০৮:৩৭ পি.এম
তিতুমীর কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা, পরীক্ষার দাবিতে। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে, যেমন, "পরীক্ষার্থীদের হয়রানি বন্ধ হোক", "আর হবেনা রফা দফা- এবার হবে ১ দফা", "দাবি মোদের একটাই- নিজ ক্যাম্পাসে পরীক্ষা চাই", "সিন্ডিকেট নিপাত যাক- শিক্ষার্থীরা মুক্তি পাক"।
রবিবার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে একাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ প্রশাসনের কেউ তাদের সাথে যোগাযোগ করেনি এ বিষয়ে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির তিতুমীর ক্যাম্পাসের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মহসিন আহমেদ বলেন, "আমি সকাল ৯টা থেকে এখন পর্যন্ত অবস্থান কর্মসূচিতে আছি এবং সারারাত থাকার ইচ্ছা পোষণ করছি। প্রশাসন থেকে যতক্ষণ পর্যন্ত না পজিটিভ ফিডব্যাক আসে, ততক্ষণ আমি এখানেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আমাদের স্যার–ম্যামরা এদিক দিয়ে যাতায়াত করলেও আমাদের কথা গুরুত্বের সঙ্গে শোনেননি। কেউ স্বেচ্ছায় এসে কথা শুনতে চাননি বরং তাচ্ছিল্যের সঙ্গে আমাদের দিকে তাকিয়েছেন।"
আরও পড়ুন: যবিপ্রবিতে শিক্ষাদানের সক্ষমতা বৃদ্ধিতে শিক্ষকদের কর্মশালা
অন্যদিকে, সাধারণত রাত ৮টা থেকে কলেজে বহিরাগত প্রবেশ নিষেধ থাকে, তবে আজ সন্ধ্যা ৬টা থেকে কলেজ প্রশাসনের নির্দেশে কলেজের ভেতর যে কারও প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
অবস্থান কর্মসূচির বিষয়ে তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দিন মন্তব্য করেন, "অবস্থান কর্মসূচির বিষয়ে আমি কিছুই জানি না।"
সন্ধ্যা ৬টা থেকে কলেজ গেইট বন্ধের বিষয়ে তিনি বলেন, "এই বিষয়ে শিক্ষকরা আগে থেকে সিদ্ধান্ত নিয়েছে, তাই গেইট বদ্ধ।" সাংবাদিকদের কলেজে ঢুকার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, "আজকে নয়, কালকে থেকে ঢুকতে পারবে।"
আরও পড়ুন: চবি শিক্ষার্থীদের অনাপত্তি সনদ নিতে মানতে হবে পাঁচ নির্দেশনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন