ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ফিলিস্তিনি জানার পর ব্যাগ ফেরত দিল ‘নীতিবান চোর’, সঙ্গে ক্ষমা চেয়ে চিঠি!


ফিলিস্তিনি জানার পর ব্যাগ ফেরত দিল ‘নীতিবান চোর’, সঙ্গে ক্ষমা চেয়ে চিঠি!

কাতারের রাজধানী দোহায় এক ফিলিস্তিনি নারীর ব্যাগ চুরি করার পর, সেটি আবার সসম্মানে ফেরত দিয়ে গেছে এক চোর! ব্যাগটি ফেরত দেওয়ার পাশাপাশি, নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে একটি ক্ষমা প্রার্থনার চিঠি রেখে গেছে সে। সম্প্রতি ঘটে যাওয়া এই অদ্ভুত ও ব্যতিক্রমী ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ওই ফিলিস্তিনি নারী সকালে ঘুম থেকে উঠে নিজের বাড়ির দরজার সামনে চুরি হওয়া ব্যাগটি অক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ব্যাগের ভেতরে থাকা ২৭৫ মার্কিন ডলার (নগদ অর্থ), গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথিপত্র এবং চিকিৎসার কাগজপত্র—সবকিছুই একদম ঠিকঠাক ছিল।

প্রতিবেদন অনুযায়ী, ব্যাগটি চুরি করার পর চোর যখন ভেতরের নথিপত্র এবং চিকিৎসার কাগজগুলো পরীক্ষা করছিল, তখন সে জানতে পারে ব্যাগের মালিক একজন ফিলিস্তিনি নারী এবং তিনি একটি শারীরিক অসুস্থতায় ভুগছেন। এই সত্যটি জানার পর চোরের বিবেক জাগ্রত হয় এবং সে ব্যাগটি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি

ব্যাগটির সাথে চোর একটি হাতে লেখা চিরকুট বা ক্ষমা প্রার্থনার নোট রেখে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই চিঠির একটি সংস্করণে লেখা ছিল, “আমাকে ক্ষমা করে দিন। আমি জানতাম না যে আপনি একজন ফিলিস্তিনি। যদি আগে জানতাম, তবে আমি কখনই আপনার জিনিস চুরি করতাম না।”

চিঠির আরেকটি সংস্করণে লেখা ছিল, “আমাদের ক্ষমা করবেন। আপনি ফিলিস্তিনি তা জানা থাকলে আমরা কখনই এই কাজ করতাম না। আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

এই অদ্ভুত ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে বেশ রসাত্মক ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই চোরের এই জাতীয়তাবোধ এবং সহানুভূতির প্রশংসা করে তাকে রসিকতার ছলে “নীতিবান চোর” বলে আখ্যা দিয়েছেন। তবে কেউ কেউ বলছেন, চুরি অপরাধই, তবে ফিলিস্তিনিদের প্রতি এই চোরের আবেগ ও সম্মান প্রদর্শনের বিষয়টি সত্যিই বিরল।

আরও পড়ুন: কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেক ডিজঅনার মামলায় প্রক্সি দেওয়া নারী রিমান্ড শেষে কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


চেক ডিজঅনার মামলায় প্রক্সি দেওয়া নারী রিমান্ড শেষে কারাগারে

ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে ২৯ লাখ টাকার চেক ডিজঅনারের মামলায় একজন নারীর হয়ে প্রক্সি দিতে গিয়ে ধরা পড়ার অভিযোগে মনোয়ারা বেগমকে আদালত রিমান্ড শেষে কারাগারে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

আজ (২৮ জুন) পুলিশ তাকে দুই দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এরপর, মামলার তদন্ত পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আদালত মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের ভিত্তিতে তাকে কারাগারে আটক রাখার নির্দেশ দেন। শুনানির ফলস্বরূপ, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শুক্রবার, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম মামলায় মনোয়ারার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মামলার অভিযোগ অনুসারে, ২৯ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে ২০২৫ সালের ২৩ মার্চ নিবেদিতা আহমেদ তুলি নামে এক সরকারি চাকরিজীবী আদালতে মামলা করেন। মামলার জন্য ধার্য তারিখ ছিল ১৬ জুন। সেদিন অভিযোগে উল্লেখিত আসামি আদালতে উপস্থিত হননি। ঢাকা চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ তানিয়া সুলতানা লিপি আসামির জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন, এবং পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয় ২০ আগস্ট।

দিও, ২৫ জুন আসামি নাসরিনের হয়ে মনোয়ারাকে আদালতে হাজির করে জামিনের আবেদন করেন আইনজীবী হাম্মাদ এমদাদ হোসাইন। আদালতের কাছে বিষয়টি সন্দেহজনক হলে মনোয়ারাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় ঢাকা চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মিয়া মো. ইব্রাহিম খলিল অপু গত বৃহস্পতিবার রাতে নাসরিন সিকদার, মনোয়ারা বেগম এবং আইনজীবী মো. হাম্মাদ এমদাদ হোসাইনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলায় ভূমিকম্প: এখনো বহু মানুষ নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


ভেনেজুয়েলায় ভূমিকম্প: এখনো বহু মানুষ নিখোঁজ

ভেনেজুয়েলায় দুই দফার ভূমিকম্পে অন্তত ১৪৩০ জনের মৃত্যু হয়েছে, এই তথ্য নিশ্চিত করেছে দেশের কর্তৃপক্ষ। এখনও বহু মানুষ ধ্বংসস্তুপের মধ্যে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। গত বুধবার দেশে ৭.২ ও ৭.৫ মাত্রার দুই দফা ভূমিকম্প সংঘটিত হয়। ওই ভূমিকম্পের ফলে দেশটির অসংখ্য ভবন ধসে পড়ে। এর ফলে ঘণ্টায় ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি হতে শুরু করে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। অনেক মানুষ ধ্বংসস্তুপের মধ্যে তাদের স্বজনদের খুঁজছেন। ভেনেজুয়েলার উদ্ধার কর্মীদের সঙ্গে সঙ্গে মেক্সিকো, স্পেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে আসা কর্মীরা উদ্ধার কাজে অংশ গ্রহণ করেছেন।

বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন, রাজধানী কারাকাসসহ অন্যসব শহরের প্রতিটি স্থানে, যেখানে দৃষ্টিক্ষপাত করা যায়, সেখানেই ধ্বংসের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় ধ্বংস করা হলো ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


সাতক্ষীরায় ধ্বংস করা হলো ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদকদ্রব্য

সীমান্তে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে জব্দ করা ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মূল্যমানের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। রবিবার (২৮ জুন) বেলা ১১টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর দপ্তরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বিজিবি জানায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩০ এপ্রিলের মধ্যে সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তে পরিচালিত বিভিন্ন অভিযানে ৪৮ জনকে আটকসহ ১২৬ কোটি ৬৬ লাখ ৩৬ হাজার ৮৫৬ টাকার বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মূল্যমানের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ছিল।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩ হাজার ৭৯১ বোতল মদ, ৪ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল এবং সমজাতীয় মাদক, ৪৭ হাজার ২৭০ পিস ইয়াবা, ৩৩.৪ কেজি গাঁজা, ৬৩ লাখ ১৩ হাজার ১২০ পিস অবৈধ ওষুধ, এলএসডি, ক্রিস্টাল মেথ (আইস), আফিম তৈরির কেমিক্যালসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, যিনি মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি উল্লেখ করেন, বিজিবি মাদকমুক্ত বাংলাদেশ গঠনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ, পুলিশ, র‍্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টমসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়: ঘাটতি বাজেটেই নতুন অর্থবছরের কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়: ঘাটতি বাজেটেই নতুন অর্থবছরের কার্যক্রম শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে গতকাল শনিবার অনুষ্ঠিত ২৮তম সিনেট অধিবেশনে ২০২৬-২০২৭ অর্থবছরের মূল বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট প্রস্তাব উপস্থাপন করেন ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। অধিবেশনে দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতভাবে এই বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়।

অধিবেশনে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৮৩ কোটি ৯০ লাখ ৮৭ হাজার টাকার ঘাটতির বাজেট অনুমোদন করা হয়। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৮০১ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা এবং প্রাক্কলিত রাজস্ব আয় ধরা হয়েছে ৬১৭ কোটি ১৩ লাখ ৭৩ হাজার টাকা। একইভাবে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৩৯ কোটি ৫ লাখ ৬৪ হাজার টাকার ঘাটতির বাজেটও অনুমোদিত হয়। মূল বাজেট ছিল ৬৯০ কোটি ১৭ লাখ ৪৭ হাজার টাকা, যা সংশোধনের পর ৬৬৪ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকায় দাঁড়িয়েছে। এতে প্রাক্কলিত আয় হিসেবে ৫৬৫ কোটি ৩৪ লাখ ১৮ হাজার টাকা ধরা হয়েছিল, যা সংশোধনের পর ৬২৫ কোটি ২ লাখ ৭৭ হাজার টাকা হয়েছে।

বাজেট বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের সর্ববৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার শতকরা ৭০ শতাংশই পরিচালনা করে। বিশ্ববিদ্যালয়ের রাজস্ব ও উন্নয়ন বাজেটের শতকরা ১০০ ভাগই নিজস্ব সূত্রের আয় দ্বারা মসৃণভাবে পরিচালিত হচ্ছে। কিন্তু দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর রাজস্ব বাজেটের জন্য শতকরা ৯০ শতাংশ সরকারি অনুদান দেয়া হয়। এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ও দায়-দায়িত্ব ক্রমশ বেড়ে চলেছে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্ধিত কর্মকাণ্ডের অর্থসংস্থান নিশ্চিত করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (বিমক) মাধ্যমে সরকারের কাছে রাজস্ব খাতে অনুদান দেয়ার আবেদন জানিয়েছেন।

এবারের বাজেটেও সর্বাধিক ৩৫২ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকা পরীক্ষার পরিচালনা খাতে বরাদ্দ রাখা হয়েছে। দ্বিতীয় সর্বাধিক বরাদ্দ রয়েছে বেতন-ভাতা ও সুবিধাদি খাতে, যেখানে ১৬৫ কোটি ১৪ লাখ ৭৪ হাজার টাকার বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া সাধারণ আনুষঙ্গিক খাতে ৯৩ কোটি ১৬ লাখ ৬৩ হাজার টাকা এবং শিক্ষা আনুষঙ্গিক খাতে ৯৪ কোটি ৮৭ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ সিনেট অধিবেশনে সভাপতিত্ব করেছেন। অধিবেশনে উপস্থিত ছিলেন অনান্য সিনেট সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরী, ওয়ারেস আলী মামুন, আবুল হোসেন খান ও জি এম সিরাজ, আমন্ত্রিত অতিথি হিসেবে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকসহ অন্যান্যরা।

অনলাইনে যুক্ত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং বিভাগীয় কমিশনারবৃন্দ। অধিবেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ ৭০ জন সিনেট সদস্য উপস্থিত ছিলেন। এর পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, আমন্ত্রিত অতিথি, সকল ডিন, রেজিস্ট্রার, শিক্ষক ও বিভিন্ন দপ্তরের প্রধানগণও সেখানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%