০৬:০৯ পি.এম
জামালপুরে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে শ্রমিক নিহত
জামালপুরের মাদারগঞ্জে একটি পরিত্যক্ত কেমিক্যালের ড্রাম কাটার সময় ঘটে যাওয়া বিস্ফোরণে নূরনবী ফকির (৩৫) নামের এক ওয়ার্কশপ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জোনাইল বাজারের একটি ওয়ার্কশপে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: অষ্টগ্রামে বাবার জানাজায় ১২ ঘণ্টার প্যারোলে মুক্ত শাহিন, ফের কারাগারে
নিহত নূরনবী ফকির জোনাইল পক্ষীমারী এলাকার বাসিন্দা মতি ফকিরের পুত্র।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, নূরনবী তাঁর ওয়ার্কশপে একটি পরিত্যক্ত কেমিক্যালের ড্রাম কাটছিলেন। এই সময় ড্রামের ভেতরে জমে থাকা গ্যাসের কারণে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।
আরও পড়ুন: শেরপুর সীমান্তে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‘কেমিক্যালের ড্রামের ভেতরে গ্যাস জমে ছিল বলে ধারণা করা হচ্ছে। ড্রামের মুখ কাটার সময় বিস্ফোরণে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।’
আরও পড়ুন: সিলেটের ব্যবসায়ীদের ভারতীয় বিজনেস ভিসা ৫ বছর মেয়াদি করার দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন