০৬:১৭ পি.এম
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন দক্ষিণ বাংলাকে দেশের উন্নয়নের মূল ধারায় যুক্ত করার জন্য দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন।
তিনি উল্লেখ করেন, ভোলার গ্যাসসম্পদ, কুয়াকাটার সমুদ্র সৈকত এবং পায়রা বন্দর দক্ষিণাঞ্চলের কৌশলগত সম্পদ হিসেবে বিবেচিত। বর্তমান সরকার এই সম্পদগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে।
স্থানীয় সময় রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের আড্ডা রেস্টুরেন্ট পার্টি হলে যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর বরিশালবাসীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ব্যাংকের এমডি নিয়োগ হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নীতিমালার ভিত্তিতে : অর্থমন্ত্রী
আজ সোমবার উপদেষ্টার দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রবাসীদের দক্ষিণাঞ্চলের উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যারা উন্নয়নের পরিকল্পনা প্রণয়নে সহযোগিতা করতে চান, সরকার তাদের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাবে।
ডা. আব্দুস সবুরের সভাপতিত্বে এবং নিউইয়র্ক স্টেট যুবদলের সাবেক দপ্তর সম্পাদক অহিদুজ্জামান নিলুর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী গোলাম ফারুক শাহীন, রুহুল আমিন নাসির ও ফিরোজ মিয়াসহ স্থানীয় ও প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্র প্রবাসী বৃহত্তর বরিশাল অঞ্চলের বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মওলানা ভাসানী ছিলেন বঞ্চিতদের অধিকার আদায়ের উচ্চকিত কণ্ঠ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন