১০:৫৩ এম
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে আবারও ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ ক্ষেপণাস্ত্রগুলি শনাক্ত করা হয়েছে।
সোমবার (৮ জুন) একটি বিবৃতিতে আইডিএফ বলেছে যে, এই অবস্থানে হুমকি প্রতিহত করার জন্য ইসরাইলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কার্যকর হচ্ছে। আইডিএফ জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে যে, সতর্কবার্তা পেলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে নিদের্শিত হতে হবে।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে দক্ষিণ ইসরাইলের বিয়ারশেবা ও আশপাশের এলাকায় নতুন করে সাইরেনের শব্দ শোনা যাচ্ছে।
আরও পড়ুন: গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় নিহত ৪ ফিলিস্তিনি
প্রতিবেদন অনুযায়ী, জেরুজালেম, বিয়ারশেবা ও তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর সহ দেশের বিস্তীর্ণ এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজছে।
আইডিএফ জানায়, রোববার রাতে ইসরাইলি বিমান বাহিনী পশ্চিম ও মধ্য ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। হামলার পরেই ইরান থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা হয়।
এর আগে রবিবার রাতে, লেবাননে অব্যাহত হামলার প্রতিক্রিয়ায় যুদ্ধবিরতির মধ্যে প্রায় দুই মাস পরে ইরান তার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে।
এদিকে, আইডিএফ জানায়, ইয়েমেন থেকেও ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং তারা সেটি শনাক্ত করতে পেরেছে।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের
দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে যে, জেরুজালেম, তেল আবিবসহ মধ্য ইসরাইলের আশপাশের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজছে।
আইডিএফ আরও বলেছে যে, পরিস্থিতি মূল্যায়নের পর দেশজুড়ে মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্র বা সুরক্ষিত স্থান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
ইসরাইলে জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে যে, হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় কেউ আহত বা কোনো আঘাতের খবর পাওয়া যায়নি। তবে, সংস্থাটি জানিয়েছে, আশ্রয় নিতে যাওয়ার পথে একটি ব্যক্তির চিকিৎসা চলছে।
আরও পড়ুন: বিশ্বনেতারা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন