ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

টঙ্গীবাড়ীতে যুগান্তর স্বজন সমাবেশের পূর্ণাঙ্গ কমিটি গঠন


টঙ্গীবাড়ীতে যুগান্তর স্বজন সমাবেশের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজন’ এই স্লোগানকে সামনে রেখে পাঠকপ্রিয় দৈনিক যুগান্তরের পাঠক সংগঠন ‘স্বজন সমাবেশ’-এর মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

ফিচার লেখক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠক রাজীব পাল রনীকে সভাপতি এবং মো. মাসুম হাসানকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

শনিবার সন্ধ্যায় উপজেলার টঙ্গীবাড়ী প্রেসক্লাব সভাকক্ষে নতুন স্বজনদের প্রাণবন্ত উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে উপস্থিত স্বজনদের সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের কার্যক্রম পরিচালনা করেন যুগান্তরের টঙ্গীবাড়ী প্রতিনিধি আবু বাক্কার মাঝি।

আরও পড়ুন: আহমদ রফিক ছিলেন জ্ঞানচর্চার প্রতি আমৃত্যু নিবেদিত

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক প্রভাষক পরিতোষ ঘোষ বাবু, প্রচার সম্পাদক স্কুলশিক্ষক মো. আসলাম হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্কুলশিক্ষক রুহুল আমিন, নারী বিষয়ক সম্পাদক কৃষিবিদ ও সহকারী অধ্যাপক প্রমিতা শিখা রায়, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক প্রধান শিক্ষক আমেনা খাতুন, দপ্তর বিষয়ক সম্পাদক প্রভাষক দিলীপ দাস শান্ত, পাঠচক্র সম্পাদক আবৃত্তিশিল্পী জবা কর্মকার, পরিবেশবিষয়ক সম্পাদক শিক্ষক এস এম ফয়সাল, সাহিত্য সম্পাদক সরোজ ব্যানার্জী, ক্রীড়া বিষয়ক সম্পাদক শিক্ষক ইবরাহিম শেখ, উপদেষ্টা প্রতিনিধি আবু বাক্কার মাঝি (ইফতেখার) এবং উপদেষ্টা শিক্ষক আবদুল গণি মিয়া।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, এবাদুল হাসান, সুমন চোকদার, সামসুদ্দিন তুহিন, শেখ সোহাগ, অনিক শেখ, কাদির খান, রূপন পাল, লালচাঁন দাস, রূপকথা রায় ও রুদ্রদীপ পাল।

কমিটি গঠন উপলক্ষ্যে বিকালে স্বজন সমাবেশের সদস্যরা আলোচনা সভায় মিলিত হন। এ সময় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। কয়েক ঘণ্টাব্যাপী সূচনাসভা, আড্ডা ও চা-চক্র চলে। পরে নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

কমিটি গঠন শেষে নবনির্বাচিত সভাপতি রাজীব পাল রনীর সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি বলেন, ‘সবকিছু সুন্দর ও কল্যাণকর তার সঙ্গেই স্বজন। আমি কথা দিচ্ছি, আপনাদের পাশে থেকে, আপনাদের সঙ্গে নিয়ে স্বজন সমাবেশকে আরও শক্তিশালী ও মানবিক সংগঠন হিসেবে গড়ে তুলব।’

আরও পড়ুন: সংঘর্ষের জেরে বেড়ার ওসি নয়ন কুমার সরকার প্রত্যাহার, পরিস্থিতি থমথমে

সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের প্রথম সারির এই পত্রিকায় স্বজন হতে পেরে বেশ ভালো লাগছে। চেষ্টা করব, আমাদের হাত ধরে স্বজনের ভালোবাসা সবার মাঝে পৌঁছে দিতে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৫ এম


মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে বাসে আগুন

মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে দুর্বৃত্তদের দ্বারা একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গড়পাড়া ঠাটাঙ্গা এলাকায় গড়পাড়া নিউ মডেল হাই স্কুলের সামনে ভুঁইয়া পরিবহনের বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এছাড়া, মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গড়পাড়া কাটাঙ্গা এলাকার আবু মোহাম্মদ জাফর নামের এক ব্যক্তি গাড়িটির মালিক। ভুঁইয়া পরিবহনের বাসটি রাজধানীর মোহাম্মদপুর থেকে আব্দুল্লাহপুর রোডে চলাচল করত। গাড়ির মালিক অসুস্থ থাকায় গত তিন-চার দিন আগে গাড়িটি ঢাকা থেকে মানিকগঞ্জের গড়পাড়া এলাকায় এনে পার্কিং করা হয়েছে। শুক্রবার বাসের মালিক জাফর চিকিৎসার জন্য ঢাকা গিয়েছেন। বাসে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ওসি মো. মনির হোসেন বলেন, পার্কিং করা বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। আগুনের সূত্রপাত খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি: ২২ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৫ এম


ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি: ২২ নভেম্বর ২০২৬

নামাজ ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইমানের পর নামাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হিসেবে বিবেচিত হয়। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পাশাপাশি ইসলামের নফল সালাতেরও গুরুত্ব রয়েছে।

নামাজ মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তাঁর সান্নিধ্য লাভের একটি প্রধান মাধ্যম। এটি একজন মুমিনের জন্য শুধুমাত্র ফরজ ইবাদত নয়, বরং আত্মিক প্রশান্তি ও জীবনে বরকত লাভের একটি গুরুত্বপূর্ণ উপায়।

এজন্য প্রতিদিন নির্ধারিত সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য একটি দায়িত্ব।

নিচে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি উল্লেখ করা হলো।

তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় ০৪: ৫৮

ফজর  ০৪: ৫৯

জোহর ১১: ৪৫

আসর ০৩: ৩৫

মাগরিব ০৫: ১২

এশা          ০৬: ৩০

ঢাকার সময় থেকে বিয়োগ করতে হবে

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট

ঢাকার সময় থেকে যোগ করতে হবে

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

বরিশাল: ০১ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%