ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

লালপুরে সাবেক দুই এমপিসহ ২৪৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪


লালপুরে সাবেক দুই এমপিসহ ২৪৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪

নাটোরের লালপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সাবেক দুই সংসদ সদস্যসহ বিভিন্ন স্তরের ২৪৮ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩৪০ থেকে ৪১০ জনকে আসামি করা হয়েছে। এদিকে, পৃথক দুটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর লালপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করে ১০৯ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

এর পরদিন, ১৮ নভেম্বর একই আইনে আরও দুটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটি মামলায় সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলসহ ৯০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা আরও ১২০ থেকে ১৩০ জনকে আসামি করা হয়েছে। একই দিনে দায়ের করা অপর মামলায় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে ৬৪ জন গ্রেফতার

এদিকে, এসব মামলার মধ্যে পৃথক দুটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতের অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— নাটোর জেলা যুবলীগের সাবেক সদস্য, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সক্রিয় সদস্য ও আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ওরফে গোল্ডেন সাইফুল (৫০), গোপালপুর পৌর যুবলীগের সাবেক সক্রিয় সদস্য মো. আনোয়ারুল আজিম ওরফে বাপ্পি (৫১), উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য মো. শামীম আহমেদ (৫০) এবং একই সংগঠনের সক্রিয় সদস্য মো. ইব্রাহিম সরদার ওরফে শুকুর (৫৬)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে শামীম আহমেদকে এবং রাত সাড়ে ৯টার দিকে বালিতিতা মহেশপুর গ্রামের নিজ বাড়ি থেকে ইব্রাহিম সরদারকে গ্রেপ্তার করা হয়। তাঁদের ১৭ নভেম্বর দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে গোপালপুর বাজারে নিজ বাড়ি থেকে আনোয়ারুল আজিম ওরফে বাপ্পিকে এবং রাত সাড়ে ১০টার দিকে ছোট বিলশলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গোল্ডেন সাইফুলকে গ্রেপ্তার করা হয়। তাঁদের ১৮ নভেম্বর দায়ের করা অপর একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: সুস্থ জাতি গঠনে পরিচ্ছন্ন পরিবেশ ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা অপরিহার্য: চসিক প্রশাসক

লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তার চারজনকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%