০৪:৪৭ পি.এম
অচিরেই গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে এবং পাওয়ার প্ল্যান্ট, শিল্পকারখানা, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে গ্যাসের চাপ আবার আগের মতো ফিরে আসবে, এ কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (২৫ জুলাই) দুপুরে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।
তিনি বলেন, জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহে যে সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে, সেটি কারিগরি ত্রুটির কারণে হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে সেটির সমাধানের জন্য সর্বশক্তি নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন: আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান এই কালচার কবে বন্ধ হবে: আবুল হাসনাত
এছাড়া তিনি আরও জানান, দেশের দুটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিটের (এফএসআরইউ) মাধ্যমে আমদানি করা এলএনজি গ্যাস রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। এই গ্যাসের উপর ভিত্তি করেই বিদ্যুৎ কেন্দ্র ও শিল্পকারখানা সচল থাকে এবং বাসাবাড়িতে রান্নার কাজ হয়।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে একটি এফএসআরইউতে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় সাময়িক সংকট তৈরি হয়েছে। মেরামতের জন্য একটি বেসরকারি কোম্পানি ও পেট্রোবাংলা একযোগে কাজ করছে এবং সরকারের জ্বালানি বিভাগ সার্বক্ষণিক বিষয়টি তদারকি করছে।
তিনি আরও বলেন, রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য একশ্রেণির মানুষ ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছেন, যার মূল কারণ হলো নৈতিক মূল্যবোধের অভাব। এই ধরনের অপপ্রচার রোধের জন্য সমাজে নৈতিক শিক্ষার চর্চা বাড়ানোর প্রয়োজন রয়েছে। অতীতের মতো সমাজে নৈতিক শিক্ষার শক্তিশালী ভিত ফিরিয়ে আনার তাগিদ দিয়ে বলতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রাতিষ্ঠানিক অগ্রগতি ছাড়াও নৈতিক মূল্যবোধের ঘাটতি পূরণ করতে হবে এবং শিক্ষকদের এই বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করা প্রয়োজন।
আরও পড়ুন: শুরুতেই সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তাল সংসদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন