০২:৪০ এম
মানবাধিকারভিত্তিক সংগঠন ‘হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি’ (এইচআরডিএস) প্রতিষ্ঠার এক বছরের মধ্যে দেশের ৩০টি জেলা এবং ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ করেছে। মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তরুণদের অধিকার আন্দোলনে সম্পৃক্ত করার উদ্দেশ্যে যাত্রা শুরু করে, সংগঠনটি প্রথম বছরেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কাটা ও আনন্দ র্যালির মাধ্যমে দিবসটি উদযাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের ডিফেন্ডাররা।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ এবং মানবাধিকার কর্মী ইজাজুল ইসলাম উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মনিরুজ্জামানও অংশ নেন।
আরও পড়ুন: পঞ্চগড়ে থ্রি-হুইলারের ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ ৩ নিহত
উল্লেখযোগ্য যে, ২০২৫ সালের ২ নভেম্বর তরুণদের মানবাধিকার রক্ষা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে ‘হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি’ আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি মাঠপর্যায়ে কার্যক্রম অব্যাহত রেখেছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এইচআরডিএস নেতৃবৃন্দ মানবাধিকার সুরক্ষা, বৈষম্যহীন সমাজ গঠন এবং তরুণদের নেতৃত্বে দেশব্যাপী মানবাধিকার আন্দোলনকে আরও ত্বরান্বিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন