০৯:২০ পি.এম
মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে রাশিয়া ইরানের জন্য ২০টি অত্যাধুনিক সু-৩৫ (সুখোই-৩৫) যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে। ২০টি যুদ্ধবিমানের প্রথম ব্যাচের উৎপাদন ইতোমধ্যে শেষ হয়ে গেছে। আশা করা যাচ্ছে চলতি বছরেই বাকি বিমানগুলো তৈরির কাজ সম্পন্ন হবে। তেহরানের বিমানবাহিনীকে আধুনিকায়নের দীর্ঘ প্রচেষ্টায় এটি একটি বড় এবং যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।
প্রতিরক্ষা বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী ‘মিলিটারনি ওয়াচ ম্যাগাজিন’-এর তথ্য দ্বারা জানা যাচ্ছে, যুদ্ধবিমানগুলো রাশিয়ার কোমসোমলস্ক-অন-আমুর অ্যাভিয়েশন প্ল্যান্টে নির্মাণ করা হয়েছে। বিমানগুলো বর্তমানে রাশিয়াতেই অবস্থান করছে এবং চূড়ান্তভাবে ইরানের কাছে হস্তান্তরের পূর্বে রক্ষণাবেক্ষণ ও পরিচালনার ব্যয়ভার বহন করছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আচমকা আক্রমণ চালানোর জন্য সুখোই-৩৫ যুদ্ধবিমানটির প্রায় ১ হাজার ৬০০ কিমি (১,০০০ মাইল) কমব্যাট রেডিয়াস রয়েছে। ন্যাটো দ্বারা প্রাপ্ত সাংকেতিক নাম ফ্ল্যাঙ্কার-এম বা ‘সুপার ফ্ল্যাঙ্কার’ হিসেবে পৌচিত রয়েছে। এই ফাইটার জেট শত্রু ভূখণ্ডের অনেক গভীরে ঢুকে আক্রমণ চালানোর জন্য সক্ষম। সংক্ষিপ্ত বা অস্থায়ী রানওয়ে থেকে উড্ডয়ন ও অবতরণের বিশেষ ক্ষমতা থাকায় এটি বৃহৎ বিমানঘাঁটিতে নির্ভর করে না, যা শত্রুর পক্ষ থেকে এটিকে নিষ্ক্রিয় করা কঠিন করে তোলে।
আরও পড়ুন: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত
যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের তৈরি আধুনিক এফ-৩৫ বা চীনের শেনিয়াং জে-১৬-এর মতো যুদ্ধবিমানের চেয়ে সুখোই-৩৫ কিছুটা কম অত্যাধুনিক হলেও যুদ্ধক্ষেত্রে এটি বিশ্বের অন্যতম সফল ও পরীক্ষিত (ব্যাটল-টেস্টেড) ফাইটার জেট। ‘মিলিটারনি ওয়াচ ম্যাগাজিন’-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন প্রযুক্তির আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংযোজনের মাধ্যমে এই বিমানটিকে আরও উন্নত করা হচ্ছে।
সাধারণভাবে রাশিয়া প্রতি বছর গড়ে ১৪টির মতো সুখোই-৩৫ যুদ্ধবিমান তৈরি করে, যা তাদের চাহিদার তুলনায় ধীরগতির। কিন্তু, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় উৎপাদন সক্ষমতা বাড়ানো হচ্ছে। ২০২৫ সালের মে মাসে রাশিয়ার ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের (ইউএসি) মহাপরিচালক ভাদিম বাদেখা জানিয়েছেন, বিমান উৎপাদন বাড়ানোর জন্য সব ধরনের প্রচেষ্টা চলছে। ইরানের ক্রয়াদেশকে সর্বাধিক অগ্রাধিকার দেওয়ার ফলে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে রাশিয়ার নিজ বিমানবাহিনীর জন্য নতুন সুখোই-৩৫ সরবরাহের পরিমাণ কিছুটা কমে যেতে পারে বলে সামরিক বিশ্লেষকরা মনে করছেন।
২০২৫ সালের শেষে মুক্তি পাওয়া রাশিয়ার সরকারি নথিপত্র থেকে দেখা গেছে, ইরান ৪৮টি সুখোই-৩৫ যুদ্ধবিমানের অর্ডার দিয়েছে। এটি ইরানি কর্মকর্তাদের আগের একটি অস্পষ্ট বিবৃতির সত্যতা নিশ্চিত করে, যেখানে তারা সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ না করে রাশিয়া থেকে বড় আকারে যুদ্ধবিমান কেনার কথা জানিয়েছিলেন।
মূলত, ২০২৩ সালে রাশিয়ার সাথে একটি বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান এবং এটি ১৯৯০-এর দশকের পর প্রথম আধুনিক ফাইটার জেট কেনার সংক্রান্ত চুক্তি। যাতে সুখোই-৩৫ ছাড়াও মিল মি-২৮ অ্যাটাক হেলিকপ্টার ও ইয়াকোভলেভ ইয়াক-১৩০ জেট ট্রেইনার অন্তর্ভুক্ত ছিল।
আরও পড়ুন: সৌদিতে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়ার অভিযোগে নারী গৃহকর্মীকে ১০০ দোররা মারার আদেশ
আন্তর্জাতিক বাজারে সুখোই-৩৫ নিয়ে অন্য দেশের আগ্রহ কম। এর মূল কারণ বিমানটির কিছুটা সেকেলে অ্যাভিওনিক্স এবং এটি কিনলে মার্কিন বা পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ার সম্ভাবনা।
বর্তমানে ইরান নতুন যুদ্ধবিমান বহরের জন্য পাইলটদের বিশেষ প্রশিক্ষণ শুরু করেছে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাশিয়ার তৈরি ইয়াকোভলেভ ইয়াক-১৩০ ট্রেইনার বিমান সরবরাহ শুরু হয়েছে, যা আগামীতে সুখোই-৩৫ পরিচালনার জন্য পাইলটদের প্রশিক্ষণের অংশ হিসেবে গৃহীত হচ্ছে।
প্রতিবেদনে উল্লেখ হয়েছে, ইরানে সুখোই-৩৫ সরবরাহ ২০২৬ সালের মধ্যেই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কিছু আন্তর্জাতিক সূত্রের দাবি, হামাদান বিমানঘাঁটির সাম্প্রতিক ক্ষয়ের কারণে এই বিমান মোতায়েন প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হতে পারে। খবর পাওয়া গেছে, রুশ ও ইরানি ইঞ্জিনিয়ারিং দলগুলো দ্রুত সংস্কারের কাজ করছে।
আরও জানা যায়, রাশিয়ার কাছে ইরান আরও ১২টি সুখোই-৩০এসএম২ ফাইটারের অর্ডার দিয়েছে। ২০২৭ সালের মাঝামাঝি সময়ে এই সরবরাহ শুরু হতে পারে। সুখোই-৩০এসএম২ মূলত সুখোই-৩৫-এর তুলনায় কিছুটা কম জটিল সংস্করণ। এটি আক্রমণাত্মক মিশনে অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হয়।
আরও পড়ুন: বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, বাবাও শোক সইতে পারলেন না
এছাড়া, ইরান রাশিয়ার পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার সুখোই সু-৫৭ ক্রয়ের চেষ্টা করতে পারে বলেও গুঞ্জন আছে। তবে, রাশিয়ার উৎপাদন জটের কারণে ২০৩০ সালের আগে এর সরবরাহ সম্ভব নাও হতে পারে।
স্নায়ুযুদ্ধ-পরবর্তী সময়ে ইরান প্রথম আধুনিক যুদ্ধবিমান অর্জন করার বিষয়টি মধ্যপ্রাচ্যের জন্য তাৎপর্যপূর্ণ। কারণ, ইরান এখনও স্নায়ুযুদ্ধ আমলের পুরোনো মার্কিন বিমানবহরের ওপর নির্ভরশীল, যার মধ্যে গ্রুম্যান এফ-১৪এ টমক্যাট, ম্যাকডোনেল ডগলাস এফ-৪ডি/ই ফ্যান্টম ২ ও নর্থরপ এফ-৫ই/এফ টাইগার ২ রয়েছে।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগে কেনা পশ্চিমা প্রযুক্তির বিমানের ওপর ইরানের বিমানবাহিনী নির্ভর করে আসছে। অনেকগুলো বিমানের রক্ষণাবেক্ষণ এখন সরকারি নিষেধাজ্ঞার কারণে অসম্ভব হয়ে পড়েছে। সর্বশেষ ১৯৯০-এর দশকে রাশিয়া থেকে মিকোয়ান মিগ-২৯ বিমান কেনার পর তেহরান নতুন কোনো ফাইটার বহর যুক্ত করতে পারেনি।
যদিও ইরান কয়েক দশকে প্রযুক্তিতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরি করেছে, তবে বিমান বা এভিয়েশন সক্ষমতায় তারা প্রতিবেশীদের তুলনায় পিছিয়ে রয়েছে।
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু
প্রযুক্তির দিক থেকে পুরোনো হলেও, ইরানি বিমানগুলো সাম্প্রতিক সংঘর্ষে কিছু আকাশ প্রতিরক্ষা ও আক্রমণাত্মক মিশন সফলভাবে পরিচালনা করেছে। সামগ্রিকভাবে বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই সুখোই সু-৩৫ যুদ্ধবিমানের অন্তর্ভুক্তি ইরানের বিমানবাহিনীকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে এবং মধ্যপ্রাচ্যে আকাশ অভিযান পরিচালনার ক্ষেত্রে তেহরানের কৌশলগত সক্ষমতা বাড়িয়ে দেবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন