ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দেওবন্দের মুহতামিমের দোয়ায় শেষ হলো ফরিদাবাদ মাদরাসার ৭০তম মহাসম্মেলন


দেওবন্দের মুহতামিমের দোয়ায় শেষ হলো ফরিদাবাদ মাদরাসার ৭০তম মহাসম্মেলন

রাজধানীর জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের তিন দিনব্যাপী ৭০ সালা মহাসম্মেলন কান্না, রোনাজারি ও দোয়ার মাধ্যমে শেষ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানীর আখেরি নসিহত ও দোয়ার মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটে।

২৩ নভেম্বর শুরু হওয়া এই মহাসম্মেলনে অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল, জেলা শহর এবং বিদেশ থেকে জামিয়ার ২০ হাজারের বেশি ফুজালা ও আবনা উপস্থিত হন। তিন দিনজুড়ে উলামা-মাশায়েখ, তলাবা ও ধর্মপ্রাণ মানুষের পদচারণায় মুখরিত ছিল ধূপখোলা মাঠ। সম্মেলনের শেষ দিনেও সকাল থেকেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দীর্ঘদিন পর শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী এবং দেশ-বিদেশের আলেমদের একত্রিত হওয়ার ফলে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

সম্মেলনের মিডিয়া সমন্বয়ক মুফতি আহসান শরীফ জানান, তিন দিনে প্রায় ২০ হাজার ফুজালাকে সম্মাননা পাগড়ি পরানো হয়েছে। এ আয়োজনে বাবা-ছেলে, দাদা-নাতি, নানা-নাতি, শিক্ষক-শিক্ষার্থী, মুহতামিম, শাইখুল হাদিস ও প্রবীণ আলেমদের একসঙ্গে পাগড়ি গ্রহণের দৃশ্য ছিল বিশেষ আবেগের। তাঁর ভাষায়, "এ আনন্দ ও অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।"

আরও পড়ুন: মিজানুর রহমান আজহারী ৮ বিভাগে মাহফিলের ঘোষণা

সম্মেলনের তৃতীয় দিনের কার্যক্রম শুরু হয় নিয়মতান্ত্রিক কোরআন তিলাওয়াতের মাধ্যমে। শেষ দিনের আলোচনায় দাম্পত্য জীবনে ভারসাম্য, আলেমদের দায়িত্ব ও পারিবারিক বাস্তবতা, দ্বীনের দাওয়াতে উলামা-তলাবার করণীয়, দেশের কল্যাণে কওমি মাদরাসার ইতিহাস-ঐতিহ্য ও অবদান এবং তাকমিল সমাপনীকে পড়াশোনার শেষ নয়, বরং নতুন অধ্যায়ের শুরু হিসেবে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দেশের শৃঙ্খলা, উন্নতি ও সমৃদ্ধির জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এই বিষয়ে আলোচনা করেন জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি ইউনুস, মাওলানা জিকরুল্লাহ খান ও মাওলানা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিববুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মুফতি কিফায়াতুল্লাহ, বিশিষ্ট মুনাজির মাওলানা নুরুল ইসলাম ওলিপুরীসহ দেশ-বিদেশের শীর্ষস্থানীয় আলেমরা।

তিন দিনের এ আয়োজনের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ‘তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদ’। সংগঠনটির সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য মুফতি ইমাদুদ্দীন বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্মানসূচক পাগড়ি পরিয়েছেন। সেই অনুসরণেই দস্তারে ফজিলতের এ আয়োজন করা হয়েছে। পাশাপাশি ৭০ বছরে জামিয়ার লাখ লাখ ফুজালা ও আবনা দেশ-বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছেন। এ সম্মেলনের মাধ্যমে তাঁদের একত্র করা, পারস্পরিক পরিচয় ও যোগাযোগ বাড়ানো এবং জামিয়ার অবদান দেশবাসীর সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে ফুজালা ও আবনাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তানযীম উদ্যোগ গ্রহণ করবে। তাঁদের কেউ গুরুতর অসুস্থ হলে কিংবা বড় ধরনের ক্ষতির মুখে পড়লে পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হবে। দেশের দুর্যোগ, বন্যা ও সংকটের সময় বিপদগ্রস্ত মানুষের সহায়তায়ও কাজ করবে সংগঠনটি। এ ছাড়া শিরক, বিদআত, কুসংস্কার ও ফিতনা দূরীকরণে ভূমিকা রাখার পাশাপাশি জনসচেতনতা তৈরিতে জেলায় জেলায় মাহফিল ও সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: চরমোনাই পীর ফজলুল করীম ছিলেন ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত: মামুনুল হক

তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদের অন্যতম সমন্বয়ক মাওলানা মানযুর হাসান জুবায়ের বলেন, আল্লাহ তাআলার সাহায্য, বড়দের দোয়া, ইখলাস, উৎসাহ ও সহযোগিতার ফল এ ৭০ সালা মহাসম্মেলন। ফুজালা ও আবনাদের আন্তরিক প্রচেষ্টাও আয়োজন সফল করতে বড় ভূমিকা রেখেছে। তাঁরা নিয়মিত খোঁজখবর নিয়েছেন, জামিয়ায় সশরীরে উপস্থিত হয়েছেন এবং প্রয়োজনে বিভিন্ন জেলায় সফর করেছেন। এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সম্মেলনের সংবাদ প্রকাশে সহযোগিতার জন্য গণমাধ্যমগুলোকেও ধন্যবাদ জানান।

সম্মেলনের প্রথম দুই দিনে প্রায় আট হাজার ফুজালাকে সম্মাননা পাগড়ি পরানো হয়। বাকি ফুজালাদের পাগড়ি পরানো হয় শেষ দিনে।

সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানী। তাঁর আখেরি নসিহত ও দোয়ার মাধ্যমে পর্দা নামে জামিয়া ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী এ মহাসম্মেলনের।

আরও পড়ুন: নামাজের মাধ্যমে মুছে যায় গুনাহের কালিমা: রাসুলুল্লাহ (সা.)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন মানবাধিকার ও শান্তি ককাসের সদস্যরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন মানবাধিকার ও শান্তি ককাসের সদস্যরা

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস’ বিষয়ক ককাসের আহ্বায়ক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং ককাসের সদস্য ও ‘মায়ের ডাক’ এর প্রতিষ্ঠাতা সানজিদা ইসলাম তুলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন।

আজ বুধবার, তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে চলমান বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

এসময় তাদের সাথে বিগত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী আমলে গুম হওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা ট্রাইব্যুনালের বিচারকার্য সরাসরি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।

ককাসের আহবায়ক ফাহিমা নাসরিন মুন্নি মন্তব্য করেন, "আমরা গুম পরিবারের সদস্যদের তাদের হারানো স্বজনের লাশটিও ফেরত দিতে পারিনি। গুম পরিবারের সদস্যদের স্বচক্ষে বিচার কার্য দেখার সুযোগ করে দিয়ে আমরা তাদের ন্যায় বিচার প্রাপ্তির বিষয়ে আশ্বস্ত করতেই এই পর্যবেক্ষণে গিয়েছিলাম।" এ সময় গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

জাতীয় সংসদের মানবাধিকার ও শান্তি বিষয়ক ককাসের আগামীকাল বৃহস্পতিবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনের কর্মসূচি রয়েছে। দেশের সর্বত্র মানবাধিকার ও শান্তি প্রতিষ্ঠা করাই এই ককাসের মূল লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোশাররফ-শিমুর সঙ্গে বড় পর্দায় দীঘি, আসছে ‘যাত্রা বিরতি’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


মোশাররফ-শিমুর সঙ্গে বড় পর্দায় দীঘি, আসছে ‘যাত্রা বিরতি’

মধ্যবিত্ত পরিবারের হাসি-কান্না ও সুখ-দুঃখের আবহে একটি পারিবারিক ভ্রমণের কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘যাত্রা বিরতি’। দীর্ঘ বিরতির পর মোশাররফ করিম ও সুমাইয়া শিমু আবারও একসঙ্গে পর্দায় আসছেন এই চরকি প্রযোজিত সিনেমার মাধ্যমে। সিনেমাটি পরিচালনা করছেন কাজী আসাদ এবং এতে অভিনয় করছেন প্রার্থনা ফারদিন দীঘি ও দিলারা জামান। ছবিটি আগামী ২০২৭ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বর্তমানে পুরো টিম কুয়াকাটায় শুটিংয়ের জন্য অবস্থান করছে। ডিসেম্বর পর্যন্ত কুয়াকাটা ও দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে দৃশ্যায়নের কাজ চলবে। নির্মাতা ও শিল্পীদের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হাসি-ঠাট্টা ও আড্ডা জমে ওঠে।

‘যাত্রা বিরতি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রথমবারের মতো পরিচালনা করছেন কাজী আসাদ। এর আগে তিনি চরকির জন্য ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজ ও ‘লাইফলাইন’ ফিল্ম নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। ঈদে মুক্তির প্রসঙ্গে কাজী আসাদ বলেন, “উৎসবে আমরা সবাই একসঙ্গে থাকতে পছন্দ করি। চেষ্টা করি বন্ধু-স্বজনদের নিয়ে সময় কাটানোর। আমাদের গল্পটাও যেহেতু সেরকমই, তাই মনে হয়েছে এটা ঈদে মুক্তির জন্য উপযুক্ত।”

সুমাইয়া শিমু দীর্ঘ বিরতির পর আবার বড় পর্দায় ফিরছেন। সিনেমায় যুক্ত হওয়ার বিষয়ে তিনি বলেন, “স্ক্রিপ্ট পড়ে আমার ভালো লেগেছে, আমার চরিত্রটাও সুন্দর। কিন্তু তারপরও কাজটি করার ব্যাপারে আমি একটু দোটানায় ছিলাম। পরে সহশিল্পী এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে যুক্ত হয়ে গেলাম। আশা করছি দর্শকরা পর্দায় আমাদের পুরো পরিবারকে দেখে নিজেদেরকেই খুঁজে পাবেন।”

মোশাররফ করিমের সঙ্গে কাজ করার সুবাদে কাজী আসাদের সঙ্গে আগে থেকেই বোঝাপড়া রয়েছে। সুমাইয়া শিমুর সঙ্গে অনেকদিন পর কাজ করা প্রসঙ্গে তিনি বলেন, “সুমাইয়া শিমু এবং আমি অনেকদিন পর একসঙ্গে অভিনয় করছি, এটা একরকম ভালোলাগার। গল্পটাও খুব সুন্দর। কাজটা ঠিকমতো করতে পারলে দর্শকরাও পছন্দ করবেন আশা করি। আমার কাছে এখন কাজটা ঠিকমতো করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

দীঘির জন্য এটি মোশাররফ করিমের সঙ্গে প্রথম কাজ। তিনি উচ্ছ্বাস ও কিছুটা স্নায়ুচাপ জানিয়ে বলেন, “মোশাররফ করিম আঙ্কেলের সামনে দাঁড়িয়ে কীভাবে সংলাপ বলব সেটা নিয়ে একটু চিন্তায় আছি। তিনি আমার খুবই পছন্দের। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তার সঙ্গে একটু রিহার্সেল করে নিলে আশা করি ঠিক হয়ে যাবে। সিনেমার গল্পটা খুবই সুন্দর এবং আমি এক্সাইটেড।”

৮৪ বছর বয়সী অভিনেত্রী দিলারা জামানও ভ্রমণ ও শুটিংয়ের আনন্দে শামিল হয়েছেন। তরুণ সহকর্মীদের সঙ্গে সময় কাটানোর প্রত্যাশায় তিনি বলেন, “তা না হলে এই বয়সে ঘর থেকে বের হয় কে?”

সিনেমায় আরও অভিনয় করছেন ইউসুফ হাসান অর্ক, রাকিব হোসেন ইভন, রুদ্র রয়সহ অনেকে। গল্প লিখেছেন দানিয়েল ড্যানি, কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী আসাদ ও আসাদুজ্জামান আবীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে যেভাবে সাহায্য করছে বিশেষ ধরনের মশা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


ব্রাজিলে ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে যেভাবে সাহায্য করছে বিশেষ ধরনের মশা

বিজ্ঞানীরা নতুন এক সম্ভাবনার সন্ধান পেয়েছেন, যা ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধন কিংবা মশার কামড় এড়িয়ে চলার প্রচলিত পদ্ধতির বাইরে। তারা ক্ষতিকর নয় এমন একটি ব্যাকটেরিয়া মশার শরীরে প্রবেশ করিয়ে ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছেন।

ব্রাজিলে পরিচালিত একটি বড় গবেষণায় দেখা গেছে, বিশেষ ধরনের ব্যাকটেরিয়া বহনকারী মশা অবমুক্ত করার ফলে ডেঙ্গুর সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ কমেছে। একই সঙ্গে চিকুনগুনিয়ার সংক্রমণও ৭৩ দশমিক ৩ শতাংশ কমেছে।

বিশ্বের অন্যতম ডেঙ্গুপ্রবণ দেশ ব্রাজিলে কয়েক হাজার শিশুর ওপর পরিচালিত গবেষণার ফলাফল সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে অনুষ্ঠিত আমেরিকান সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের এক আন্তর্জাতিক সম্মেলনে উপস্থাপন করা হয়।

গবেষণায় বিজ্ঞানীরা মশার শরীরে প্রাকৃতিকভাবে বিদ্যমান ‘ওলবাকিয়া’ (Wolbachia) নামের একটি ব্যাকটেরিয়া প্রবেশ করান। এই ব্যাকটেরিয়া মশার শরীরে ডেঙ্গুসহ কয়েকটি ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। ফলে আক্রান্ত মশার মাধ্যমে মানুষের শরীরে ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে যায়।

যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডেভিড হ্যামার গবেষণায় সরাসরি যুক্ত না থাকলেও ফলাফলকে অত্যন্ত আশাব্যঞ্জক বলে উল্লেখ করেছেন। তার মতে, আরও বেশি সংখ্যায় ওলবাকিয়া বহনকারী মশা অবমুক্ত করা গেলে অনেক এলাকায় ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব।

গবেষণা যেভাবে পরিচালিত হয়েছে

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রের এমোরি ও ইয়েল বিশ্ববিদ্যালয় এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের গবেষকদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক দল গবেষণাটি পরিচালনা করে।

২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বেলো হরিজন্তে-তে গবেষণাটি চালানো হয়।

গবেষকেরা এডিস ইজিপ্টাই প্রজাতির মশার শরীরে ওলবাকিয়া ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে সেগুলো বিভিন্ন এলাকায় অবমুক্ত করেন। এরপর এসব এলাকায় বসবাসকারী এবং প্রচলিত কীটনাশক ব্যবহারের আওতাধীন এলাকার মোট ৫ হাজার ৭০০ শিশুকে দৈবচয়নের ভিত্তিতে পরীক্ষার আওতায় আনা হয়।

শিশুদের ডেঙ্গুর লক্ষণ পরীক্ষা করার পাশাপাশি মশা, টিক ও বালুমাছির মাধ্যমে ছড়ায় এমন আরও কয়েকটি রোগের পরীক্ষাও করা হয়। এর উদ্দেশ্য ছিল উপসর্গহীন সংক্রমণ শনাক্ত করা।

পরীক্ষায় দেখা যায়, ওলবাকিয়া বহনকারী মশা অবমুক্ত করা এলাকায় নিয়মিত রক্ত পরীক্ষায় মাত্র ৪ শতাংশ নমুনায় সংক্রমণ শনাক্ত হয়েছে। অন্যদিকে, প্রচলিত পদ্ধতি অনুসরণ করা এলাকার নমুনায় এ হার ছিল ১৪ শতাংশ।

গবেষণার ফলাফলে ডেঙ্গুর সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ এবং চিকুনগুনিয়ার সংক্রমণ ৭৩ দশমিক ৩ শতাংশ কমে যাওয়ার তথ্য পাওয়া যায়।

এটি কি ওলবাকিয়া প্রযুক্তির প্রথম ব্যবহার?

ডেঙ্গু নিয়ন্ত্রণে ওলবাকিয়া প্রযুক্তির ব্যবহার এবারই প্রথম নয়। ২০০০-এর দশকের মাঝামাঝি সময় থেকে ওয়ার্ল্ড মসকুইটো প্রোগ্রাম (ডব্লিউএমপি) বিশ্বের বিভিন্ন দেশে এই পদ্ধতি নিয়ে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি নেতা মিজানুর রহমান মিজানকে বহিষ্কার, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


বিএনপি নেতা মিজানুর রহমান মিজানকে বহিষ্কার, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ

বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, যা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে।

বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেছেন বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মিজানুর রহমান মিজানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়াও, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের কোনো পর্যায়ের নেতাকর্মী যদি মিজানুর রহমান মিজানের সঙ্গে সাংগঠনিকভাবে যোগাযোগ রাখে, তাহলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বগুড়ার আদালতের খাসকামরায় বিএনপি নেতা শাহীন হত্যা মামলার আসামি সাবেক কাউন্সিলর আমিনুল ইসলামের সঙ্গে মিজানের সাক্ষাৎ।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%