১১:৫৩ পি.এম
রাজধানীতে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) রাতে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কিন্তু কীভাবে এই আগুনের সূত্রপাত ঘটেছে, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা বিহঙ্গ পরিবহনের একটি বাসে হঠাৎ করে আগুন দেখা দেয়। এই সময় দ্রুত চালক ও হেলপার বাসের সিটগুলো সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
আরও পড়ুন: মোহাম্মদপুরে ফার্মেসিতে তিন রাউন্ড গুলি, কাচ ভাঙল
একপর্যায়ে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বাসটি নিরাপদে সরিয়ে নেয়।
তবে, তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কেও কিছু জানা যায়নি।
এর আগে গতকাল রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহণের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছিল।
আরও পড়ুন: শ্যামলীতে চাঁদা না পেয়ে অনুরাগ রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন