ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন


ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্যকালীন স্মৃতিতে ভরা ময়মনসিংহের ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকাণ্ডের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ত্রিশালের নজরুল স্মৃতি স্থান পরিদর্শন করা হয়েছে।

শনিবার দুপুরে এমপি ডাঃ মাহবুবুর রহমান লিটন এবং সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী স্মৃতি স্থান পরিদর্শন করেন।

এ সময় নবাগত ইউএনও হাসনাত জাহান খান, সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান এবং ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ এদের সঙ্গে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: দক্ষিণ কেরানীগঞ্জের ৫ ইউনিয়নে বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন

কবির বাল্য স্মৃতি বিজড়িত ত্রিশাল উপজেলার কাজীর শিমলা রফিজ উল্লাহ দারোগা বাড়ীর পাশে অবস্থিত নজরুল স্মৃতি কেন্দ্র, ত্রিশাল নামাপাড়ায় কবির জায়গীর বাড়ীর পাশে নজরুল যাদু ঘর, এবং কবির বাল্যবিদ্যাপিঠ (সাবেক দরিরামপুর হাই স্কুল) বর্তমান সরকারি নজরুল একাডেমীর স্মৃতিময় স্থানগুলো পরিদর্শন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেকোনো হামলার জবাব আগের চেয়ে আরও কঠোর হবে: ইরানের সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


যেকোনো হামলার জবাব আগের চেয়ে আরও কঠোর হবে: ইরানের সেনাবাহিনী

সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান বর্তমানে তার সামরিক নীতিতে 'প্রতিরক্ষামূলক' অবস্থান থেকে ধীরে ধীরে 'আক্রমণাত্মক' অবস্থানের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানানো হয়েছে আল জাজিরা দ্বারা।

প্রতিবেদন অনুযায়ী, আজ শনিবার (২২ আগস্ট) আকরামিনিয়া তার বক্তব্যে উল্লেখ করেন, অতীতে ইরানের সামরিক নীতি ছিল প্রতিরক্ষামূলক। কিন্তু সাম্প্রতিক দুই দফা যুদ্ধের অভিজ্ঞতায় এই নীতিতে ধীরে ধীরে পরিবর্তন আসছে এবং এটি আক্রমণাত্মক অবস্থানের দিকে অগ্রসর হচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেন যে, এর অর্থ হল না যে শত্রুর ওপর হামলা চালানো হবে আগে থেকে। তিনি বলেন, 'এর অর্থ শত্রুর বিরুদ্ধে আগাম অভিযান চালানো নয়। আমরা যেকোনো আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেব এবং সেই জবাব আগ্রাসনের চেয়েও বড় পরিসরে হবে।'

ইরানি সেনাবাহিনীর এই মুখপাত্র আরও জানান, আগের সংঘাতে ক্ষতিগ্রস্ত সামরিক ব্যবস্থাগুলো এখন মেরামত করা হয়েছে এবং নতুন কিছু সামরিক ব্যবস্থা বাহিনীতে যুক্ত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, 'শত্রু যদি আবার কোনো ভুল হিসাব করে, তাহলে আগের চেয়েও ভয়াবহ জবাব দিতে পারি, তা নিশ্চিত করতে আমরা অবিরত কাজ করছি।'

আকরামিনিয়া সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক কমান্ড কাঠামোয় যে পরিবর্তন আনা হয়েছে, তার লক্ষ্য হলো যেকোনো হামলার জবাব দেওয়ার প্রক্রিয়ার গতি বৃদ্ধি করা। তিনি বলেন, 'আমরা যুদ্ধবিরতি ও নীরবতার অবস্থায় প্রবেশ করার পর থেকে একটি মুহূর্তও নষ্ট না করার চেষ্টা করছি। কারণ আমরা শত্রুর ওপর মোটেও আস্থা রাখি না।'

হরমুজ প্রণালি নিয়ে মন্তব্য করতে গিয়ে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র বলেন, যুদ্ধের পর নিজেদের পররাষ্ট্রনীতির লক্ষ্য এগিয়ে নিতে এই কৌশলগত জলপথ 'নির্ণায়ক ভূরাজনৈতিক প্রভাব' অর্জন করেছে। এ ছাড়া সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সাম্প্রতিক প্রতিরক্ষা অংশীদারিত্বকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে আসার একটি ইঙ্গিত হিসেবেও তিনি উল্লেখ করেন আকরামিনিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদাবাজির সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


চাঁদাবাজির সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, চাঁদাবাজির সঙ্গে পুলিশ বিভাগের কোনো সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সাথে এ কথা তিনি জানান।

অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সাতজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করার জন্য পুলিশের প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, তবে পুলিশের আরও কিছু কাজ বাকি আছে।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সন্ত্রাসীদের নির্মূল করতে চাই। ডিএমপি ও মেট্রোপলিটন এলাকায় যারা চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে। যদি তাদের সাথে পুলিশের কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে সেই সদস্যদেরও তালিকাভুক্ত করা হবে। জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরমানিটোলায় ৩ কোটি ৬৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ, উদ্ধার ২৪ টন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


আরমানিটোলায় ৩ কোটি ৬৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ, উদ্ধার ২৪ টন

রাজধানীর বুড়িগঙ্গা নদী তীরবর্তী আরমানিটোলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের জব্দ করা পলিথিনের আনুমানিক মূল্য ৩ কোটি ৬৩ লাখ টাকা।

শুক্রবার রাত ১টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ডের পাগলা স্টেশন বিশেষ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান। অভিযানের সময় আরমানিটোলা এলাকায় একটি সন্দেহজনক নির্মাণাধীন ভবনে তল্লাশি চালিয়ে প্রায় ২৪ হাজার ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় পলিথিনের প্রকৃত মালিককে পাওয়া যায়নি, এজন্য কাউকে আটক করা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলকাতা থেকে দেশে ফিরেছে ৬ বাংলাদেশির মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


কলকাতা থেকে দেশে ফিরেছে ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতা শহরে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। গত শনিবার (২২ আগস্ট) সাতক্ষীরা, কুষ্টিয়া এবং ঢাকার নিহতদের মরদেহ বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া। প্রসঙ্গত, গত বুধবার (১৯ আগস্ট) ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাত বাংলাদেশি প্রাণ হারান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার পর থেকেই কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষ ও নিহতদের পরিবারের সঙ্গে সমন্বয় করে মরদেহ দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহযোগিতা করে।

আজ সকালে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়েছে এবং পরে সেটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি কুষ্টিয়ার দেবাশীষ দত্ত এবং একই পরিবারের তিন সদস্য আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও মো. আকরাম আলীর মরদেহ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে আজ বিকেলে দেশে আনা হয়েছে। ঢাকার আমিনবাজারের নিহত বাবু আহমেদের মরদেহও সেই একই সীমান্ত দিয়ে দেশে ফেরত আনা হয়।

বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে, মরদেহ সংরক্ষণ, পরিবহন এবং দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়ায় নিহতদের পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে।

এদিকে, সাতক্ষীরার নিহত রেপতি সরকারের মরদেহ তার পরিবারের অনুরোধ অনুযায়ী গতকাল রাতে কলকাতায় সৎকার করা হয়েছে। এই প্রক্রিয়াতেও বাংলাদেশ উপ-হাইকমিশন আর্থিকসহ প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা প্রদান করে।

কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে নিহতদের এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%