ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ধূমপানের কারণে কি অজু ভেঙে যায়?


ধূমপানের কারণে কি অজু ভেঙে যায়?

দৈনন্দিন জীবনে অজু করার পর অনেকের বিড়ি বা সিগারেট খাওয়ার অভ্যাস থাকে। মনের অজান্তেই একটি প্রশ্ন উঁকি দেয়— এই অভ্যাসের ফলে কি পবিত্রতার প্রতীক অজু ভেঙে যায়? নাকি এই অজুতেই দাঁড়ানো যায় রবের সামনে? আসুন, পবিত্র কুরআন, হাদিস এবং ফিকহশাস্ত্রের আলোকে এর স্পষ্ট ও সুন্দর সমাধান জানার চেষ্টা করি।

ধূমপান কি অজু ভেঙে দেয়?

ইসলামি শরিয়তে অজু ভঙ্গের জন্য নির্দিষ্ট কিছু কারণ নির্ধারিত রয়েছে। সাধারণত শরীর থেকে কোনো নাপাক বস্তু বের হওয়া বা বের হওয়ার পরিস্থিতি তৈরি হলে অজু নষ্ট হয়। ফিকাহ শাস্ত্রের নির্ভরযোগ্য কিতাবের সূত্র ধরে অজু ভঙ্গের সাতটি মূল কারণ নিচে উল্লেখ করা হলো—

আরও পড়ুন: হজের বর্ধিত কোটায় নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর

১. মল-মূত্রের রাস্তা দিয়ে কোনো কিছু (ময়লা, পানি, রক্ত, বাতাস বা অন্য কিছু) বের হওয়া।

২. মুখের লালার সঙ্গে সমপরিমাণ বা বেশি রক্ত আসা (কম হলে অজু ভাঙে না)।

৩. চিত, কাত বা হেলান দিয়ে গভীর ঘুম দেওয়া।

৪. পাগল হওয়া।

আরও পড়ুন: সন্তানদের বঞ্চিত করে নাতি-নাতনিকে সম্পত্তি দেওয়া যাবে?

৫. মাতাল বা নেশাগ্রস্ত হওয়া।

৬. জ্ঞান হারিয়ে ফেলা।

৭. নামাজে উচ্চস্বরে হাসা (জানাজার নামাজ ছাড়া)।

যেহেতু বিড়ি বা সিগারেট খাওয়ার মাধ্যমে শরীরের ভেতর থেকে কোনো নাপাক বস্তু বাইরে নির্গত হয় না, তাই নিছক ধূমপান করার কারণে অজু ভাঙে না। (রদ্দুল মুহতার ১/১৪৪, ফাতায়ায়ে আলমগিরি ১/১২)

আরও পড়ুন: এক হাজারের অধিক উলামা-মাশায়েখ ও পীর-বুযুর্গদের নিয়ে প্রকাশিত হলো ‘আকাবিরে বাংলাদেশ’

অজু না ভাঙলেও ধূমপান কেন নিষিদ্ধ?

অজু অক্ষুণ্ণ থাকলেও ইসলামে ধূমপান মোটেও অনুমোদিত নয়। এর পেছনে দুটি বড় কারণ রয়েছে— আর্থিক অপচয় এবং মানবদেহের মারাত্মক ক্ষতি। নিজের শরীর ও সম্পদকে জেনেশুনে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে মহান আল্লাহ ঘোষণা করেছেন—

وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ

‘তোমরা নিজেদের হাতে নিজেদের ধ্বংসে নিক্ষেপ করো না।’ (সুরা বাকারা: আয়াত ১৯৫)

আরও পড়ুন: তাবলিগ জামাতের আমির মাওলানা নযরুর রহমানের ইন্তেকাল

দুর্গন্ধ নিয়ে নামাজ ও মসজিদে যাওয়ার হুকুম

ধূমপানের কারণে মুখ ও শরীর থেকে যে তীব্র দুর্গন্ধ ছড়ায়, তা আশপাশের মানুষের জন্য মারাত্মক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। অথচ ইসলামে অন্যকে কষ্ট দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। রাসুলুল্লাহ (সা.) এ বিষয়ে সতর্ক করে বলেছেন—

مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ فَلاَ يُؤْذِ جَارَهُ

‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালের ওপর ইমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে বা আশপাশের মানুষকে কষ্ট না দেয়।’ (বুখারি)

আরও পড়ুন: পাকিস্তান তাবলিগ জামাতের আমির মাওলানা হাজি নযরুর রহমানের ইন্তেকাল

নামাজ আদায়: বিড়ি-সিগারেটের দুর্গন্ধ নিয়ে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে, কারণ ধূমপানে অজু ভাঙে না। তবে দুর্গন্ধযুক্ত অবস্থায় নামাজে দাঁড়ানো চরম আদব খেলাপ ও অনুচিত।

মসজিদে প্রবেশ: কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মসজিদে যেতে নিষেধ করা হয়েছে, কারণ এতে মানুষ ও ফেরেশতারা কষ্ট পায়। পেঁয়াজ-রসুনের চেয়েও বিড়ি-সিগারেটের গন্ধ বহুগুণ তীব্র। তাই দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করাও নিষেধ।

ধূমপায়ী মুমিনদের জন্য সুন্দর পরামর্শ

বিড়ি-সিগারেট খাওয়ার অভ্যাসটি এক পলকে ছাড়তে না পারলেও কেবল এই অজুহাতে নামাজ বা জামাতে যাওয়া থেকে দূরে থাকা যাবে না। ধূমপান ছাড়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। একই সঙ্গে মসজিদে যাওয়ার বা নামাজ পড়ার আগে ভালোভাবে মেসওয়াক বা ব্রাশ করে, অথবা কুলি করে মুখ ও শরীরের দুর্গন্ধ পুরোপুরি দূর করে নেওয়া আবশ্যক।

আরও পড়ুন: অন্যের প্রতি দয়া ও সহানুভূতির শিক্ষা প্রদান করে ইসলাম

পবিত্রতা ইমানের অঙ্গ, আর সুগন্ধ ইবাদতের সৌন্দর্য। ধূমপান অজু না ভাঙলেও এটি একদিকে যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অন্যদিকে মুখের দুর্গন্ধ দিয়ে ইবাদতের পরিবেশ ও অন্যের শান্তি নষ্ট করে।

তাহলে আসুন, ক্ষতিকর এই বদভ্যাসটি ধীরে ধীরে জীবন থেকে মুছে ফেলি। পরিচ্ছন্ন শরীর ও পবিত্র মন নিয়ে রবের দরবারে হাজিরা দেওয়ার সৌভাগ্য অর্জন করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উখিয়ায় নলকূপে গ্যাসের আগুন, পেট্রোবাংলার আতঙ্কিত না হওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪০ এম


উখিয়ায় নলকূপে গ্যাসের আগুন, পেট্রোবাংলার আতঙ্কিত না হওয়ার আহ্বান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় একটি গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস বের হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর উখিয়ার ছোট ইনানী এলাকায় একটি গভীর নলকূপের প্রায় ১ হাজার ফুট খনন করার পর হঠাৎ করে গ্যাস নির্গত হতে শুরু করে এবং সেখানে আগুন ধরে যায়। ঘটনার পরপরই পেট্রোবাংলার অধীন প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) দুইজন ভূতত্ত্ববিদকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা কক্সবাজারে অবস্থান করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, আপাতত আগুন অন্য কোথাও ছড়িয়ে পড়া রোধ করতে গ্যাসকে উন্মুক্তভাবে নির্গত হওয়ার সুযোগ দেয়া হচ্ছে। আশা করা হচ্ছে, আগামী ১৫ দিনের মধ্যে আগুনের তীব্রতা ও প্রবাহ ক্রমান্বয়ে কমে আসবে। তবে নির্ধারিত সময়ে আগুনের প্রবাহ না কমলে বিশেষজ্ঞ দলের মাধ্যমে বিকল্প ব্যবস্থা হিসেবে আগুন নেভানো ও গ্যাস প্রবাহ পুরোপুরি বন্ধের পদক্ষেপ নেয়া হবে।

সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে দুর্ঘটনাকবলিত এলাকার ১০০ মিটারের মধ্যে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। বর্তমানে পেট্রোবাংলা, বাপেক্স ও স্থানীয় প্রশাসন যৌথভাবে পুরো বিষয়টি সার্বক্ষণিক নজরদারিতে রাখছে।

এছাড়া উক্ত এলাকায় গ্যাসের সম্ভাব্য মজুত রয়েছে কি না, তা নিরূপণে ভূতাত্ত্বিক জরিপ ও ২ডি সাইসমিক জরিপসহ প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পেট্রোবাংলা সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে, তারা আতঙ্কিত না হয়ে স্থানীয় প্রশাসন ও বিশেষজ্ঞ দলকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে ভেন্টিলেটর ভেঙে ৩ লাখ ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪০ এম


মোহাম্মদপুরে ভেন্টিলেটর ভেঙে ৩ লাখ ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট

রাজধানীর মোহাম্মদপুরে সংঘবদ্ধ দুর্বৃত্তরা বাসার ভেন্টিলেটর ভেঙে ডাকাতি করেছে। তারা বাসা থেকে নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরিবারের সদস্যরা পাশের কক্ষে ঘুমিয়ে থাকলেও দুর্বৃত্তরা নির্বিঘ্নে লুটপাট চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ একজনকে আটক করেছে।

রোববার ভোররাতে মোহাম্মদপুরের ফিউচার হাউজিংয়ের ২ নম্বর রোডের ২ নম্বর বাসায় ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী জহিরুল ইসলাম জহির জানান, টাকা ও স্বর্ণালংকার যেখানে রাখা ছিল, সেই কক্ষের ভেন্টিলেটর ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। ঘটনার সময় তিনি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে অন্য একটি কক্ষে ঘুমাচ্ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা লুটপাট করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, সকালে ঘুম থেকে উঠে ওই কক্ষে গিয়ে তিনি সবকিছু এলোমেলো দেখতে পান। পরে কক্ষটির ভেন্টিলেটর ভাঙা অবস্থায় দেখে ডাকাতির বিষয়টি তার কাছে পরিষ্কার হয়ে যায়। এ ঘটনার পর তিনি মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পুলিশ এ ঘটনায় অন্য কেউ জড়িত কি-না, তা খতিয়ে দেখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪১ এম


জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সজাগ থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

রোববার (১ নভেম্বর) রাতে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের কাছে এই তথ্য জানান।

এর আগে, সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি।

শ্রমমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান যেন সঠিকভাবে পরিচালিত হয় এবং জনগণের জানমাল যেন নিরাপদ থাকে, সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

ডিসেম্বর মাসকে সামনে রেখে একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন আরিফুল হক। তিনি বলেন, "আপনারা জানেন, একটি মহল ডিসেম্বরকে সামনে রেখে চক্রান্ত করছে। তারা সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত।"

তিনি আরও উল্লেখ করেন, "আমরা সরকারকে অস্থিতিশীল করার ফ্যাসিবাদি ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবেলা করব।"

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের আন্দোলন এবং মিরপুরের সংঘর্ষসহ সার্বিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, বিএনপির শ্রমিক সংগঠক জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪১ এম


খুলনায় তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে এ নৃশংস ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যায় হুমায়ুন কবির তার ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় ইজিবাইকে করে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়। তাদের মধ্যে একজনের মুখ ঢাকা ছিল। দেশীয় অস্ত্র নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করে তারা হুমায়ুন কবিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার গোপী কিশোর রায় জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে, আরাফাতের দোকান থেকে কেনা একটি ফ্রিজের কিস্তির টাকা সময়মতো পরিশোধ না করাকে কেন্দ্র করে ঘটনার পূর্বে হুমায়ুন কবিরের সঙ্গে আরাফাত ও ফায়েকের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়। পুলিশের তদন্তে দেখা হচ্ছে, এ হত্যাকাণ্ডের পেছনে এই ঘটনাই কারণ কিনা।

এ ঘটনায় জড়িত হিসেবে মইন, আরাফাত, ফায়েক ও বায়েজিদের নাম প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তারা সবাই রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

নিহত হুমায়ুন কবির সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি রায়েরমহল বড় মসজিদের পেছনে তার নিজ বাসায় বসবাস করতেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%