ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা


প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত হয়েছেন।

ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান করবেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কালিয়াকৈরে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল, কারখানায় উৎপাদন অব্যাহত

অনুষ্ঠানের সময় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হবে এবং তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈরে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল, কারখানায় উৎপাদন অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৩ এম


কালিয়াকৈরে মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল, কারখানায় উৎপাদন অব্যাহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক আজ সম্পূর্ণ সচল রয়েছে। মহাসড়কের কোথাও ইটপাটকেল, পিকেটিং, রাস্তাঘাট অবরোধ, ভাঙচুর বা অগ্নিসংযোগের মতো কোনো ঘটনা ঘটেনি।

শান্তিপ্রিয় কালিয়াকৈরবাসীর প্রতিরোধ এবং শ্রমিক, মালিক ও প্রশাসনের ঐক্যে শনিবার (২১ নভেম্বর) কালিয়াকৈরের পরিস্থিতি একেবারেই শান্ত রয়েছে। স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন এবং কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন চলছে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে। গত কয়েক দিনের আতঙ্ক, গুজব ও লকডাউনের ডাক পেছনে ফেলে কালিয়াকৈর প্রমাণ করেছে—এলাকাবাসী শান্তি ও কাজ চায়, কোনো নৈরাজ্য চায় না।

শনিবার সকাল থেকে সরেজমিনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘুরে দেখা গেছে স্বাভাবিক চিত্র। চন্দ্রা ত্রিমোড়ে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেল স্বাভাবিকভাবে চলাচল করছে। কোথাও কোনো জটলা বা পিকেটিং নেই। শ্রমিকেরা সকাল থেকেই দলে দলে কারখানায় ঢুকছেন।

মৌচাক শিল্প এলাকায় সকাল থেকেই কারখানাগুলোতে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। কারখানার ফটকে কোনো বিক্ষোভ নেই, ভেতরে চলছে পুরোদমে উৎপাদন। সফিপুরেও কোনো অবরোধের খবর পাওয়া যায়নি। মহাসড়কে যানবাহন স্বাভাবিক গতিতে চলছে, দোকানপাট খোলা রয়েছে এবং মানুষের চলাচল স্বাভাবিক। কালিয়াকৈর বাসস্ট্যান্ডে বাস ও অটোরিকশা স্বাভাবিকভাবে চলছে এবং যাত্রীদের উপস্থিতিও স্বাভাবিক রয়েছে। উপজেলার ভেতরের শিল্প এলাকাগুলোতেও একই চিত্র দেখা গেছে।

সকাল থেকে পোশাকশ্রমিকেরা নিজ তাগিদে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন। এক শ্রমিক বলেন, ‘আমরা কাজ করে বাঁচতে চাই। গত কয়েক দিন ভয়ে ছিলাম। আজ শান্তিতে কাজে এসেছি, কোনো ঝামেলা নেই। ভালো লাগছে।’ এক নারী শ্রমিক বলেন, ‘আমরা গরিব মানুষ। কাজ না করলে সংসার চলবে না। আমরা অশান্তি চাই না, কাজ চাই। আজ শান্তিতে কাজ করতে পারছি।’ আরেক শ্রমিক বলেন, ‘যাঁরা আমাদের রাস্তায় নামাতে চেয়েছিলেন, তাঁরা ব্যর্থ হয়েছেন। আমরা বুঝে গেছি, ভাঙচুর করে কোনো লাভ নেই, কাজ করলেই লাভ।’

কালিয়াকৈরের বিভিন্ন কারখানায় খোঁজ নিয়ে জানা গেছে, আজ উৎপাদন পুরোদমে চলছে। এক কারখানা কর্মকর্তা বলেন, ‘আমাদের কারখানায় আজ শতভাগ শ্রমিক উপস্থিত। উৎপাদন পুরোদমে চলছে, কোনো সমস্যা নেই। আমরা শ্রমিকদের সাথে আলোচনা করে সব সমাধান করছি।’ আরেক কারখানা মালিক বলেন, শ্রমিকেরা কাজে ফিরে আসায় আমরা খুশি। আমরা চাই শান্তি বজায় থাকুক। শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে আমরা আলোচনা করব।

এদিকে চন্দ্রা, মৌচাক, সফিপুর, কালিয়াকৈর বাসস্ট্যান্ড, পল্লী বিদ্যুৎ ও সূত্রাপুর- মহাসড়কের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের টহল চলছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট।

কালিয়াকৈর থানা-পুলিশ জানিয়েছে, উপজেলায় শান্তিশৃঙ্খলা রক্ষায় তাঁরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। কেউ নৈরাজ্য সৃষ্টি করতে এলে, কারখানা ভাঙচুর করলে, গাড়িতে আগুন দিলে বা মহাসড়ক অবরোধ করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কালিয়াকৈরের পরিস্থিতি শান্ত থাকার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও শ্রমিক নেতা হুমায়ুন কবির খানসহ স্থানীয় শ্রমিক নেতারা শ্রমিকদের বুঝিয়েছেন যে ভাঙচুর বা অগ্নিসংযোগ করে কোনো লাভ নেই, কাজ করেই বাঁচতে হবে। পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা রাজপথে থেকে নৈরাজ্য প্রতিরোধ করেছেন এবং শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরদার টহল এবং মালিকপক্ষের পক্ষ থেকে শ্রমিকদের বেতন-ভাতা ও অন্যান্য দাবি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে ভূমিকা রেখেছে।

এক ব্যবসায়ী বলেন, আমরা শান্তি চাই, ব্যবসা করতে চাই। আজ দোকান খুলেছি, ক্রেতা আসছে। এটাই তো চাই।’ এক বাসচালক বলেন, ‘গত কয়েক দিন ভয়ে গাড়ি চালিয়েছি। আজ শান্তিতে গাড়ি চালাচ্ছি। রাস্তা পরিষ্কার, মানুষ শান্ত।’ এক যাত্রী বলেন, ‘কালিয়াকৈর এখন শান্ত। আমরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছি।

সব মিলিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর অংশ আজ সম্পূর্ণ সচল ও শান্ত। স্বতঃস্ফূর্তভাবে শ্রমিকদের কাজে ফেরা এবং কারখানায় পুরোদমে উৎপাদন চলাই প্রমাণ করে, কালিয়াকৈরে নৈরাজ্যের কোনো ঠাঁই নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড়াইগ্রামে শনিবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৪ এম


বড়াইগ্রামে শনিবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কিছু অংশে শনিবার (২১ নভেম্বর) টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগের কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ ও ৩ নম্বরের সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় বনপাড়া পৌরসভা, জোয়াড়ী, মাঝগাঁও, দুয়ারিয়া ইউনিয়নের আংশিক এলাকা, নগর, গোপালপুর ও চান্দাই ইউনিয়নের গ্রাহকেরা বিদ্যুৎবিহীন থাকবেন। ফলে এসব এলাকার বাসিন্দাদের সাময়িক ভোগান্তির সম্মুখীন হতে হতে পারে।

পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছুটা পরিবর্তন ঘটতে পারে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কার্যক্রম নিষিদ্ধ, আ.লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী ধরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৫ এম


কার্যক্রম নিষিদ্ধ, আ.লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী ধরা

রাজধানীর লালবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক সভাপতি হাজী মেজবাহ উদ্দিন আহমেদ মিজ্জু (৬২), লালবাগ থানা যুবলীগের নেতা মো. জালাল উদ্দিন (৪৫), লালবাগ থানা যুবলীগের নেতা মো. আপেল মাহমুদ (৪২) এবং লালবাগ থানা ২৬ নম্বর ওয়ার্ডের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ বি এম টিটু (৫৩)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে লালবাগ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ১৩ নভেম্বর দুপুরে আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী মিছিল আয়োজনে অর্থ সহায়তা ও অংশগ্রহণ করেছিল।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি তামজীদ হাসান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৫ এম


রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি তামজীদ হাসান গ্রেফতার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রমনা থানার সহসভাপতি তামজীদ হাসানকে (২৪) গ্রেফতার করেছে।

শুক্রবার (২০ নভেম্বর) ডিএমপির প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার বিকালে খিলগাঁও থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তামজীদ হাসানকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া তামজীদ হাসান পূর্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রমনা থানার সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং বর্তমানে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%