০৭:৪৮ পি.এম
বাংলাদেশ দল চলমান সাফের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে যাচ্ছে। লাল-সবুজের প্রতিনিধিরা ম্যান ইন গ্রিনদের পরাজিত করে ফাইনালে পৌঁছানোর জন্য প্রস্তুতি নিয়েছে। অধিনায়ক হামজা চৌধুরী শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামার পরিকল্পনা করেছেন।
ডিফেন্ডার সাদ উদ্দিন অ্যাকিলিস টেন্ডনের চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে রাইট-ব্যাক পজিশনে শ্রীলঙ্কার বিপক্ষে বদলি হিসেবে নামা রহমত মিয়া একাদশে ফিরছেন। অন্যদিকে, আক্রমণভাগে পরিবর্তন আসছে।
শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলে জয়ী ম্যাচে মূল স্ট্রাইকার হিসেবে খেলা মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে শুরুর একাদশে ফিরছেন জাপান প্রবাসী ফরোয়ার্ড শুকি ইতোফুসা।
আরও পড়ুন: শেষ বলে বাউন্ডারি মেরে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
গোলপোস্টের নিচে মেহেদী হাসান শ্রাবণ, রক্ষণে রহমত মিয়া এবং আক্রমণে রাকিব হোসেন—এই তিন দেশি ফুটবলারের সঙ্গে একাদশের বাকি আটটি জায়গা প্রবাসীদের দখলে থাকবে।
রক্ষণে তারিক কাজী, জিদান ইউসুফ ও জায়ান আহমেদ থাকবেন, এবং মাঝমাঠ সামলাবেন হামজা চৌধুরী, সমিত সোম ও কাজেম কিরমানি। আক্রমণভাগে রাকিবের সঙ্গী হিসেবে খেলবেন দুই প্রবাসী শুকি ইতোফুসা ও ফারহান আলী ওয়াহিদ।
গ্রুপ পর্বে কোনো গোল হজম না করে ৫ গোল দিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে পাকিস্তানও কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত। ফিফা উইন্ডোর বাইরে টুর্নামেন্ট হওয়ায় গ্রুপ পর্বে খেলতে না পারা পাঁচ প্রবাসী ফুটবলার দলের সঙ্গে যোগ দেওয়ায় তাদের শক্তি বেড়েছে।
আবদুল্লাহ ইকবাল, ঈসা সুলাইমান, আলী আকবর খান, আদিল নবী ও আবদুল সামাদ শাহজাদ স্কোয়াডে ফেরায় কোচ নলবার্তো সোলানোর হাতে বিকল্প বেড়েছে। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৩-২ গোলে হার দিয়ে শুরু করলেও মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান।
আরও পড়ুন: ভিনির জোড়া গোলের পরও ব্রাজিলের হার, কোচ আনচেলত্তি ও অধিনায়ক রাফিনিয়ার লাল কার্ড
বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, তারিক রায়হান কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, সমিত সোম, কাজেম শাহ, রাকিব হোসেন, শুকি ইতোফুসা ও ফারহান আলী ওয়াহিদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন