ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আগামী গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা প্রধানমন্ত্রীর


আগামী গ্রীষ্মের আগেই ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা প্রধানমন্ত্রীর

আগামী গ্রীষ্ম মৌসুমের শুরু হওয়ার পূর্বে দেশে তিন থেকে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেছেন, সৌরবিদ্যুতের প্রসারের জন্য ইতিমধ্যে নীতিগত সহায়তা, প্রক্রিয়া সহজীকরণ এবং আর্থিক প্রণোদনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চায়। সৌরবিদ্যুৎ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা নিজস্ব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সম্ভব হবে।

আরও পড়ুন: কারিগরি প্রশিক্ষণকে টেকসই কর্মসংস্থানে রূপ দিতে আহ্বান জানালেন হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি এখন আর কেবল সম্ভাবনার খাত নয়, বরং এটি একটি অনিবার্য বাস্তবতা। সঠিক নীতি, প্রযুক্তি এবং উদ্যোগের সমন্বয় ঘটাতে পারলে সৌরবিদ্যুৎ থেকে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। উদ্যোক্তাদের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি উল্লেখ করেন, নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণে আইনি এবং নীতিগত বাধা দূর করার পাশাপাশি অর্থায়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। উদ্যোক্তাদের ভাল উদ্যোগ এবং উদ্ভাবনী ধারণা যাতে অর্থের অভাবে হারিয়ে না যায়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সৌরবিদ্যুতের প্রসারে প্রায় ৫০০ কোটি টাকা বাজেট বরাদ্দসহ পর্যায়ক্রমে প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হচ্ছে।

তারেক রহমান বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪১ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের প্রতিটি মানুষকে সম্পৃক্ত হতে হবে।

জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানি এবং সরবরাহ ব্যয় বেড়েছে। এ অবস্থায় দেশের মানুষকে জ্বালানি ও বিদ্যুৎ সংকটের প্রভাব থেকে সুরক্ষা দেওয়াই সরকারের অন্যতম দায়িত্ব। বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। সম্ভাব্য সংকট মোকাবেলায় প্রস্তুতিও বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন: মেজর জিয়ার নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উত্থান ও আধুনিকায়ন

প্রধানমন্ত্রী বলেন, জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখা, ব্যয় যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা, গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন বাড়ানো এবং জ্বালানির উৎস বহুমুখীকরণে সরকার গুরুত্ব দিচ্ছে। ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, সৌরবিদ্যুৎ স্থাপনের ক্ষেত্রে সহজ সুযোগ সৃষ্টি, সাশ্রয়ী বিনিয়োগ এবং প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করা জরুরি। সরকার এসব বিষয়ে প্রয়োজনীয় নীতিগত সহায়তা এবং আর্থিক প্রণোদনা প্রদান করছে। উদ্যোক্তাদের সৌরবিদ্যুৎ স্থাপন এবং সম্প্রসারণের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি-বেসরকারি অংশীদারি, উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মঞ্চে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ১১ বছরেও সাড়ে ৫ কোটি মানুষ স্মার্ট এনআইডি পাননি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশের যোগসাশসে ইটভাটার জন্য প্রবাসীর জমি দখল চেষ্টার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৫ পি.এম


পুলিশের যোগসাশসে ইটভাটার জন্য প্রবাসীর জমি দখল চেষ্টার অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটার জন্য এক দুবাই প্রবাসীর বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে মোহাম্মদীয়া ব্রিকফিল্ডের মালিক মো. জাকির হোসেনের বিরুদ্ধে। জমি দখলে বাধা দেওয়ায় প্রবাসীর স্ত্রী ও শ্যালককে হুমকি দেওয়ার পাশাপাশি নির্মাণাধীন ঘর ও সীমানাপ্রাচীর ভাঙচুরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার তিন উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধেও ইটভাটার মালিকের পক্ষে অবস্থান নেওয়া এবং জমি বন্ধক দিতে চাপ প্রয়োগের অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নোয়াখালী রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী বিলকায়েছ আরা বেগম ও শ্যালক নূর হোসেন মানিক।  

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, কোম্পানীগঞ্জের সিরাজপুর গ্রামের দুবাই প্রবাসী আব্দুল গোফরানের কেনা বসতভিটার জমিতে ইটভাটা সম্প্রসারণ করতে চান জাকির হোসেন। এ জন্য জমির সীমানায় থাকা টিনের বেড়া ভেঙে দখলের চেষ্টা করছেন তিনি। জমি বিক্রি কিংবা তার কাছে বন্ধক না দিলে পরিবারটিকে এলাকায় বসবাস করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে।

পরিবারটির দাবি, গত ১২ অক্টোবর দিবাগত রাতে জাকিরের লোকজন গোফরানের জমির দক্ষিণ পাশের টিনের বেড়া ভেঙে নিয়ে যায়। এ ঘটনায় গোফরানের স্ত্রী বিলকিস আরা বেগম থানায় মামলা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছে বলেও দাবি পরিবারের।

তাদের অভিযোগ, ঘটনার পর রাত ৮টার দিকে এসআই নজরুল প্রবাসীর স্ত্রী ও তার বড় ভাইকে থানায় ডেকে নেন। সেখানে জাকিরের কাছে জমিটি বন্ধক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তারা তাতে রাজি হননি। এর চার দিন পর, ১৬ অক্টোবর স্বামীর কেনা জমিতে ২১ ফুট বাই ১৬ ফুট আয়তনের টিন ও কাঠ দিয়ে একটি দোচালা ঘর নির্মাণ শুরু করেন বিলকায়েছ আরা বেগম। এ সময় কোম্পানীগঞ্জ থানার এসআই নজরুল, এসআই সুমন ও এসআই আনোয়ার ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করতে বলেন। একই সঙ্গে জাকিরের সঙ্গে সমঝোতা করে জমিটি তার কাছে বন্ধক দেওয়ার জন্য চাপ দেন বলে অভিযোগ পরিবারের। অন্যথায় তাদের বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয় বলেও দাবি ভুক্তভোগীদের।

পরিবারটির ভাষ্য, পুলিশের কথায় রাজি না হয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। ওই দিন রাতেই জাকিরের লোকজন নির্মাণাধীন দোচালা ঘর ও টিনের সীমানাপ্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাঁদের।

এ ঘটনায় ন্যায়বিচার ও নিরাপত্তা না পাওয়ার অভিযোগ তুলে গত ২৬ অক্টোবর দুবাই দূতাবাসের মাধ্যমে নোয়াখালীর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুল গোফরান। অভিযোগটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। সর্বশেষ গত ৩১ অক্টোবর বিকেল ৩টার দিকে জাকিরের লোকজন আবারও ঘটনাস্থলে গিয়ে ভেঙে ফেলা ঘর ও সীমানাপ্রাচীরের কাঠ ও টিন নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তারা।

পরিবারটির আরও অভিযোগ, জাকির দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। রাষ্ট্রীয় নিয়মনীতি ও বিধিমালা উপেক্ষা করে উপজেলা প্রশাসনের নিরবতায় জনবসতিপূর্ণ এলাকায় ‘মোহাম্মদীয়া’ নামের ইটভাটা পরিচালনা করা হচ্ছে। সেখানে শ্রমিক পরিচয়ে লোকজনকে আশ্রয় দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হয় বলেও অভিযোগ তাদের।

অভিযোগ অস্বীকার করে ইটভাটার মালিক জাকির হোসেন বলেন, ইটভাটার ভেতরে প্রবাসীর ৯ শতাংশ জমি রয়েছে। ওই জমির ওপর আমার মাটির স্তূপ রয়েছে। আমি তাদের বকেয়া টাকা থাকলে নিয়ে যেতে এবং জমিটি বিক্রি করে দিতে বলেছি। কিন্তু তারা আমার কাছে জমি বিক্রি করতে রাজি হননি। পরে তাদের জায়গায় রাখা আমার মাটি ও ইটের খোয়া দিয়ে দিতে বললে তারা বাধা দেন। এরপর তারা সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, প্রবাসীর স্ত্রী প্রথমে থানায় লিখিত অভিযোগ দেন। পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর এসআই সুমন ও আনোয়ারও সেখানে যান। উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রেখে আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়। একপর্যায়ে অভিযোগকারী পক্ষ সেখানে ঘর নির্মাণ করতে গেলে ইটভাটার লোকজন বাধা দেন। পরে প্রবাসীর পরিবারসহ দুই পক্ষ বিষয়টি বর্তমান ওসিকে অবহিত করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান বলেন, ‘আমি নতুন এসেছি। বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে পরে জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে ছুরিকাঘাতে গুরুতর আহত ২৮ বছরের কেটি সুয়ারেজ, হামলাকারীর খোঁজে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


নিউইয়র্কে ছুরিকাঘাতে গুরুতর আহত ২৮ বছরের কেটি সুয়ারেজ, হামলাকারীর খোঁজে পুলিশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের কাছে একটি বাড়ির নিকটবর্তী এলাকায় দৌড়াতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন ২৮ বছর বয়সী তরুণী। গুরুতর আহত কেটি সুয়ারেজ বর্তমানে আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। পুলিশ ঘটনাটিকে আপাতদৃষ্টিতে একটি পরিকল্পনাহীন হামলা হিসেবে চিহ্নিত করেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে ব্রুকলিনের বেল্ট পার্কওয়ের পাশে জলপথ ধরে দৌড়াচ্ছিলেন সুয়ারেজ। এ সময় তিনি বাবাকে ফোন করে জানান, বাড়ি থেকে প্রায় আধা মাইল দূরে অবস্থান করছেন। কিন্তু নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। পরে তার বাবা রাস্তার পাশে গলায় ছুরিকাঘাতের ক্ষতসহ তাকে পড়ে থাকতে দেখেন।

নিউইয়র্ক পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান জো কেনি জানান, ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ ফুট পর্যন্ত রক্তের দাগ পাওয়া গেছে। হামলার পর সুয়ারেজের কোনো জিনিসপত্র খোয়া যায়নি এবং যৌন নিপীড়নের কোনো আলামতও পাওয়া যায়নি বলে পুলিশ নিশ্চিত করেছে।

ব্রুকলিনের বাথ বিচ ও বেনসনহার্স্ট এলাকার কাছে শোর পার্কওয়ে গ্রিনওয়ে নামের পথে এ হামলার ঘটনা ঘটে। ওই এলাকায় কোনো নজরদারি ক্যামেরা নেই। তবে ঘটনার সময় ওই সড়ক দিয়ে প্রায় ১ হাজার ৭০০ গাড়ি চলাচল করেছিল, যা গাড়ির নম্বর শনাক্তকরণ যন্ত্রের তথ্য থেকে জানা গেছে। তদন্তকারীরা এসব গাড়ির চালকদের মধ্যে কারও গাড়িতে হামলার দৃশ্য ধারণ হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৫৬ মিনিট থেকে রাত ৮টা ১২ মিনিটের মধ্যে বেল্ট পার্কওয়ের পূর্বমুখী সাইকেলপথের বে এইট স্ট্রিট ও বে সেভেনটিন স্ট্রিট এলাকার আশপাশে কেউ সুয়ারেজকে দেখে থাকলে বা তার সঙ্গে কোনো ব্যক্তির কথোপকথন হয়ে থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

তথ্য দিয়ে হামলাকারীকে গ্রেপ্তারে সহায়তা করতে পারলে ১০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। তথ্য জানাতে নিউইয়র্ক পুলিশের ১-৮০০-৫৭৭-৮৪৭৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সূত্র: এবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাক শ্রমিকের ছদ্মবেশে নাশকতা, নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


পোশাক শ্রমিকের ছদ্মবেশে নাশকতা, নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, পোশাক শ্রমিকের ছদ্মবেশে নাশকতাকারী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের ৩৩ জন সদস্য গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এই তথ্য প্রকাশ করেন।

পোশাক শ্রমিকরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা এবং অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানীর মিরপুর, গাজীপুর ও আশুলিয়ায় আন্দোলন করে আসছেন। আন্দোলনের সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে, পাশাপাশি মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভও করা হয়েছে।

২ নভেম্বর, রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এবং গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন অধিনায়ক নাহিদা আক্তারের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


নতুন অধিনায়ক নাহিদা আক্তারের নেতৃত্বে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে অংশ নিতে যাওয়া বাংলাদেশ নারী দলের স্কোয়াড। এই টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে এবং লাল-সবুজের প্রতিনিধিরা আগামী ১০ নভেম্বর দেশ ত্যাগ করবে।

তবে, আসরের শুরু হওয়ার ঠিক আগে বাংলাদেশ দলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে; অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তার পদ থেকে সরে দাঁড়ানোর কারণে নতুন দলনেতা হিসেবে স্পিনার নাহিদা আক্তারকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও জ্যোতি নেতৃত্ব ছাড়ছেন, তবুও তাকে এবারের ইমার্জিং ট্রফির দলে রাখা হয়েছে।

বিসিবি সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন এবং টুর্নামেন্টের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড ঘোষণা করেছে। ঘোষিত দলে নাহিদার সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সোবহানা মোস্তারী।

বাংলাদেশ স্কোয়াড :

নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারী (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা এবং সাথী রানী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%