০৫:৫৩ পি.এম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, চাঁদাবাজির সঙ্গে পুলিশ বিভাগের কোনো সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সাথে এ কথা তিনি জানান।
অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সাতজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করার জন্য পুলিশের প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, তবে পুলিশের আরও কিছু কাজ বাকি আছে।
আরও পড়ুন: জামায়াত নেতা সরওয়ার কামাল দখলে নিয়েছে তাজিয়াকাটা সুমাইয়া বালিকা দাখিল মাদরাসা, শিক্ষকদের কর্মবিরতি
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সন্ত্রাসীদের নির্মূল করতে চাই। ডিএমপি ও মেট্রোপলিটন এলাকায় যারা চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে। যদি তাদের সাথে পুলিশের কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে সেই সদস্যদেরও তালিকাভুক্ত করা হবে। জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।
আরও পড়ুন: রাতে গ্রেফতার, সকালে জামিন পেলেন বড়লেখার আ.লীগ নেতা রফিকুল ইসলাম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন