১২:৫১ পি.এম
মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে যাচ্ছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় শহরের ঢাকা রোডে নবগঙ্গা সেতুর কাছে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
পুষ্পস্তবক অর্পণের পর নেতৃবৃন্দ মাগুরায় ৪ আগস্ট নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত করেন।
আরও পড়ুন: স্লোগান দিতেই এলাকাবাসীর ধাওয়া, তিনজন আটক
পরে শহরের নোমানী ময়দান জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান বলেন, ‘আমাদের লক্ষ্য একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা। জুলাই আন্দোলনের শহীদদের রক্তের ঋণ শোধ করার একমাত্র উপায় হলো একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা। যেখানে ঘুষ, দুর্নীতি ও অন্যায়ের কোনো স্থান থাকবে না।’
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন