০৮:৩০ এম
জাতীয়তাবাদী যুবদল জেলা ও মহানগর পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও পরিবীক্ষণের জন্য ১১টি বিভাগ ও সাংগঠনিক ইউনিটে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব প্রদান করেছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রম তদারকি করবেন।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে গতকাল শনিবার দায়িত্ব বণ্টনের তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশনায় তালিকাটি প্রকাশিত হয়েছে। এ-সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয়ক হিসেবে সহসভাপতি রেজাউল কবীর পলককে নিযুক্ত করা হয়েছে। সহসমন্বয়কের দায়িত্ব পেয়েছেন সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান। ঢাকা বিভাগের সমন্বয়ক হয়েছেন রফিক আহমেদ ডলার এবং সহসমন্বয়ক মঈনুদ্দীন রুবেল।
আরও পড়ুন: মানুষের আয় ও ক্রয়ক্ষমতা কমছে, অর্থনীতিতে চাপ বাড়ছে
চট্টগ্রাম বিভাগে দায়িত্ব পেয়েছেন মো. কামরুজ্জামান জুয়েল ও আরিফুর রহমান সোহেল। রাজশাহী বিভাগে দায়িত্ব পালন করবেন জিয়াউর রহমান জিয়া এবং আবু আতিক আল হাসান মিন্টু। খুলনা বিভাগে দায়িত্ব পেয়েছেন বিল্লাল হোসেন, তারেক মিঞা ও মোহাম্মদ রাসেল।
সিলেট বিভাগে দায়িত্ব পালন করবেন মাহফুজুর রহমান মাহফুজ ও শফিকুল ইসলাম শফিক। বরিশাল বিভাগে দায়িত্ব পেয়েছেন এইচ এম তসলিম উদ্দিন শাহ ও নাসির উদ্দিন রুমন। রংপুর বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে কামাল আনোয়ার, আহাম্মদ ও আবুল মনছুর খান দিপককে।
এছাড়া ফরিদপুর বিভাগে দায়িত্ব পালন করবেন সাব্বির আহমেদ দিপু ও মনিরুল ইসলাম সোহাগ। ময়মনসিংহ বিভাগে দায়িত্ব পেয়েছেন সাইদ ইকবাল মাহমুদ টিটু। কুমিল্লা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে আবদুল করিম সরকার, মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ ও এজমল হোসেন পাইলটকে।
তালিকা অনুযায়ী, ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত নেতারা সংশ্লিষ্ট বিভাগ ও সাংগঠনিক ইউনিটের সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণ করবেন।
আরও পড়ুন: সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন ১৩৮% বৃদ্ধি, সর্বনিম্ন ২১,৪০০ টাকা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন