ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভোলাহাটে ডিএনসির অভিযান: ৬ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১


ভোলাহাটে ডিএনসির অভিযান: ৬ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. হেলাল (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে আলমাস (৪৬) নামে আরও একজনকে আসামি করা হলেও তিনি পলাতক রয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের নামো মুশরীভূজা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার মো. হেলাল ওই গ্রামের মৃত আসকার আলীর ছেলে। অপর আসামি আলমাস একই এলাকার আলাউদ্দিনের ছেলে।

আরও পড়ুন: দাফনের ২০ মাস পর সিরাজগঞ্জে কবর থেকে দুই যুবকের লাশ উত্তোলন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, অভিযানে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: টিউশনের বেতন নিয়ে ফিরছিলেন কুবি শিক্ষার্থী, ছুরি দেখিয়ে ৫ হাজার টাকা ছিনতাই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
যুগান্তরে সংবাদ প্রকাশের পর

মিরপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের রিজার্ভ ট্যাংক মেরামত সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


মিরপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের রিজার্ভ ট্যাংক মেরামত সম্পন্ন

রাজধানীর মিরপুরের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (ঢাকা ডিভিশন ১ ও ২) পানির রিজার্ভ ট্যাংক ফেটে অঝোরে ঝরছে স্বচ্ছ পানি। মাসের পর মাস, রাত-দিন চব্বিশ ঘণ্টা ধরে ওয়াসার এই সুপেয় পানি অপচয় হচ্ছে, অথচ কেউ এর দিকে নজর দিচ্ছে না। শুক্রবার যুগান্তরে “মিরপুর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ; রিজার্ভ ট্যাংক ফেটে অপচয় হচ্ছে কোটি লিটার পানি” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরপরই মিরপুরের জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যক্রমে পরিবর্তন আসে। তারা ২৪ ঘণ্টার মধ্যে রিজার্ভ ট্যাংক মেরামতের কাজ শুরু করে।

শনিবার সরেজমিন মিরপুরে (ঢাকা ডিভিশন ১ ও ২) গিয়ে দেখা যায়, রিজার্ভ ট্যাংক সংস্কার করার ফলে ফাটা অংশ দিয়ে আর পানি বের হচ্ছে না। ফলে পানির অপচয় রোধ করা সম্ভব হয়েছে।

গত কয়েক মাস ধরে রিজার্ভ ট্যাংকের ফাটা অংশ দিয়ে পানি বের হয়ে এর চারপাশ জলাবদ্ধ ও স্যাতঁস্যাঁতে হয়ে থাকলেও শনিবার রিজার্ভ ট্যাংকের চারপাশ শুষ্ক দেখা গেছে। কোথাও পানির লিকেজ নেই।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকা ডিভিশন-১ এর এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, মিরপুরের জাতীয় গৃহায়নের অফিসটি অনেক বড়। প্রতিদিন এখানে শত শত সেবাপ্রার্থী আসেন। গত ২-৩ বছর ধরে এই অফিসের একমাত্র রিজার্ভ ট্যাংক ফেটে অবিরত পানি পড়ছে। ঘটনাটি কমবেশি সবার নজরে এসেছে। আবার ট্যাংকের ফাটা অংশ দিয়ে জীবাণু ঢুকছে। এই পানি পান করে সেবাপ্রার্থীসহ অফিসের অনেকে পেটের পীড়ায় ভুগছেন। অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ ব্যাপারে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সবাই নিজেদের আখের গোছাতে ব্যস্ত।

এ ব্যাপারে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকা ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু হোরায়রা বলেন, "যুগান্তরের প্রতিবেদনটি আমাদের নজরে এসেছে। রিজার্ভ ট্যাংকটি ঠিক করা হয়েছে। প্রতিবেদনটি আমাদের বিরুদ্ধে গেলেও এখন পানির কোনো অপচয় নেই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ড. এনায়েতুল্লাহ আব্বাসীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ড. এনায়েতুল্লাহ আব্বাসীর

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে দেশের সকল দল, মত ও মাসলাকের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তাহরিকে খাতমে নুবুয়্যাত বাংলাদেশের আমীর, জনপ্রিয় ইসলামি আলোচক আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী।

তিনি উল্লেখ করেন, মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে পারস্পরিক মতপার্থক্য ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। ধর্মীয় আকিদা ও বিশ্বাসের প্রশ্নে সচেতনতা সৃষ্টি এবং নিজেদের অবস্থান তুলে ধরতে সব শ্রেণি-পেশার মুসলমানকে সম্মিলিতভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শনিবার (২৮ নভেম্বর) হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর নূরে মদীনা হাফিজিয়ার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী প্রথম বার্ষিক ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে আলহাজ্ব হরমুজ আলী মাস্টারের সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতী মোয্জাম্মিল হক মাছুমী, মাওলানা এনায়েতুল্লাহ সাদী, মাওলানা বোরহান উদ্দিন কমলপুরী প্রমুখ।

স্থানীয় সংসদ সদস্য এস.এম. ফয়সাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ প্রয়োজনে তিনি আসতে পারেননি।

এদিকে সম্মেলনে স্থানীয় ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ড. এনায়েতুল্লাহ আব্বাসী তাঁর বক্তব্যে মুসলিম উম্মাহর ঐক্য, ইসলামি আকিদা-আদর্শ সংরক্ষণ, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমসাময়িক বিভিন্ন ধর্মীয় বিষয়ে আলোচনা করেন। তিনি দল-মত ও মাসলাকের ভিন্নতা সত্ত্বেও মুসলমানদের পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ বক্তারাও তাঁদের বক্তব্যে ইসলামি শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, আকিদা-আদর্শের চর্চা এবং মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আহম্মদপুর নূরে মদীনা হাফিজিয়া মাদরাসার পরিচালনা পরিষদের সেক্রেটারি ও মাহফিলের আয়োজক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, "বাংলাদেশের কিংবদন্তী আলেমে দ্বীন ও আপোষহীন ইসলামী ব্যক্তিত্ব আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আমাদের মাদরাসার প্রথম ইসলামী মহাসম্মেলনে আগমন করায় মাধবপুর উপজেলাসহ এলাকাবাসী খুবই আনন্দিত। হুজুরের ঈমান দীপ্ত আলোচনা শুনে মাহফিলে আগত মুসলিম জনতা সন্তুষ্ট।"

দিনব্যাপী এ ইসলামি মহাসম্মেলনে স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে মোটরসাইকেলের সিটের নিচে লুকানো ২১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


চট্টগ্রামে মোটরসাইকেলের সিটের নিচে লুকানো ২১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম, ২৮ নভেম্বর ২০২৬ : চট্টগ্রামের পটিয়া ও আনোয়ারায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করে ২১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭)। এ সময় পেটের ভেতরে বিশেষ কৌশলে ইয়াবা বহনকারী এক নারী ও পুরুষকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ও রাতে অভিযান দুটি চালানোর তথ্য এসআরবি-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংস্থাটির দাবি, উদ্ধার করা ২১ হাজার ৯০০ ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৭০ হাজার টাকা।

আটককৃতদের নাম সালমা বেগম (৫০) এবং মো. তারেক (২৭)।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কক্সবাজার থেকে সিএনজিচালিত অটোরিকশায় ইয়াবার একটি চালান চট্টগ্রামের দিকে আসছে, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পটিয়া উপজেলার জলুয়ার দিঘির পাড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে এসআরবির একটি দল। এ সময় নম্বরপ্লেটবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানোর সময় দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে সালমা বেগম (৫০) ও মো. তারেক (২৭) নামের দুজনকে আটক করা হয়।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক জানান, তার সঙ্গে থাকা নারী যাত্রী সালমা পেটের ভেতরে ইয়াবা বহন করছেন। পরে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স-রে পরীক্ষায় সালমার পেটে ইয়াবা সদৃশ বস্তুর উপস্থিতি ধরা পড়ে। পরে স্বাভাবিক প্রক্রিয়ায় মলত্যাগের মাধ্যমে তার পেট থেকে ৩৮টি স্বচ্ছ প্যাকেটে মোড়ানো ১ হাজার ৯০০ ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।

অন্যদিকে একই দিন রাত সাড়ে ১১টার দিকে আনোয়ারা উপজেলার চৌমুহনী বাজারের সামনে চেকপোস্ট বসায় এসআরবি। এ সময় কক্সবাজার থেকে আসা একটি মোটরসাইকেলের চালক এসআরব’র উপস্থিতি টের পেয়ে না থেমে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান তিনি। পরে মোটরসাইকেলের সিটের কভারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা। মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (জনসংযোগ) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, আটক দুজন, উদ্ধার করা ইয়াবা এবং জব্দ করা মোটরসাইকেল সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দপুর বিমানবন্দরে সমাজকল্যাণ মন্ত্রীকে পুলিশ সুপারের অভ্যর্থনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


সৈয়দপুর বিমানবন্দরে সমাজকল্যাণ মন্ত্রীকে পুলিশ সুপারের অভ্যর্থনা

সমাজকল্যাণ এবং নারী ও

সৈয়দপুর বিমানবন্দরে শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপির অভ্যর্থনা জানিয়েছেন নীলফামারীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম। ২৭ নভেম্বর সন্ধ্যায়, ঢাকা থেকে দিনাজপুর সফরের উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এ সময় নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম। মন্ত্রী সৈয়দপুরে আসার পর নীলফামারী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং এ বিষয়ে পুলিশ সুপারকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অভ্যর্থনা অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) এ কে এম ওহিদুন্নবী, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%