ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

চাকরি নিরাপত্তা ও নতুন প্রকল্পের দাবিতে এসডিএফের কর্মীদের আন্দোলন


চাকরি নিরাপত্তা ও নতুন প্রকল্পের দাবিতে এসডিএফের কর্মীদের আন্দোলন

চাকরির নিরাপত্তা, মেয়াদ বৃদ্ধি এবং নতুন প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) কর্মকর্তা-কর্মচারীরা সংবাদ সম্মেলন করেছেন। তাঁরা একই সঙ্গে দুই দফা দাবি উত্থাপন করেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ এবং জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দেশের প্রায় ২০টি জেলা থেকে বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: ব্যানবেইস ২৭৩ জনবল নিয়োগ দেবে, আবেদন করতে পারবেন জেএসসি পাস প্রার্থীরাও

আন্দোলনকারীদের উত্থাপিত দুই দফা দাবির মধ্যে রয়েছে, আগামী ২৮ নভেম্বর ২০২৬-এর আগে চাকরির মেয়াদ বৃদ্ধি এবং নতুন প্রকল্পের মাধ্যমে বর্তমানে কর্মরত, ফেইজ-আউট ও ফিশারিজ বিভাগের কর্মীদের চাকরি নিশ্চিত করা। এছাড়া, দুর্নীতি ও বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে অভিযুক্ত এসডিএফের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ এবং ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমীনের পদত্যাগের দাবি জানানো হয়েছে।

আয়োজকদের অভিযোগ, এসডিএফের আওতায় পরিচালিত আরইএলআই (RELI) প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রমের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে এবং নতুন প্রকল্প চালু না হওয়ার ফলে প্রায় ১ হাজার ৫০০ কর্মকর্তা-কর্মচারীর চাকরি ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এতে তাঁদের পরিবারের জীবন-জীবিকাও হুমকির সম্মুখীন হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, এসডিএফের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে দেশের গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছেন। কিন্তু হঠাৎ প্রকল্পের কার্যক্রম বন্ধ বা ফেইজ-আউটের কারণে তাঁদের চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

তাদের ভাষ্য অনুযায়ী, এই আন্দোলন কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; বরং কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার, চাকরির নিরাপত্তা ও সম্মানজনকভাবে বেঁচে থাকার দাবিতে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁরা শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন: মেরী স্টোপসে বিজনেস এনালিস্ট পদে জনবল নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%