০৪:৩১ পি.এম
চট্টগ্রাম, ২১ নভেম্বর, ২০২৬ : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধের লক্ষ্যে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ অভিযানের সময় ৩২ হাজার ১৬৬ পিস ইয়াবা, ৪৩ কেজি ৫৫৫ গ্রাম গাঁজা, ৩৬০ লিটার চোলাই মদ এবং ১৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রকৌশলীসহ দুইজন নিহত
রেঞ্জ পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৫৬ জন, পূর্ববর্তী মামলায় ১১৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩০ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৫ জন, ১৫১ ধারা ও অন্যান্য আইনে ২২ জন, পরোয়ানামূলে ৯৪ জন এবং সাজা পরোয়ানামূলে ১৯ জন রয়েছেন।
এছাড়া, মাদক মামলায় ৬৭ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় ৩৭ জন মাদক কারবারিসহ অভিযানে মোট ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১২ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ২৩টি মাদক মামলাও দায়ের করা হয়েছে।
এদিকে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮৬ জন সদস্যকেও গ্রেফতার করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেফতারের মধ্যে চট্টগ্রামে ১০ জন, কক্সবাজারে ৫ জন, কুমিল্লায় ২২ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৬ জন, চাঁদপুরে ৫ জন, নোয়াখালীতে ২৩ জন, ফেনীতে ২ জন, লক্ষ্মীপুরে ৭ জন, রাঙ্গামাটিতে ১ জন এবং খাগড়াছড়িতে ৫ জন রয়েছেন।
আরও পড়ুন: শিবচরে অসহায় ছাত্রীর বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করলেন ইউএনও
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৩২০ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৪৪ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে এবং ১৭৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক কিশোর গ্যাং সদস্য আটকের সংখ্যা হলো— চট্টগ্রামে ৩৮, কক্সবাজারে ১৯, কুমিল্লায় ১৬৬, ব্রাহ্মণবাড়িয়ায় ১৩, চাঁদপুরে ৭, নোয়াখালীতে ৯, ফেনীতে ৫, লক্ষ্মীপুরে ৪১, রাঙ্গামাটিতে ৪, খাগড়াছড়িতে ১১ এবং বান্দরবানে ৭ জন।
পুলিশ আরও জানায়, জনস্বার্থে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: নড়াইলে কালিয়ায় ‘অগ্নিসংযোগ-লুটপাটের’ ঘটনায় পুলিশ বলছে মিথ্যা অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন