০৩:১৯ পি.এম
“নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়
গৌরীপুর পৌর সভা ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরাম যৌথ উদ্যোগে এ অভিযান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শরীফুল ইসলাম গ্রেপ্তার
এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এবিএম কাউছার জামান।
গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল, সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সিনিয়র সদস্য কাজী আব্দুল্লাহ আল আমিন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সম্মানিত সদস্য আনোয়ার হোসেন শাহীন, আলী হায়দার রবিন, রায়হান উদ্দিন সরকার, আরিফ আহাম্মেদ, কামাল উদ্দিন, আব্দুর রউফ দুদু, মতিউর রহমান, সুপক রঞ্জন উকিল, মাহফুজুর রহমান মাহফুজ, গোলাম মোস্তফা, আশিকুর রহমান আশিক ও শামীম আলভীসহ পৌরসভার সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অভিযানের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান নয়, বরং নিয়মিতভাবে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। এ বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।
আরও পড়ুন: নকলায় ৪৭০০ কৃষকের মাঝে বিনামুল্যে সরিষা বীজ ও সার বিতরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন