০৭:৫২ পি.এম
অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে চলমান অমানবিক কর্মকাণ্ডের কারণে ইসরায়েল ক্রমাগত আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়ছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার।
কুশনার বলেছেন, ইসরায়েলের সামনে বর্তমানে দুটি পথ রয়েছে। প্রথমত, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার পর সৃষ্ট পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে বিশ্বের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা; দ্বিতীয়ত, বর্তমান পথ অব্যাহত রেখে বৈশ্বিকভাবে ‘একঘরে’ হয়ে পড়া।
সম্প্রতি নিউইয়র্ক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে কুশনার এসব মন্তব্য করেন। খবর দ্য টেলিগ্রাফের
আরও পড়ুন: বিদ্যুৎ রেশনিং: মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানের মোকাবিলা
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কুশনারের এই বক্তব্যকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সমালোচনা হিসেবে গণ্য করা হচ্ছে। গত মাসের নির্বাচনে জোটের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বিরোধী নেতারা নতুন সরকার গঠনের চেষ্টা চালাচ্ছেন।
ট্রাম্পের গঠিত ‘বোর্ড অব পিস’-এর অন্যতম পরিকল্পনাকারী হিসেবে পরিচিত জ্যারেড কুশনার গাজার পুনর্গঠন তদারকির দায়িত্বে থাকা কাঠামোর সঙ্গে যুক্ত। এই কাঠামোর জাতিসংঘের অনুমোদন রয়েছে। কুশনার গাজাকে বিলাসবহুল এলাকায় রূপান্তরের পরিকল্পনা করছেন। রাফাহর ইসরায়েলি নিয়ন্ত্রিত অংশে ‘সন্ত্রাসমুক্ত’ শহর গড়ে তোলার প্রস্তাবও তিনি দিয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, গত জুলাইয়ে হামাস বোর্ড অব পিসের নিরস্ত্রীকরণ পরিকল্পনায় সম্মতি দেয়। এই পরিকল্পনায় ইসরায়েলি সেনা প্রত্যাহারের সঙ্গে সমন্বয় করে ধাপে ধাপে অস্ত্র সমর্পণের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে নেতানিয়াহু এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েল গাজা থেকে সেনা সরাবে না।
এদিকে, যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার হামাস জানিয়েছে, গাজা সিটির পশ্চিমাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের পরিচালক নিহত হয়েছেন। হামলায় আরও ছয়জন নিহত হওয়ার খবর দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরও পড়ুন: ট্রাম্প প্রশাসনে ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন