০২:৪৬ পি.এম
পিরোজপুরের মঠবাড়িয়ায় ডিবি পুলিশ একটি অভিযান পরিচালনা করে দুই হাজার ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির জন্য ব্যবহৃত নগদ এক লাখ টাকা জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় আট লাখ ছয় হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে মঠবাড়িয়া উপজেলার সাফা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতদের মধ্যে একজন হলেন মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মুজাম্মেল বেপারীর ছেলে মো. রুবেল বেপারী (২৯) এবং অপরজন হলেন মিরুখালী ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত মো. আমির হোসেনের ছেলে ইমাদুল দফাদার (২৭)।
আরও পড়ুন: খুলনা নগর ভবনে পেট্রল বোমা নিক্ষেপ, বড় ক্ষতি হয়নি
মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, ‘আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন