ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠি স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন


গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠি স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

ঝালকাঠি, ৫ আগস্ট, ২০২৬ : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঝালকাঠিতে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক মো. মুমিন উদ্দিনের নেতৃত্বে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস. এম. বায়জীদ ইবনে আকবরের নেতৃত্বে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আরও পড়ুন: বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা ইমরান হোসেন গ্রেফতার

এরপর জেলা কারাগার, জেলা পরিষদ প্রশাসন, জেলা বিএনপি, ঝালকাঠি প্রেসক্লাব,

বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মরমী কবি ও সাহিত্যিকদের জন্য প্রসিদ্ধ সুনামগঞ্জ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী চট্টগ্রাম

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আলোচনা সভা এবং জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মত্যাগ, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনার আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ধারণ ও লালনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুধীজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান এবং শহিদদের অবিস্মরণীয় আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নানা আয়োজনে পিরোজপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


নানা আয়োজনে পিরোজপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ঠিক ৯টায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির শুরু করা হয়।

এদিন সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ অন্যান্য বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এছাড়া পিরোজপুর প্রেসক্লাব, জেলা বিএনপি, জেলা জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে অংশগ্রহণকারীরা জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে, বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। ওই সময় দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিক নিহত, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


মাদারীপুরে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিক নিহত, আহত ২

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপুল এলাকায় একটি কারখানা/গ্যারেজে কেমিক্যালযুক্ত ড্রাম কাটার সময় বিস্ফোরণে নিরব শরীফ (১৫) নামে এক শিশু শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিরব শরীফ পশ্চিম বনগ্রাম এলাকার বাসিন্দা হানিফ শরীফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে নিরব শরীফসহ কয়েকজন শ্রমিক একটি কারখানা/গ্যারেজে কাজ করছিলেন। এ সময় একটি কেমিক্যালযুক্ত ড্রাম ইলেকট্রিক কাটার মেশিন দিয়ে কাটার চেষ্টা করা হলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে নিরব শরীফ গুরুতর দগ্ধ হন এবং আরও দুই শ্রমিক আহত হন।

স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিরব শরীফকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হবে।

ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কী কারণে কেমিক্যালযুক্ত ড্রামটি বিস্ফোরিত হয়েছে এবং নিরাপত্তা বিধি অনুসরণ করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
শাওন বল
মাদারীপুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থান দিবসে মাগুরায় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


জুলাই গণঅভ্যুত্থান দিবসে মাগুরায় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে যাচ্ছে। এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় শহরের ঢাকা রোডে নবগঙ্গা সেতুর কাছে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ, জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

পুষ্পস্তবক অর্পণের পর নেতৃবৃন্দ মাগুরায় ৪ আগস্ট নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত করেন।

পরে শহরের নোমানী ময়দান জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান বলেন, ‘আমাদের লক্ষ্য একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা। জুলাই আন্দোলনের শহীদদের রক্তের ঋণ শোধ করার একমাত্র উপায় হলো একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা। যেখানে ঘুষ, দুর্নীতি ও অন্যায়ের কোনো স্থান থাকবে না।’

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%