০৪:২৪ পি.এম
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের মাচালং ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই গোলাগুলির ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, মাচালংয়ের ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালাচ্ছিল। এ সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা সেনাবাহিনীর টহল দলের দিকে গুলি ছোড়ে। সেনাবাহিনী পাল্টা গুলি চালানোর পর উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘মাচালংয়ের ১৪ কিলোমিটার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযানে ছিল। এ সময় জেএসএসের সশস্ত্র সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পাল্টা গুলির কারণে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি ঘটে। তবে ঘণ্টা খানেক ধরে কোনো গুলির শব্দ শোনা যায়নি। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই।’
আরও পড়ুন: নীলফামারী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন