১২:৪৯ পি.এম
মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপুল এলাকায় একটি কারখানা/গ্যারেজে কেমিক্যালযুক্ত ড্রাম কাটার সময় বিস্ফোরণে নিরব শরীফ (১৫) নামে এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরব শরীফ পশ্চিম বনগ্রাম এলাকার বাসিন্দা হানিফ শরীফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে নিরব শরীফসহ কয়েকজন শ্রমিক একটি কারখানা/গ্যারেজে কাজ করছিলেন। এ সময় একটি কেমিক্যালযুক্ত ড্রাম ইলেকট্রিক কাটার মেশিন দিয়ে কাটার চেষ্টা করা হলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে নিরব শরীফ গুরুতর দগ্ধ হন এবং আরও দুই শ্রমিক আহত হন।
আরও পড়ুন: পঞ্চগড়ে থ্রি-হুইলারের ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ ৩ নিহত
স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিরব শরীফকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হবে।
ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কী কারণে কেমিক্যালযুক্ত ড্রামটি বিস্ফোরিত হয়েছে এবং নিরাপত্তা বিধি অনুসরণ করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
শাওন বল
মাদারীপুর
আরও পড়ুন: নেত্রকোনায় নাশকতার অভিযোগে আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন