ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রতি হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায়


প্রতি হাজারে ক্যাশ আউট খরচ কমিয়ে ১১.৯৯ টাকায় আনলো উপায়

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় গ্রাহকদের জন্য সাশ্রয়ী লেনদেনের সুযোগ তৈরি করেছে ‘উন্মাদনার উন্মাদ’ ক্যাম্পেইনের মাধ্যমে। এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকেরা প্রতি হাজারে মাত্র ১১.৯৯ টাকা ক্যাশ আউট চার্জে (*শর্ত প্রযোজ্য) টাকা উত্তোলনের সুবিধা পাবেন।

দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতে সাশ্রয়ী ও প্রতিযোগিতামূলক সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইউসিবি ফিনটেক কোম্পানী লিমিটেড (উপায়) শুরু থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবায় আকর্ষণীয় চার্জ প্রদান করে আসছে। NPSB-এর মাধ্যমে উপায় -এ টাকা নিয়ে UCB ATM থেকে ক্যাশ আউট চার্জ শূন্য, সেন্ড মানি ফ্রি-সহ ফান্ড ট্রান্সফার ও অন্যান্য সেবায় ইতোমধ্যে বাজারের সর্বনিম্ন বা প্রতিযোগীতামূলক চার্জের সুবিধা দেওয়ার ধারাবাহিকতা বজায় রেখেছে।

উপায়ের ‘উন্মাদনার উন্মাদ’ ক্যাম্পেইন গ্রাহকদের নিয়মিত লেনদেনকে অধিকতর সাশ্রয়ী করার পাশাপাশি ডিজিটাল আর্থিক সেবার প্রতি গ্রাহকদের আগ্রহ বাড়াবে বলেও প্রত্যাশা করা যাচ্ছে।

আরও পড়ুন: রাইজ ও ডিজিটএক্স একসঙ্গে এআই উদ্ভাবন এগিয়ে নিতে কাজ করবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটিকছড়িতে আবদুল গনি চৌধুরী মাইজভাণ্ডারীর ৯২তম ওরশ শনিবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


ফটিকছড়িতে আবদুল গনি চৌধুরী মাইজভাণ্ডারীর ৯২তম ওরশ শনিবার

মোজাদ্দেদে জামান হযরত মাওলানা শাহসূফি সৈয়দ আবদুল গনি চৌধুরী মাইজভাণ্ডারীর (ক.) ৯২তম পবিত্র বার্ষিক ওরশ শরিফ আগামী শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির গনি মঞ্জিলে অনুষ্ঠিত হবে।

ওরশ শরিফের আয়োজন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির মধ্যে খতমে কুরআন, সেমিনার, মিলাদ মাহফিল, সামা মাহফিল, আখেরি মোনাজাত এবং তবারক বিতরণ অন্তর্ভুক্ত রয়েছে।

সাজ্জাদানশিনে দরবার শাহসুফি সৈয়দ সফিউল গনি চৌধুরী মাইজভাণ্ডারীর সভাপতিত্বে ‘আল্লামা শাহসূফি সৈয়দ আবদুল গনি চৌধুরী মাইজভাণ্ডারী (ক.)-এর সাহিত্য প্রতিভা ও চিন্তাদর্শন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট গবেষক ড. মো. নূরে আলম।

এছাড়া, স্বাগত বক্তব্য রাখবেন মোন্তাজেমে দরবার, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাহজাদা সৈয়দ কাদের গনি চৌধুরী।

ওরশ শরিফে দেশ-বিদেশের ভক্ত, আশেকান, মুরিদান ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী ছিদ্দিক আহমদকে মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


সিলেটে স্ত্রীকে হত্যা মামলায় স্বামী ছিদ্দিক আহমদকে মৃত্যুদণ্ড

সিলেটের বিয়ানীবাজারে পরকীয়ার কারণে স্ত্রী আয়শা বেগমকে হত্যার দায়ে স্বামী ছিদ্দিক আহমদ লাদেন (৪২) কে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেছে। একই মামলার অপর আসামি ফখরুল ইসলাম, যিনি ফখরু মেম্বার নামে পরিচিত, তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিলেটের জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক অতিরিক্ত জেলা জজ শেখ নাজমুন নাহার এই রায় ঘোষণা করেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আল-আসলাম মোমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৬ সালে বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের আলা উদ্দিনের ছেলে ছিদ্দিক আহমদ লাদেন তার স্ত্রী আয়শা বেগমকে পরকীয়ার কারণে হত্যা করেন। হত্যার পর তিনি ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান। পরে পুলিশ ওই ঘর থেকে আয়শার মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় ২০১৬ সালের ২০ মার্চ বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় লাদেন এবং একই গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে ফখরুল ইসলামকে আসামি করা হয়। পুলিশ পরবর্তীতে দুজনকেই গ্রেপ্তার করে।

পিপি আরও জানান, মামলায় ২৩ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত লাদেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। অপর আসামি ফখরুল ইসলামকে অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের এই আইনজীবী রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহাজ্জুদে উইকেটের জন্য প্রার্থনা, সকালেই ৫ শিকার—কে সাকিব খান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


তাহাজ্জুদে উইকেটের জন্য প্রার্থনা, সকালেই ৫ শিকার—কে সাকিব খান

দেশের হয়ে দুর্দান্ত অভিষেকের স্বপ্ন দেখেন প্রায় সব ক্রিকেটার। কৈশোর কিংবা তারুণ্যে কারও কারও স্বপ্ন পূরণ হয়। তবে পাকিস্তানি পেসার সাকিব খানের গল্পটি কিছুটা ভিন্ন।

দীর্ঘ অপেক্ষা, ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণের জন্য লড়াই এবং বছরের পর বছর সুযোগের জন্য অপেক্ষার পর, ৩১ বছর বয়সে পাকিস্তান জাতীয় দলের জার্সি গায়ে উঠেছে তার। কিন্তু সাকিবের টেস্ট অভিষেকের সময় দল ছিল ব্যাকফুটে।

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৩৪ রানের জবাবে শ্রীলঙ্কা ৪ উইকেটে ৪০৪ রান তুলে গতকাল তৃতীয় দিন শেষ করেছিল। ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস সেঞ্চুরি পেরিয়ে লঙ্কানদের বিশাল লিড এনে দেওয়ার চেষ্টা করছিলেন।

এমন পরিস্থিতিতে দলকে ম্যাচে ফেরাতে একজন বোলারের টপাটপ উইকেট এনে দেওয়া ছাড়া কিছু ভাবা সম্ভব নয়। সাকিব খানও সেটিই করেছেন। এজন্য রাতভর তাহাজ্জুদের নামাজে উইকেট চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন।

আজ চতুর্থ দিনের সকালে সাকিব খান যে ঝলক দেখালেন, সেটিকে ‘দোয়া কবুল হয়েছে’ বলাই যায়। আগের দিন ২ উইকেট নেওয়া সাকিব আজ প্রথম সেশনে আরো ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপকে ধসিয়ে দিয়েছেন। বিশাল লিডের আশায় থাকা সফরকারীরা শেষ পর্যন্ত প্রথম ইনিংসে টেনেটুনে ১২ রানের লিড নিতে সক্ষম হয়েছে। শেষ ৬ উইকেট হারিয়েছে মাত্র ৪২ রানের ব্যবধানে।

অভিষেক টেস্টের প্রথম ইনিংসে সাকিব খান ৭ উইকেট নিয়েছেন। ছবি: এএফপি

প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়ে সাকিব খান নাম লিখিয়েছেন মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ নাজির ও আবরার আহমেদের পাশে। পাকিস্তানের হয়ে অভিষেক টেস্ট ইনিংসে এমন কীর্তি ছিল এই তিনজনের।

দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামা পাকিস্তান ২১.২ ওভারে ১ উইকেটে ৫৭ রান করেছে। দুই ইনিংসে মিলিয়ে তারা ৪৫ রানে এগিয়ে রয়েছে। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার পর অঝোর বৃষ্টিতে আর একটি বলও মাঠে গড়ায়নি।

আগামীকাল পঞ্চম দিনে অলৌকিক কিছু না ঘটলে রাওয়ালপিন্ডি টেস্টের ভাগ্যে যে ড্র লেখা আছে, তা একরকম নিশ্চিত। তবে ঘটনাবহুল এই টেস্টে পাকিস্তান পেয়ে গেছে আরেকজন সম্ভাবনাময় বোলার—সাকিব খান।

দেরিতে ক্যারিয়ার শুরু, দীর্ঘ অপেক্ষা

১৯৯৫ সালের ৯ সেপ্টেম্বর পাকিস্তানের করাচিতে জন্ম সাকিব খানের। তবে তার পারিবারিক শিকড় সোয়াত উপত্যকার মিনগোরায়।

ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে খেলাটির সঙ্গে জড়িয়ে পড়েন সাকিব। তার ক্রিকেটযাত্রার শুরুটা টেপ টেনিস বল দিয়ে। করাচির শের শাহ এলাকায় বসবাসের সময় টেপ টেনিস ক্রিকেটে নিজের বোলিং দক্ষতা প্রদর্শন করতে শুরু করেন।

সাকিবের গতিময় বোলিং দেখে কয়েকজন সতীর্থ তাকে ক্রিকেট বল দিয়ে খেলার পরামর্শ দেন। সেই উৎসাহেই টেপ টেনিস ছাড়েন। এরপর স্যার লিয়াকতের অধীনে ফিউচার স্টারস ক্রিকেট একাডেমিতে যোগ দেন। সেখান থেকেই শুরু হয় তার নিয়মতান্ত্রিক ক্রিকেটের পথচলা।

তবে সাকিব খানের পথটি মোটেও সহজ ছিল না। করাচির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে জায়গা করে নিতে হয়েছে কঠিন লড়াইয়ের মাধ্যমে। সোহেল খান, তাবিশ খান ও মীর হামজার মতো অভিজ্ঞ পেসারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নিজের জায়গা তৈরি করা ছিল একটি বড় চ্যালেঞ্জ।

সাকিব নিজেও স্বীকার করেছেন, পারিবারিক কিছু পরিস্থিতির কারণে ক্রিকেটে তার যাত্রা শুরু হয়েছে দেরিতে। তবে তিনি সুযোগের অপেক্ষায় বসে থাকেননি। টানা ৮ বছর পরিশ্রম করে গেছেন। তার ভাষায়, ‘সুযোগ আসতে দেরি হয়েছে ঠিকই, তবে শেষ পর্যন্ত এসেছে।’

২৯ বছরে প্রথম শ্রেণিতে অভিষেক

অনেক ক্রিকেটার যেখানে কিশোর বয়সেই প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ফেলেন, সেখানে সাকিবের অপেক্ষাটা ছিল দীর্ঘ। ২০২৪-২৫ মৌসুমে ২৯ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে তার।

তবে দেরিতে শুরু করলেও পারফরম্যান্স দিয়ে দ্রুতই নজর কাড়েন এই ডানহাতি পেসার। প্রথম ১৬ ম্যাচেই শিকার করেন ৭১ উইকেট। অর্থাৎ, সুযোগ পেলে যে তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেন, সেটি ঘরোয়া ক্রিকেটে দেখিয়ে দিয়েছিলেন।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে করাচি অঞ্চলের বিভিন্ন দল, খান রিসার্চ ল্যাবরেটরিজ ও স্টেট ব্যাংক অব পাকিস্তানের হয়ে খেলেছেন সাকিব। পাশাপাশি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের অনার্স বোর্ডে নিজের নাম লিখছেন সাকিব খান। ছবি: পিসিবি

সাকিব খানের আদর্শের তালিকায় আছেন ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন ও দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। তাদের বোলিং দেখেই পেসার হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন সাকিব।

৩১ বছর বয়সে জাতীয় দলে ডাক

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে অবশেষে পাকিস্তানের জাতীয় দলে ডাক পান সাকিব। চলতি নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দলে জায়গা হয় তার। টেস্ট অভিষেকের দিনে তার বয়স ছিল ৩১ বছর ৬১ দিন।

তাহাজ্জুদে চেয়েছিলেন উইকেট

সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি এখন আলোচনায় তার ধর্মীয় বিশ্বাস। আজ রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে তিনি বলেছেন, ‘আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি। আজ সকালে যেন উইকেট পাই, সে জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম। প্রথম শ্রেণির ক্রিকেটেও এমন ঘটনা ঘটেছে। যখনই আমার উইকেট প্রয়োজন হয়েছে, আমি আল্লাহর কাছে তা চেয়েছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমানবন্দরে প্রবাসফেরত ‘স্বামী’ নিয়ে তিন নারীর কাড়াকাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


বিমানবন্দরে প্রবাসফেরত ‘স্বামী’ নিয়ে তিন নারীর কাড়াকাড়ি

বিমানবন্দর এলাকায় এক প্রবাসীকে কেন্দ্র করে তিন নারীর মধ্যে টানাটানি ও হট্টগোলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তিনজন নারীই ওই ব্যক্তিকে স্বামী হিসেবে দাবি করছেন এবং তারা তাকে নিজেদের বাড়িতে নিয়ে যেতে চান।

‘স্বামীকে নিয়ে যাওয়ার’ উদ্দেশ্যে তাদের মধ্যে শুরু হয় তর্ক-বিতর্ক এবং টানাটানি। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে, ওই ব্যক্তির এবং নারীদের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দর এলাকার একটি সড়কের পাশে তিন নারী এক প্রবাসীকে ঘিরে রেখেছেন। প্রত্যেকেই ওই ব্যক্তিকে নিজের স্বামী হিসেবে পরিচয় দিচ্ছেন।

এ সময় তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় এবং টানাটানি শুরু হয়। কেউ কেউ কান্নায় ভেঙে পড়ছেন, আবার কেউ চিৎকার করে নিজের দাবি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। পরিস্থিতি দেখার জন্য সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়।

তবে, ওই প্রবাসীর সঙ্গে তিন নারীর প্রকৃত সম্পর্ক কী, তাদের দাবির সত্যতা কতটুকু, কিংবা ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%