০৫:২৫ পি.এম
পার্বত্য জেলার খাগড়াছড়িতে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি সেনা রিজিয়ন মানবিক সহায়তা প্রদান করেছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে খাগড়াছড়ি সদর দপ্তর সেনা রিজিয়নের অধীনে মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ধরনের সহায়তা বিতরণ করা হয়।
এ কর্মসূচিতে মোট ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকার মূল্যের বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন: নরসিংদীর ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য ও দুর্নীতি
সহায়তার আওতায় একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে একটি ল্যাপটপ প্রদান করা হয়েছে, পাশাপাশি একটি সাপ্তাহিক ম্যাগাজিন ‘রুপসী কাপ্তাই’ রাঙামাটিকে মনিটর হিসেবে দেয়া হয়েছে। ১০ জন অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা দেয়া হয়, ৪ জন অসহায় পরিবারকে ঘর মেরামতের জন্য টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়, একটি মাদ্রাসায় সাউন্ড সিস্টেম এবং একটি মহিলা মাদ্রাসার সংস্কার কাজে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সহায়তাপ্রাপ্তরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
খাগড়াছড়ি রিজিয়ন জানায়, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক কল্যাণে এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন