ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন


আমতলীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আমতলী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল বর্নাঢ্য র্যা লী ও আলোচনা সভা। রবিবার সকাল ১০ টায় আমতলী একে সরকারী হাই স্কুল থেকে বর্নাঢ্য র্যা লী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নতুন বাজার চৌরাস্তায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় । 
উপজেলা বিএনপির সাবেক সভাপতি পৌর মেয়র পদপ্রার্থী মো: জালালা উদ্দিন ফকিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মামুন ভিপি ,  সাবেক যুগ্ন আহব্বায়ক এ্যাড: নাসি উদ্দিন তালুকদার, মো: কামরুজ্জামান হিরু, পৌর বিএনপির সাবেক সভাপতি মো: কবির উদ্দিন ফকির , বিএনপি নেতা-মো: আমিনুল ইসলাম সোহেল তালুকদার, সৈয়দ আসাদুজ্জামান কাওসার, মো: আবুল কালাম আজাদ, কায়েসুর রহমান ফকু, এ্যাড: জসিম উদ্দিন, এ্যাড: মাহবুব আলম, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহব্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, জামাল উদ্দিন খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক বিআরডিবি চেয়ারম্যান মাঈনুদ্দিন মামুন প্রমুখ। 


তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন

আন্তর্জাতিক ডেস্ক

আমতলী (বরগুনা) প্রতিনিধি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


আমতলীতে  জাতীয় সমবায় দিবস পালন
আমতলীতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের  আয়োজনে  জাতীয় সমবায় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করা হয়েছে । কর্মসূচীর মধ্যে ছিলো জাতীয় ও সমবায় পতাকা আনুষ্ঠানিক ভাবে উত্তলন , র্যা লী ও আলোচনা সভা। রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মো: হাফিজুর রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন । সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক মো: বাদল আকনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা সমবায় অফিসার মো: আজাদুর রহমান, উপজেলা বন কর্মকর্তা মো: মনিরুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো: তুহিন মৃধা, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো: জালাল আহমেদ খান, বীর মুক্তিযোদ্ধা আ: আজিজ মিয়া ও আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম বাদল প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে ডোবার পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


বালিয়াকান্দিতে ডোবার পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু
 
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরে বসতবাড়ির পেছনের ডোবার পানিতে ডুবে চার বছর বয়সী তামিম বিশ্বাস নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
নি*হ*ত তামিম বিশ্বাস বহরপুর বাজারের পরিচিত চটপটি ও বাদাম বিক্রেতা মধু বিশ্বাসের ছেলে। তাঁদের বাড়ি বহরপুর বাজার বাসস্ট্যান্ডসংলগ্ন বহরপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে।
 
পরিবার সূত্রে জানা যায়, বসতবাড়ির পেছনে অবস্থিত একটি ডোবার পাড়ে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত শিশুটি পানিতে পড়ে যায়। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
 
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জিল্লুর রহমান মোস্তফা জানান, ঘটনাস্থলে পুলিশের এসআই ননি গোপালকে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে ১৮ পিস ইয়াবাসহ মুন্নাফ নামে একজনকে আটক করে পুলিশে দিলো স্থানীয় জনতা

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


বালিয়াকান্দিতে ১৮ পিস ইয়াবাসহ মুন্নাফ নামে একজনকে আটক করে পুলিশে দিলো স্থানীয় জনতা
 
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রামদিয়া ব্রিজঘাট এলাকা থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মুন্নাফ মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় জনতা।
 
রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে রামদিয়া ব্রিজঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
 
আটক মুন্নাফ মোল্লা বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আরশেদ মোল্লার ছেলে।
 
প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্থানীয় লোকজন তাকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জিল্লুর রহমান মোস্তফা জানান, আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকরির মেয়াদ বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে পিরোজপুরে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

জেলা প্রতিনিধি, পিরোজপুর

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


চাকরির মেয়াদ বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে পিরোজপুরে এসডিএফ কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
 
 চাকরির মেয়াদ বৃদ্ধি, চাকরির নিশ্চয়তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ চার দফা দাবিতে পিরোজপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় এসডিএফ পিরোজপুর জেলা কার্যালয়ের সামনে এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে আরইএলআই প্রকল্পসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। 
 
কর্মসূচিতে বক্তব্য দেন ক্লাস্টার অফিসার ও পিরোজপুর জেলা সমন্বয়ক মো. আমিনুল ইসলাম, ক্লাস্টার অফিসার মো. জহির খান, ডাটা এন্ট্রি অপারেটর মো. কামরুজ্জামান টিপুসহ অন্যরা। 
 
মানববন্ধনে বক্তারা বলেন, এসডিএফের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। নিজেদের শ্রম, মেধা ও ত্যাগের মাধ্যমে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাঁদের চাকরির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। এতে কর্মীদের পাশাপাশি তাঁদের পরিবার-পরিজনও উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। 
 
বক্তারা আরও বলেন, তাঁরা কোনো করুণা চান না, বরং নিজেদের ন্যায্য অধিকার ও চাকরির নিশ্চয়তা চান। তাঁদের চার দফা দাবির মধ্যে রয়েছে, আগামী ২৮ নভেম্বর ২০২৬-এর আগে চাকরির মেয়াদ বৃদ্ধি নিশ্চিত করা; আন্দোলনে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক হয়রানি বন্ধ ও চাকরিচ্যুতি না করা; নতুন প্রকল্পের বরাদ্দ নিশ্চিত করে বর্তমানে কর্মরত এবং প্রকল্প থেকে বাদ পড়া (ফেইজ আউট) রিলাই ও ফ্যাসিলিটি স্টাফদের কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ দেওয়া।
এ ছাড়া এসব দাবি বাস্তবায়ন না হলে এসডিএফের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগের দাবিও জানান তাঁরা। 
 
এসডিএফ কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের সমন্বয়কারী মো: আমিনুল ইসলাম ও জহির মাহমুদ খান বলেন, এ আন্দোলন কোনো ব্যক্তিগত স্বার্থের আন্দোলন নয়। এটি হাজারো কর্মকর্তা-কর্মচারীর কর্মজীবন, পরিবারের নিরাপত্তা ও ভবিষ্যৎ রক্ষার আন্দোলন। তাঁরা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নন; বরং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে কর্মীদের ন্যায্য অধিকার ও সম্মানজনক ভবিষ্যৎ নিশ্চিত করতে চান। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।
কর্মসূচি থেকে এসডিএফের হাজারো কর্মকর্তা-কর্মচারীর কর্মজীবন ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%