০৮:৪৪ পি.এম
বান্দরবান, ২৯ নভেম্বর ২০২৬ : জেলায় আজ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।
রোববার বিকেলে বান্দরবান জেলা যুবদলের উদ্যোগে শহর সমাজসেবা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: রাজশাহীতে নগর ভবন ও ভূমি অফিসে ককটেল-পেট্রলবোমা হামলা
বান্দরবান জেলা যুবদলের সভাপতি মো. জহির উদ্দিন চৌধুরী মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিন উল্লাহ বিপ্লব প্রমুখ।
সমাবেশে বক্তারা উল্লেখ করেন, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।
তারা আরও বলেন, যদি কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়, তবে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। যুবদলের নেতাকর্মীরা যেকোনো ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
আরও পড়ুন: ঢাকার আদালতের নির্দেশে সিকদার পরিবারের ৮ এয়ারক্রাফট জব্দের আদেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন