প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবিতে দেশের সকল দল, মত ও মাসলাকের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তাহরিকে খাতমে নুবুয়্যাত বাংলাদেশের আমীর, জনপ্রিয় ইসলামি আলোচক আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী।
তিনি উল্লেখ করেন, মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে পারস্পরিক মতপার্থক্য ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। ধর্মীয় আকিদা ও বিশ্বাসের প্রশ্নে সচেতনতা সৃষ্টি এবং নিজেদের অবস্থান তুলে ধরতে সব শ্রেণি-পেশার মুসলমানকে সম্মিলিতভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
শনিবার (২৮ নভেম্বর) হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর নূরে মদীনা হাফিজিয়ার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী প্রথম বার্ষিক ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে আলহাজ্ব হরমুজ আলী মাস্টারের সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতী মোয্জাম্মিল হক মাছুমী, মাওলানা এনায়েতুল্লাহ সাদী, মাওলানা বোরহান উদ্দিন কমলপুরী প্রমুখ।
স্থানীয় সংসদ সদস্য এস.এম. ফয়সাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ প্রয়োজনে তিনি আসতে পারেননি।
এদিকে সম্মেলনে স্থানীয় ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ড. এনায়েতুল্লাহ আব্বাসী তাঁর বক্তব্যে মুসলিম উম্মাহর ঐক্য, ইসলামি আকিদা-আদর্শ সংরক্ষণ, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমসাময়িক বিভিন্ন ধর্মীয় বিষয়ে আলোচনা করেন। তিনি দল-মত ও মাসলাকের ভিন্নতা সত্ত্বেও মুসলমানদের পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ বক্তারাও তাঁদের বক্তব্যে ইসলামি শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, আকিদা-আদর্শের চর্চা এবং মুসলিম উম্মাহর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আহম্মদপুর নূরে মদীনা হাফিজিয়া মাদরাসার পরিচালনা পরিষদের সেক্রেটারি ও মাহফিলের আয়োজক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, "বাংলাদেশের কিংবদন্তী আলেমে দ্বীন ও আপোষহীন ইসলামী ব্যক্তিত্ব আল্লামা ড. এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর আমাদের মাদরাসার প্রথম ইসলামী মহাসম্মেলনে আগমন করায় মাধবপুর উপজেলাসহ এলাকাবাসী খুবই আনন্দিত। হুজুরের ঈমান দীপ্ত আলোচনা শুনে মাহফিলে আগত মুসলিম জনতা সন্তুষ্ট।"
দিনব্যাপী এ ইসলামি মহাসম্মেলনে স্থানীয় মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন