ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ইঞ্জিন বিকল, কসবায় দুই ঘণ্টা আটকে ছিল সোনার বাংলা এক্সপ্রেস


ইঞ্জিন বিকল, কসবায় দুই ঘণ্টা আটকে ছিল সোনার বাংলা এক্সপ্রেস

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইঞ্জিন বিকল হয়ে দুই ঘণ্টারও বেশি সময় ধরে আটকে ছিল ঢাকা-চট্টগ্রাম রেলপথে চলাচল করা সোনার বাংলা এক্সপ্রেস। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় কসবা রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলে যাত্রীরা তীব্র গরমে ভোগান্তির শিকার হন।

দুপুরের দিকে একটি রিলিফ ইঞ্জিন এসে ট্রেনটিকে আখাউড়া রেলওয়ে স্টেশনে নিয়ে যায়। এরপর এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।

আরও পড়ুন: নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য ও দুর্নীতি

রেলওয়ে স্টেশন সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৭টায় সোনার বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। আনুমানিক ১০টার দিকে কসবা রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি থেমে যায়। ইঞ্জিন বিকল হওয়ায় শিশু, বৃদ্ধ ও নারীসহ শত শত যাত্রী প্রচণ্ড গরমে দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হন। এতে যাত্রীদের মধ্যে ভোগান্তি ও উৎকণ্ঠা সৃষ্টি হয়।

খবর পেয়ে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে কিছু টেকনিশিয়ান আসেন মেরামতের জন্য, কিন্তু তারা ইঞ্জিন সচল করতে ব্যর্থ হন। পরে আনুমানিক সাড়ে ১২টার দিকে একটি রিলিফ ইঞ্জিন এসে ট্রেনটিকে টেনে লাকসাম স্টেশনে নিয়ে যায়।

ট্রেনটির পরিচালক শাখাওয়াত হোসেন জানিয়েছেন, ইঞ্জিনের কারণে কসবায় এসে ট্রেনটি থেমে যায়। পরে মেরামতের জন্য আখাউড়া থেকে একটি মেকানিক দলও আসে এবং চেষ্টা করে। তারপর লাকসাম থেকে একটি রিলিফ ইঞ্জিন পাঠানো হয়। রিলিফ ইঞ্জিনটি কসবায় পৌঁছানোর পর ট্রেনটিকে আবার চট্টগ্রামের উদ্দেশে রওনা করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, যত দ্রুত সম্ভব ট্রেনটি সচল করে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: ফেনীর বেদেপল্লীতে অভিযান, ১৩ লাখ টাকা ও মাদকসহ ১৩ গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসহায় মানুষের পাশে খাগড়াছড়ি সেনা রিজিয়নের মানবিক উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


অসহায় মানুষের পাশে খাগড়াছড়ি সেনা রিজিয়নের মানবিক উদ্যোগ

 

পার্বত্য জেলার খাগড়াছড়িতে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি সেনা রিজিয়ন মানবিক সহায়তা প্রদান করেছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে খাগড়াছড়ি সদর দপ্তর সেনা রিজিয়নের অধীনে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ধরনের সহায়তা বিতরণ করা হয়।

এ কর্মসূচিতে মোট ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকার মূল্যের বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়েছে।

সহায়তার আওতায় একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে একটি ল্যাপটপ প্রদান করা হয়েছে, পাশাপাশি একটি সাপ্তাহিক ম্যাগাজিন ‘রুপসী কাপ্তাই’ রাঙামাটিকে মনিটর হিসেবে দেয়া হয়েছে। ১০ জন অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা দেয়া হয়, ৪ জন অসহায় পরিবারকে ঘর মেরামতের জন্য টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়, একটি মাদ্রাসায় সাউন্ড সিস্টেম এবং একটি মহিলা মাদ্রাসার সংস্কার কাজে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সহায়তাপ্রাপ্তরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

খাগড়াছড়ি রিজিয়ন জানায়, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল হক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল হক

গত বছর ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর করার কথা ছিল। তবে সরকারের অনুমতি না পাওয়ার কারণে রাজনৈতিক কারণে সিরিজটি বিসিসিআই স্থগিত করেছিল। তবে জাতীয় নির্বাচনের পর পরিস্থিতির পরিবর্তনের ফলে চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতের।

এই সফরে দুই দল তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তবে সম্প্রচারস্বত্ব বিক্রির উদ্যোগ এবং ভারতের শ্রীলঙ্কা সফরের সূচির পরিবর্তনের পর বিষয়টি আবার আলোচনায় এসেছে।

মঙ্গলবার (২১ জুলাই) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়া কূটনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ক্রিকেট আমাদের জন্য মর্যাদার একটি ক্ষেত্র এবং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশেরও একটি শক্তিশালী অবস্থান রয়েছে। আমরা ইতোমধ্যে ভারতীয় দূতাবাসের সঙ্গে আলোচনা করেছি, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। সবাই সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরের জন্য অপেক্ষা করছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, অতীতে ঘটে যাওয়া একটি ছোট ঘটনার কারণে ভারত বাংলাদেশে এলে যে উত্তেজনা তৈরি হয়েছিল, সেটি আমরা অতিক্রম করতে পারব বলে মনে করছি। আশা করছি, ক্রীড়া কূটনীতি, পারস্পরিক যোগাযোগ এবং দুই দেশের চলমান সম্পর্ক আরও এগিয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া যশোরের রুনা পারভীন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৫:২৮ পি.এম


সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া যশোরের রুনা পারভীন গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া যশোরের রুনা পারভীনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইনভেস্টিগেশন সেল।

অনলাইন বেটিং ও জুয়াবিরোধী বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৯ জুলাই) রাতে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২০ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার রুনা পারভীন শার্শা উপজেলার সাতমাইল মোড়লপাড়া গ্রামের বাসীন্দা। অভিযানের সময় তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত বিভিন্ন আইএমইআই নম্বর ও সিম কার্ডসংবলিত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সাতমাইল এলাকার দেলবার মণ্ডলের বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও ই-ট্রানজেকশনের মাধ্যমে নিষিদ্ধ বিভিন্ন অনলাইন বেটিং সাইট ব্যবহার করে জুয়ার ব্যবসা পরিচালনা করছেন—এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ একটি দল রোববার রাত সাড়ে ৯টার দিকে সেখানে হাজির হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রুনা পারভীনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। সোমবার দুপুরে আসামি রুনা পারভীনকে যশোর আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এই চক্রের সঙ্গে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫টি ভারতীয় কচ্ছপ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫টি ভারতীয় কচ্ছপ জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় একটি অভিযানের মাধ্যমে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক ৬৫টি ভারতীয় কচ্ছপ জব্দ করা হয়েছে। পরে কচ্ছপগুলোকে বন বিভাগের তত্ত্বাবধানে তাদের প্রাকৃতিক আবাসস্থল সালদানদীতে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার সালদানদী বিওপির দায়িত্বপূর্ণ শহীদ মিনার এলাকায় বিজিবি একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানের সময় ৪টি বড় পেপসেল টারটেল এবং ৬১টি ছোট সন্দি কাসিমসহ মোট ৬৫টি কচ্ছপ জব্দ করা হয়। তবে, বিচারের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা কচ্ছপগুলো ফেলে পালিয়ে যায়।

পরে, দেশের প্রচলিত আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ বিধিমালা অনুযায়ী সরকারের বন বিভাগের কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে বিজিবির উপস্থিতিতে কচ্ছপগুলোকে সালদানদীর প্রাকৃতিক আবাসস্থলে নিয়ে যাওয়া হয়।

অবমুক্তকরণ কার্যক্রমে সালদানদী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মো. মাসুদ, কুমিল্লার সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেহার ইসলাম চৌধুরী, ব্রাহ্মণপাড়া উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সময় পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয় এবং বন্যপ্রাণী পাচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%