ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হাসির আড়ালে হাজারো কষ্ট! ফারহাদের জীবনের গল্প যেন এক নীরব যুদ্ধ, যেখানে প্রতিদিন হার মানে স্বপ্ন, তবুও থামে না বেঁচে থাকার লড়াই!


হাসির আড়ালে হাজারো কষ্ট! ফারহাদের জীবনের গল্প যেন এক নীরব যুদ্ধ, যেখানে প্রতিদিন হার মানে স্বপ্ন, তবুও থামে না বেঁচে থাকার লড়াই!

 প্রতিটি মানুষের জীবনেই কিছু গল্প থাকে, যে গল্পগুলো বাইরে থেকে বোঝা যায় না। তেমনই একজন ফারহাদ। যার মুখে হয়তো সবসময় হাসি দেখা যায়, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে আছে অসংখ্য না বলা কষ্ট, হারিয়ে যাওয়া স্বপ্ন আর কিছু অপূর্ণ ইচ্ছা।

ছোটবেলা থেকেই জীবনকে নিয়ে ফারহাদের ছিল অনেক স্বপ্ন। চেয়েছিল নিজের পায়ে দাঁড়াতে, পরিবারের মুখে হাসি ফোটাতে এবং জীবনে কিছু একটা করে দেখাতে। কিন্তু বাস্তবতার কঠিন পথ তাকে বারবার থামিয়ে দিয়েছে।

সময় বদলেছে, বদলে গেছে জীবনের অনেক মানুষ। কেউ পাশে থাকার কথা দিয়েও দূরে চলে গেছে, আবার কেউ প্রয়োজনের সময় চিনতেও চায়নি। তবুও ফারহাদ নিজের কষ্টগুলো নিজের মধ্যেই রেখে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে।

আরও পড়ুন: লিঙ্গভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান ঢাবি ভিসির

তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো—সবাই হাসির সঙ্গী হতে চায়, কিন্তু দুঃখের সময়ে পাশে থাকার মানুষ খুব কম।

আজও ফারহাদ স্বপ্ন দেখে, একদিন তার জীবনের গল্প বদলে যাবে। হয়তো সেদিন আর কাউকে নিজের কষ্ট বোঝাতে হবে না।

ফারহাদের জীবন যেন একটি নীরব সংবাদ—যেখানে হাসির চেয়ে কষ্টের গল্পই বেশি, আর প্রতিটি রাতের শেষে রয়েছে নতুন করে বাঁচার অপেক্ষা।

সংবাদ শেষ নয়, ফারহাদের জীবনের গল্প এখনো চলমান...  

আরও পড়ুন: জীবনকে সুন্দর করতে গড়ে তুলুন ১০টি ইতিবাচক অভ্যাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে ‘এ পাথওয়ে: ফ্রম ওবিই টু অ্যাক্রিডিটেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিবেদক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


বেরোবিতে ‘এ পাথওয়ে: ফ্রম ওবিই টু অ্যাক্রিডিটেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ‘এ পাথওয়ে: ফ্রম ওবিই টু অ্যাক্রিডিটেশন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর, ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের গ্যালারি রুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে এ কর্মশালা আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম হলো অ্যাক্রিডিটেশন অর্জনের মূল ভিত্তি, আর অ্যাক্রিডিটেশন হলো সেই ভিত্তির ওপর নির্মিত আনুষ্ঠানিক স্বীকৃতি। ওবিই-কে কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে শ্রেণিকক্ষে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এ সময় তিনি আগামী ১৯তম ব্যাচ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে পূর্ণাঙ্গভাবে ওবিই কারিকুলাম চালুর পাশাপাশি আগামী ছয় মাসের মধ্যে প্রোগ্রাম লার্নিং আউটকাম (পিএলও) চূড়ান্তকরণ, কোর্স লার্নিং আউটকাম (সিএলও)-পিএলও ম্যাপিং সম্পন্ন এবং অন্তত একটি সেমিস্টারের পূর্ণাঙ্গ প্রমাণাদি সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। অ্যাক্রিডিটেশন অর্জনের এই যাত্রায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন উপাচার্য।

আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবু লায়েক। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটির (পিএসএসি) সদস্যবৃৃৃন্দ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও পেজ বন্ধের জন্য হাইকোর্টে রিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও পেজ বন্ধের জন্য হাইকোর্টে রিট

আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার জন্য হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। এছাড়া, দলটির সব ফেসবুক ও ইউটিউব পেজ বন্ধ করার নির্দেশনারও দাবি করা হয়েছে।

এই রিটটি বুধবার (২৫ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়।

এর আগে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে ব্যর্থতার জন্য সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল।

এদিকে, গ্রামীণ ব্যাংকে হামলা এবং চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এই আহ্বান জানান।

ফেসবুকে একটি পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেছেন, "শুধু নভেম্বর মাসেই দেশের অন্তত ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা হামলা চালানো হয়েছে।" তিনি আরও বলেন, "এসব হামলার সময় হামলাকারীদের অনেককে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা গেছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে পাকিস্তানের পার্লামেন্ট পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে পাকিস্তানের পার্লামেন্ট পরিদর্শন

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল আজ পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করেছে।

এই পরিদর্শনের সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, জাতীয় পরিষদের সদস্যবৃন্দ এবং জাতীয় পরিষদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সফররত প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পরিদর্শনকালে পার্লামেন্ট হাউসের প্রাঙ্গণে একটি ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা (হিমচাঁপা) গাছের চারা রোপণ করেন। এই সময় স্পিকার সরদার আয়াজ সাদিক এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ অনুষ্ঠানের পর পাকিস্তান ও বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার পাশাপাশি ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় স্পিকার প্রতিনিধিদলসহ জাতীয় পরিষদ হলরুম পরিদর্শন করেন।

দেশটির স্পিকার সরদার আয়াজ সাদিক সফররত প্রতিনিধিদলকে জাতীয় পরিষদ হলরুমের ঐতিহাসিক তাৎপর্য এবং পাকিস্তানের সংসদের আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরসরাইয়ে অবৈধ বালুসহ ড্রাম ট্রাক ও ৩ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী চট্টগ্রাম

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


মিরসরাইয়ে অবৈধ বালুসহ ড্রাম ট্রাক ও ৩ জন আটক

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে ২০০ ঘনফুট বালু, একটি ড্রাম ট্রাক ও তিনজনকে আটক করেছে বন বিভাগ। বুধবার (২৫ নভেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার ঝিলতলী খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ড্রাম ট্রাকটির নম্বর চট্ট মেট্রো-শ-১১-২৭৪৬। তাৎক্ষণিকভাবে আটককৃত তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।
করেরহাট ফরেস্ট স্টেশন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে করেরহাট ফরেস্ট স্টেশন অফিসার সুরঞ্জিতসহ সঙ্গীয় ফোর্স ঝিলতলী খাল এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বালু পরিবহনকালে বালুভর্তি ড্রাম ট্রাকসহ ওই তিনজনকে আটক করা হয়।
এ ঘটনায় জব্দকৃত বালু ও ড্রাম ট্রাকসহ আটককৃতদের বিরুদ্ধে বন আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%