০৪:০০ পি.এম
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান দিনাজপুরের হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন। তিনি জানান, ইমিগ্রেশন চেকপোস্টে ল্যাগেজ স্ক্যানার স্থাপন এবং আধুনিক যাত্রী ছাউনি নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হিলি স্থলবন্দরে পৌঁছান। পরবর্তীতে বন্দরের অভ্যন্তরের বিভিন্ন অবকাঠামো, ইমিগ্রেশন চেকপোস্ট ও জিরো পয়েন্ট ঘুরে দেখেন। এ সময় তিনি বন্দরের সার্বিক কার্যক্রম, অবকাঠামো ও সক্ষমতা বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জজ মিত্র চাকমা, হিলি স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম প্রিন্স, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ জাকারিয়া এবং হাকিমপুর পৌর ভূমি কর্মকর্তা মোহাম্মদ রাশেদসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরও পড়ুন: জাসাসের প্রভাববলয়ে বরিশাল শিল্পকলা একাডেমি? সাংস্কৃতিক সংগঠনের পরিচয় নিয়েও প্রতারণার অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন