০৭:৪৭ পি.এম
রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং ভবানীগঞ্জ পৌরসভা মহিলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মমতাজ আক্তার বেবিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ভবানীগঞ্জ নিউমার্কেটে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশের সূত্র অনুযায়ী, মমতাজ আক্তার বেবি আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক এমপি এনামুল হকসহ বিভিন্ন কারাবন্দি নেতার মুক্তির দাবিতে দীর্ঘ সময় ধরে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন।
আরও পড়ুন: শেরপুরে অপহরণের শিকার তরুন সাংবাদিক শেকলে বেঁধে মুক্তিপণ আদায়,
এছাড়া, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি বাগমারাকে অস্থিতিশীল করার প্রক্রিয়া চালাচ্ছিলেন।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে বাগমারাকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। এ কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন