, সাবেক সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, রেজাউল করিম রবি, ফরহাদ হোসেন, নাফিজ ইমতিয়াজ রোমন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ কর্মসূচিতে, নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্লোগান দেন। নেতৃবৃন্দ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে দলীয় নেতাকর্মীসহ দেশের জনগণকে সতর্ক থাকার আহবান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে আ.লীগ নেতা টিপু সুলতান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


নড়াইলে নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে আ.লীগ নেতা টিপু সুলতান গ্রেপ্তার

নাশকতা ও সহিংসতার মামলায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা টিপু সুলতান (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) দুপুরে নিজ এলাকা তুলারামপুর থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইলে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা একটি নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন টিপু সুলতান। ঘটনার পর থেকেই তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরের দিকে তুলারামপুর এলাকায় অভিযান চালিয়ে সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, "নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।"

মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


নগরীজুড়ে জুয়া ও মাদক কারবারী সহ গ্রেফতার ৫
 রাজশাহী নগরীতে অনলাইন জুয়া ও পাঁচজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  এ সময় ৪৭২ গ্রাম গাঁজা, নগদ ৩ হাজার ১০০ টাকা ও অনলাইন জুয়ায় ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ৫পুলিম কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, শনিবার বিকাল ৫টার দিকে রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকায় ডিবি ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) অভিযানে মোঃ হাবিবুর রহমান ওরফে লিটন (৪৫) গ্রেফতার করা হয়। তাঁর মোবাইল ফোনে অনলাইন জুয়া ও বেটিংয়ের তিনটি অ্যাপ, সিমকার্ড এবং বিকাশ-নগদ হিসাবের সঙ্গে সংশ্লিষ্ট নম্বর পাওয়া যায়। তাঁকে অনলাইন জুয়া পরিচালনাকারীদের অন্যতম দাবি করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

এদিন সন্ধ্যা ৬টার দিকে ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় থেকে ২২০ গ্রাম গাঁজাসহ কামরুল হাসান (৪৭) এবং সন্ধ্যা ৭টার দিকে আইডি বাগানপাড়া থেকে ২৫২ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩ হাজার ১০০ টাকা সহ শাহ পরান (২৮) ও ইব্রাহিম আলী (৩৮) গ্রেফতার হয়। শাহ পরানের বিরুদ্ধে আগে ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, ভোর ৫টার দিকে বর্ণালী মোড় থেকে গাঁজা ও ইয়াবা সেবন করে মাতলামির অভিযোগে শুভ ইসলাম জয় (২৪) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা করা হয়েছে। রবিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%