০৭:৪৬ পি.এম
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মন্তব্য করেছেন যে, খেলাধুলার মাধ্যমে সমাজকে মাদকমুক্ত করা সম্ভব। তিনি উল্লেখ করেন, যুব সমাজকে মাদকমুক্ত করার জন্য খেলাধুলার বিকল্প নেই। বুধবার (২৫ নভেম্বর) লাকসাম স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এই কথা বলেন।
মন্ত্রী তার বক্তব্যে স্থানীয় সংসদ সদস্যদের দাবির প্রেক্ষিতে লাকসামে একটি পূর্ণাঙ্গ ষ্টেডিয়াম এবং মনোহরগঞ্জ উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন। এ সময় উপস্থিত জনতা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আকতার।
আরও পড়ুন: হেলমেট-গ্লাভস ঠিক করতে গিয়ে সময় শেষ, অদ্ভুত আউটের সাক্ষী বিশ্ব
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপাত জাহান, লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলী, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম।
এছাড়া উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহমদ, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল হাসেম মানু, উপজলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মুশু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক এবং সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় বিপ্লব ভট্টাচার্যসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ী লাকসাম উপজেলা দলকে ট্রপি এবং মনোহরগঞ্জ দলকে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও সংসদ সদস্য মোঃ আবুল কালাম।
আরও পড়ুন: হঠাৎ ভূমি অফিসে দুদকের অভিযান, এরপর দেলমাহমুদ রওশনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলো
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন