০৪:১৯ পি.এম
জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি পোস্টে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় দুই নিরাপত্তা কর্মী আহত হয়েছেন।
সংবাদমাধ্যম এনডিটিভির রিপোর্ট অনুযায়ী, কুলগাম জেলার মীর বাজারের কাছে আখরানে স্থানীয় সময় দুপুরের দিকে হামলাটি সংঘটিত হয়।
সিআরপিএফ একটি বিবৃতিতে জানায়, ‘আজ দুপুরে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় একটি তল্লাশি চৌকিতে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের ওপর মোটরসাইকেলে আসা অজ্ঞাত হামলাকারীরা গুলি চালায়। এতে সিআরপিএফ-এর দুই সদস্য আহত হয়েছেন।’
আরও পড়ুন: কানাডায় শুরু হয়েছে বিশ্ব বিমান পরিবহন সম্মেলন, নেতৃত্বে বিমানমন্ত্রী
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘দুপুর সোয়া ২টার দিকে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত নিরাপত্তা কর্মীদের একটি হাসপাতালে নেয়া হয়েছে।
এলাকাটি ঘিরে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে হামলাকারীদের আটক করার জন্য, বলে বিবৃতিতে জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন