ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার নর্দার্ন প্লেনস ল্যাঙ্গুরের দেখা


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার নর্দার্ন প্লেনস ল্যাঙ্গুরের দেখা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে প্রথমবারের মতো একটি হনুমান দেখা গেছে, যা স্থানীয়ভাবে ‘যশোরের হনুমান’ (নর্দার্ন প্লেনস ল্যাঙ্গুর) নামে পরিচিত। শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারের (ডাব্লিউআরসি) কাছে প্রাণীটিকে দেখতে পান কয়েকজন শিক্ষার্থী।

রসায়ন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসেন সুমন জানান, দুপুর ১২টার দিকে তিনি এবং তার বন্ধুরা ডাব্লিউআরসি এলাকা দিয়ে মনপুরার দিকে যাওয়ার সময় প্রাণীটিকে দেখতে পান এবং এর ভিডিও ধারণ করেন।

তিনি বলেন, "আমরা কয়েকজন মনপুরার দিকে যাচ্ছিলাম। ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারের কাছে প্রাণীটিকে দেখতে পাই এবং এর ভিডিও করি।"

আরও পড়ুন: নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কবে? জানাল মাউশি

জাবির প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মনিরুল এইচ খান জানান, বিশ্ববিদ্যালয়ে মাঝে মাঝে বানর দেখা গেলেও আগে কখনো হনুমান দেখার কোনো রেকর্ড ছিল না। তিনি প্রাণীটিকে ‘নর্দার্ন প্লেনস ল্যাঙ্গুর’ (Semnopithecus entellus) হিসেবে শনাক্ত করেন, যা বাংলাদেশে সাধারণত ‘যশোরের হনুমান’ নামে পরিচিত।

তিনি বলেন, "বাংলাদেশে তিন প্রজাতির হনুমান রয়েছে। এটি মূলত লোকালয়ের হনুমান। বন্য প্রাণী হলেও এটি সাধারণত গভীর বনে থাকে না, বরং মানুষের বসতি আছে এমন এলাকায় বাস করে।"

তিনি আরও জানান, খাবারের খোঁজে প্রাণীটি প্রায়শই লোকালয়ে ঘোরাফেরা করে এবং মানুষের ফেলে দেওয়া খাবার, ফলমূল ও উৎপাদিত ফসল খেয়ে জীবনধারণ করে।

ধারণা করা হচ্ছে, খাবার বা ফল বহনকারী কোনো ট্রাকে চড়ে প্রাণীটি ক্যাম্পাসে এসে থাকতে পারে। হনুমান অনেক সময় এসব যানবাহনে উঠে পড়ে এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে অপরিচিত কোনো জায়গায় নেমে যায়।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষার রূপান্তরে ১৫ বছর মেয়াদি কৌশলগত রূপরেখা প্রণয়নের আহ্বান

অধ্যাপক মনিরুল সম্প্রতি মোংলাতেও এই প্রজাতির হনুমান দেখার কথা উল্লেখ করেন, যেখানে এর আগে কখনোই এদের উপস্থিতি রেকর্ড করা হয়নি।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, এই প্রজাতির হনুমান প্রধানত বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিছু এলাকায়, বিশেষ করে যশোরের কেশবপুর ও মনিরামপুর উপজেলায় বেশি দেখা যায়। বাংলাদেশের জাতীয় ‘রেড লিস্ট’-এ প্রজাতিটিকে সংকটাপন্ন (Endangered) হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাসস্থান ধ্বংস, খাদ্যাভাব এবং মানুষের সঙ্গে দ্বন্দ্ব এদের বেঁচে থাকার অন্যতম প্রধান হুমকি।

প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ও ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টার (ডাব্লিউআরসি)-এর ইনচার্জ প্রফেসর ড. মো. কামরুল হাসান জানান, এটি একটি বন্য প্রাণী হওয়ায় কেন্দ্র থেকে একে উদ্ধারের চেষ্টা করা হবে। তিনি বলেন, "চিহ্নিত এলাকায় তল্লাশি চালিয়ে প্রাণীটিকে নিরাপদে উদ্ধারের জন্য আমি আমার টিমকে সর্বোচ্চ চেষ্টা চালাতে বলেছি।"

আরও পড়ুন: বেরোবির বিজয়-২৪ হলে কর্মচারীকে মারধরের অভিযোগ, ৫ কর্মদিবসে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডুসাকের সভাপতি মীর মোরসালিন, সাধারণ সম্পাদক এইচ.এম. নাছরুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৫ পি.এম


ডুসাকের সভাপতি মীর মোরসালিন, সাধারণ সম্পাদক এইচ.এম. নাছরুল্লাহ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কোটালীপাড়ার (ডুসাক) নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মীর মোরসালিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এইচ.এম. নাছরুল্লাহ।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মুনীর চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। পূর্ববর্তী কমিটির সভাপতি ফয়সল শেখের স্বাক্ষরিত কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জেরিন জাহান ভাবনা, রেজোয়ান আহসান ও আশিক খান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সোমা দত্ত ও ফয়সাল খান এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক নমিতা মণ্ডল। এ সময় ডুসাকের অ্যালামনাই অপূর্ব বৈদ্য, সুব্রত শোভন ও ওসমান গণিসহ সংগঠনের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি মীর মোরসালিন এবং সাধারণ সম্পাদক এইচ.এম. নাছরুল্লাহ জানিয়েছেন, ডুসাক দীর্ঘদিন ধরে কোটালীপাড়ার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে শিক্ষা অলিম্পিয়াড, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা এবং অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। নতুন নেতৃত্বের অধীনে এসব কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে বিহঙ্গ পরিবহনের বাসে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৬ পি.এম


মিরপুরে বিহঙ্গ পরিবহনের বাসে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুরে পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে চালক ও হেলপারের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে পল্লবী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) রেজওয়ান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মেট্রোরেল স্টেশনের পাশে একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসটির চালক ও হেলপার আগুন নিভিয়ে ফেলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৬ পি.এম


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

 

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে ওসমানী পৌর স্টেডিয়ামে প্রীতি প্রদর্শনী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় দেশাত্মবোধক গানের আসর ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা, শহিদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ, সরকারি কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাস লিকেজে দোলনচাঁপা হলের চুলায় আগুন, আহত ১ নারী শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৬ পি.এম


গ্যাস লিকেজে দোলনচাঁপা হলের চুলায় আগুন, আহত ১ নারী শিক্ষার্থী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলের চুলায় অগ্নিকাণ্ডের ঘটনা গ্যাস লিকেজের কারণে ঘটেছে। এই ঘটনায় সানজিদা সুরভী নামের এক নারী শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

৭ নভেম্বর শনিবার বিকেলে দোলনচাঁপা হলের তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পরে তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলের হাউজ টিউটর ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সুমনা আক্তার সুমি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দোলনচাঁপা হলের তৃতীয় তলার রান্নাঘরের চুলাটির চাবির সমস্যা থাকায় গ্যাস নির্গত হচ্ছিল। এ সময় এক শিক্ষার্থী রান্না করতে গেলে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে ওই শিক্ষার্থী মেঝেতে পড়ে যান। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও দুই হাউজ টিউটর সেখানে গিয়ে আগুন নেভান।

সুমনা আক্তার সুমি আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থা সম্পর্কে জানান, তার কান্নাকাটি দেখে প্রথমে তারা আশঙ্কা করেছিলেন, তার হয়তো হাত ভেঙে গেছে। তবে সৌভাগ্যবশত তার হাত ভাঙেনি এবং তিনি গুরুতর আহত হননি। তার হাড় একটু সরে গেছিল। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন। চিকিৎসা শেষে তিনি আবার হলে ফিরে এসেছেন এবং তাকে দুই সপ্তাহের বিশ্রামে থাকতে বলা হয়েছে।

এ ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, এর আগে বিভিন্ন সমস্যা প্রশাসনকে জানালেও তা আমলে নেওয়া হয়নি।

দোলনচাঁপা হলের আবাসিক শিক্ষার্থী রিফাইয়া ইসলাম সূচনা বলেন, "হলে নানান সমস্যার কথা বলার পরেও হল প্রশাসন চোখে কাঠের চশমা পড়ে বসে থাকে। হলে ডাইনিং নেই, গ্যাস লাইনে সমস্যা, পানির লাইনে সমস্যা, পানির লাইন থেকে মাঝে মধ্যেই পাখির পালক পাওয়া যায়, সেই পানিই খেতে হয়, ওয়াশরুমগুলোরও সমস্যা। বিভিন্ন সুইচের সমস্যা, যে কোনো মুহূর্তেই শক খাওয়ার আশঙ্কায় থাকি। এই হল প্রশাসন আমাদেরকে মানুষই মনে করে না। একটা সমস্যা নিয়ে কয়েকবার অভিযোগ দিলেও তারা আমলে নেয় না।"

তবে এ বিষয় জানার জন্য দোলনচাঁপা হলের প্রভোস্ট উম্মে ফারহানাকে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%